Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
শিশুর ট্রমা কাটাতে যা করতে হবে

মতামত

ডা. হেলাল উদ্দিন আহমেদ
22 July, 2025, 08:20 pm
Last modified: 22 July, 2025, 09:28 pm

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

শিশুর ট্রমা কাটাতে যা করতে হবে

সন্তানের সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা প্রশ্ন করলে তাদের মিথ্যা প্রবোধ না দিয়ে সত্যি এবং যথাযথ উত্তর দিতে হবে।
ডা. হেলাল উদ্দিন আহমেদ
22 July, 2025, 08:20 pm
Last modified: 22 July, 2025, 09:28 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

কোনো দুর্যোগ বা দুর্ঘটনার পর মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হবে— এটা খুবই স্বাভাবিক। তবে শিশু-কিশোরদের মানসিক গঠন প্রক্রিয়াধীন থাকায় এ ট্রমার গভীরতা ও বিস্তৃতি তাদের জন্য তুলনামূলকভাবে বেশি ক্ষতিকর হয়। এই মানসিক বিপর্যয় শুধু প্রত্যক্ষভাবে আক্রান্ত শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং যারা এ ঘটনা টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে দেখছেন, তারাও ট্রমায় আক্রান্ত হন। এটা স্বল্প ও দীর্ঘমেয়াদী হতে পারে।

শিশুদের মানসিক বিকাশের এই সময়টাতে তাৎক্ষণিকভাবে দেখা দেয় উদ্বেগ, আতঙ্ক, মনোযোগে ঘাটতি, ঘুমের সমস্যা, বিছানায় প্রস্রাবের মতো আচরণগত পরিবর্তন। অনেকে স্কুলে যেতে ভয় পায়—যেটাকে বলে স্কুল ফোবিয়া। দীর্ঘমেয়াদে এ অভিজ্ঞতা 'পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার' বা 'পারসোনালিটি ডিজঅর্ডারে' রূপ নিতে পারে। তারা হাইপার ভিজিলেন্ট হয়ে পড়ে—হঠাৎ ভয় পায়, ভীত হয়ে পড়ে, এবং বিচ্ছিন্ন থাকতে চায়।

এ ট্রমা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজন সাইকোলজিক্যাল ফার্স্ট এইড। শুধু যারা প্রত্যক্ষভাবে আক্রান্ত হয়েছে, তাদের নয়— যারা ঘটনাটি প্রত্যক্ষ না করেও মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরও সহায়তা দরকার। তবে সহানুভূতির বদলে এমপ্যাথি দেখাতে হবে। দয়া বা করুণা দেখালে শিশুদের আত্মবিশ্বাস নষ্ট হয়। বরং তাদের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে পাশে থাকতে হবে।

সন্তানের সঙ্গে বাবা-মা ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুরা প্রশ্ন করলে তাদের মিথ্যা প্রবোধ না দিয়ে সত্যি এবং যথাযথ উত্তর দিতে হবে। যদি তারা দুই-একদিন পড়তে না চায় বা স্বাভাবিক রুটিনে ফিরতে দেরি করে, তা গ্রহণযোগ্য মনোভাব নিয়ে মোকাবিলা করতে হবে। 

জোর করে স্কুলে পাঠানো, 'তোমার তো কিছু হয়নি', 'তুই তো অন্য স্কুলে পড়িস'—এ ধরনের মন্তব্য করা যাবে না। এ ধরনের মন্তব্য শিশুদের ভেতরে আতঙ্ক আর অস্থিরতা বাড়ায়। 

শিশুদের ঘুমের সময় নিশ্চিত করতে হবে এবং রাত জাগা বা সামাজিক মাধ্যমে ভীতিকর ভিডিও দেখা থেকে বিরত রাখতে হবে। শোক প্রকাশে বাধা দেওয়া যাবে না, বরং তা উৎসাহিত করতে হবে।

একইসঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা ও দুর্ঘটনায় করণীয় সম্পর্কে শেখাতে হবে। যেমন— ইলেকট্রিক শক খেলে কী করতে হবে, আগুনে পুড়লে কীভাবে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে— এসব জানা থাকলে শিশুরা আরও সচেতন হবে। স্কুল ও পরিবারে এ শিক্ষা অন্তর্ভুক্ত করা উচিত।

দুর্ঘটনার পর শিশু-কিশোররা যাতে কিছু অবদান রাখতে পারে, যেমন- আহতদের জন্য প্রার্থনা, অর্থ সহায়তা বা অন্য কোনো কার্যকর উদ্যোগে যুক্ত হতে পারে, সেই সুযোগ দেওয়া জরুরি। এতে তাদের মনে দায়িত্ববোধ জন্মায় এবং ট্রমা কমে আসে।

ধমক দিয়ে শিশুদের শোক প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। ঘটনার পর পর যদি শিশু-কিশোরদের কোথাও কোনো কন্ট্রিবিউট করার সুযোগ থাকে, বীভৎসতার মুখোমুখি না হয়ে কোনোভাবে যদি দুর্ঘটনার শিকার হওয়াদের কোনোভাবে আর্থিক সেবা বা কোনো ধরনের সহয়তা করার সুযোগ থাকে, বা তাদের জন্য প্রার্থনা করার সুযোগ থাকে, তাহলে সেই জায়গাটা তাদের দিতে হবে। তাহলে তাৎক্ষণিকভাবে ট্রমা দূর করা যাবে।
 

Related Topics

টপ নিউজ

শিশু / কিশোর / বিপর্যয় / ট্রমা / আতঙ্ক / স্কুল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net