Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 11, 2026
ফাইজার টিকা: ১৮ জানুয়ারির আগেই কোভ্যাক্সকে সিদ্ধান্ত জানাবে ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 January, 2021, 10:10 pm
Last modified: 10 January, 2021, 10:43 pm

Related News

  • সাময়িকভাবে বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বৃহস্পতিবার
  • সব দেশকে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
  • ভ্যাকসিন ডিপ্লোমেসির কারণে বাংলাদেশ কোভ্যাক্সের ভ্যাকসিন বেশি পেয়েছে 
  • বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র 
  • যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার পক্ষে মত এফডিএ বিশেষজ্ঞদের 

ফাইজার টিকা: ১৮ জানুয়ারির আগেই কোভ্যাক্সকে সিদ্ধান্ত জানাবে ঢাকা

আইইডিসিআর- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, কোভ্যাক্সের মাধ্যমে টিকাপ্রাপ্তির এ সুযোগ বাংলাদেশ হাতছাড়া করবে না
টিবিএস রিপোর্ট
10 January, 2021, 10:10 pm
Last modified: 10 January, 2021, 10:43 pm
প্রতীকী ছবি: আনাদলু এজেন্সি

বিশ্বস্বাস্থ্য সংস্থা এবং গ্যাভির কোভ্যাক্স উদ্যোগের সহায়তায় ফাইজার/ বায়োএনটেক আবিষ্কৃত কোভিড-১৯ টিকা সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এব্যাপারে কোভ্যাক্সের দেওয়া চিঠির জবাব আগামী ১৮ জানুয়ারির আগেই দেওয়া হবে বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউড (আইইডিসিআর) এর দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা।     

গত ৬ জানুয়ারি কোভ্যাক্স বাংলাদেশি কর্তৃপক্ষকে চিঠিটি দেয়। সেখানে সরকার ফাইজারের টিকার চালান পেতে ইচ্ছুক কিনা- তা জিজ্ঞাসা করা হয়েছিল। জানা গেছে, ১৮ জানুয়ারি নাগাদ চিঠির উত্তরে বাংলাদেশকে সিদ্ধান্তের কথা জানাতে হবে। 

জাতীয় টিকা বিতরণ ও প্রস্তুতি কমিটির সদস্য ডা. এম মুশতাক হোসেন- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, ফাইজারের টিকা হিমাঙ্কের ৬০ ডিগ্রী সেলসিয়াস নিচের তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। 

একারণেই, টিকাটি সংরক্ষণ এবং বিতরণের কাজ বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, বলে তিনি উল্লেখ করেন। 

"টিকাটি রক্ষণাবেক্ষণ এবং পরিবহনে উপযুক্ত হিমচক্র ব্যবস্থা তৈরির প্রস্তুতি চলছে।  ফাইজার ভ্যাকসিনে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে কোভ্যাক্স'কে দেওয়া জবাবি চিঠিতে এসংক্রান্ত প্রস্তুতির ব্যাপারে তথ্য যুক্ত করা হবে," তিনি বলছিলেন। 

হিমচক্র ব্যবস্থা নিয়ে সমস্যার কারণে টিকার ডোজগুলো শুধু ঢাকাতেই সংরক্ষণ করা হবে, বলেও জানান তিনি।

এব্যাপারে আইইডিসিআর- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর টিবিএস'কে বলেন, কোভ্যাক্সের মাধ্যমে টিকাপ্রাপ্তির এ সুযোগ বাংলাদেশ হাতছাড়া করবে না।  

এর সাহায্যে প্রাথমিকভাবে মোট জনসংখ্যার দশমিক ৪ শতাংশকে টিকাদান করা হবে। 

এপর্যন্ত আবিষ্কৃত কোভিড-১৯ টীকার মধ্যে কেবল ফাইজার/ বায়োএনটেক উদ্ভাবিত টিকাকেই স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত ১ জানুয়ারি এ অনুমোদন দেওয়া হয়।

তার আগে গত বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন জরুরি ব্যবহারের জন্য একে অনুমোদন দেয়।     

ফাইজার/ বায়োএনটেক টিকা করোনাভাইরাস মোকাবিলায় ৯৫ শতাংস সফল বলে ট্রায়ালে প্রমাণিত হয়েছে।  
 
Related Topics

টপ নিউজ

কোভ্যাক্স / ফাইজার/বায়োএনটেক টিকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • কোলাজ: টিবিএস
    উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

Related News

  • সাময়িকভাবে বুস্টার ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বৃহস্পতিবার
  • সব দেশকে টিকা দেয়ার লক্ষ্য পূরণে সহায়তা করুন: আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রধানমন্ত্রী
  • ভ্যাকসিন ডিপ্লোমেসির কারণে বাংলাদেশ কোভ্যাক্সের ভ্যাকসিন বেশি পেয়েছে 
  • বাংলাদেশকে আরও ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র 
  • যুক্তরাষ্ট্রে ৫-১১ বছর বয়সীদের ফাইজারের ভ্যাকসিন দেওয়ার পক্ষে মত এফডিএ বিশেষজ্ঞদের 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিদেশে পড়াশোনার খরচ আন্তর্জাতিক কার্ডে পরিশোধের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

3
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

4
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

5
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

উত্তরায় অস্ত্রের মুখে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net