Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
সংবাদ সম্মেলনে ১৫ দিনের আলটিমেটাম দিল হেফাজত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 October, 2019, 04:50 pm
Last modified: 21 October, 2019, 06:56 pm

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির

সংবাদ সম্মেলনে ১৫ দিনের আলটিমেটাম দিল হেফাজত

হেফাজতে ইসলাম এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে বলে জানান বাবুনগরী। তদন্তে তারা পেয়েছেন যে, এক ব্যক্তির ফেসবুক থেকে কটূক্তি ছড়ানো হয়েছে...
টিবিএস রিপোর্ট
21 October, 2019, 04:50 pm
Last modified: 21 October, 2019, 06:56 pm
হেফাজতে ইসলামের বর্তমান আমির জুনায়েদ বাবুনগরী। ফাইল ছবি।

ভোলার ঘটনায় জড়িতদের আগামী ১৫ দিনের মধ্যে গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তা না হলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব আল্লামা জোনায়েদ বাবুনগরী। 

সোমবার দুপুরে দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাবুনগরী এ কথা বলেন। 

এছাড়া মঙ্গলবার জোহর নামাজের পর সারাদেশের জেলা শহরগুলোতে হেফাজতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।

আল্লামা জোনায়েদ বাবুনগরী সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিপ্লব চন্দ্র নামে এক ব্যক্তির মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির ঘটনায় ভোলার বোরহানউদ্দিনে এলাকাবাসীর শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি করেছে। এতে ৪ জন শহীদ ও অনেক লোকজন আহত হয়েছেন। আমরা এই ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সঠিক তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহতদের পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ দান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয় প্রদান ও এই ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। কটূক্তিকারী বিপ্লব চন্দ্রের বিষয়টি সঠিক তদন্তপূর্বক তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’ 

মঙ্গলবার জোহর নামাজের পর সারাদেশের জেলা শহরগুলোতে হেফাজতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়

আগামী ১৫ দিনের মধ্যে দাবি পূরণ না হলে হেফাজত নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

হেফাজতে ইসলাম এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে বলে জানান বাবুনগরী। তদন্তে তারা পেয়েছেন যে, এক ব্যক্তির ফেসবুক থেকে কটূক্তি ছড়ানো হয়েছে। এখানে কোনো ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, ‘সরকার যদি আমাদের দেওয়া ১৩ দফা দাবি মেনে নিত তবে এ ধরনের ঘটনা ঘটত না ‘

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা তাজুল ইসলাম, পীর সাহেব ফিরোজ শাহ, যুগ্ম-মহাসচিব মাওলানা লোকমান হাকিম, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সাহিত্য সম্পাদক মাওলানা আশ্রাফ আলী নিজামপুরী, হেফাজতের আমির-পুত্র ও প্রচার সম্পাদক মাওলানা আনাছ মাদানী প্রমুখ উপস্থিত ছিলেন। 

Related Topics

টপ নিউজ

হেফাজতে ইসলাম / আল্লামা জোনায়েদ বাবুনগরী / ভোলায় সহিংসতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
    ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’
  • ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
    ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে
  • পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
    পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

Related News

  • হেফাজতের ৯ দফা: হেযবুত তওহীদ নিষিদ্ধ ও কাদিয়ানি সম্প্রদায়কে ‘অমুসলিম’ ঘোষণার দাবি
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ
  • শাপলা চত্বর মামলা: বিচারের মুখোমুখি হচ্ছেন সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু
  • হেফাজত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীকে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ তারেক রহমানের
  • জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘হারাম’: হেফাজত আমির

Most Read

1
প্রতীকী ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

ইস্ট বেকার ব্রেডের মান নিয়ে বিভ্রান্তি: বৈজ্ঞানিক পরীক্ষায় মিলল স্বস্তিদায়ক ফল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে আজ থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘পিংক বাস’

3
ইরানে কুর্দি যোদ্ধাদের নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের গোপন অভিযানে সমর্থন দিতে অস্বীকৃতি জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবি: কেভিন লামার্ক/রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে কুর্দি বাহিনী ব্যবহারের পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের, ভেস্তে দেন এরদোয়ান

4
ছবি: রাজিব ধর/টিবিএস
অর্থনীতি

নারায়ণগঞ্জ থেকে ৩৭ দেশে: বাংলাদেশে তৈরি উচ্চমূল্যের বিয়ের পোশাক যাচ্ছে ইউরোপ-আমেরিকার বাজারে

5
পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ
বাংলাদেশ

পাকিস্তানে ৬৬%, শ্রীলঙ্কায় ৫৬% ও ভারতে ২৫% মানুষ বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখে: জরিপ

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net