Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
ক্যপিটলে হামলার মধ্যেই স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 January, 2021, 09:10 pm
Last modified: 09 January, 2021, 09:12 pm

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত
  • দুই দশক পর কংগ্রেসে ডেমোক্রেট দলের নেতার পদ ছাড়লেন পেলোসি
  • ‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!
  • মদ খেয়ে গাড়ি চালিয়ে সাজা পেলেন ন্যান্সি পেলোসির স্বামী

ক্যপিটলে হামলার মধ্যেই স্পিকার ন্যান্সি পেলোসির ল্যাপটপ চুরি

পেলোসির একজন সহকারী ড্রিউ হ্যামিল এক টুইটার পোস্টে জানান, ওই ল্যাপটপটি একটি কনফারেন্স কক্ষে থাকতো এবং প্রেজেন্টেশন দেয়ার জন্যে ব্যবহৃত হতো। তিনি এর বাইরে আর কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন।
টিবিএস ডেস্ক
09 January, 2021, 09:10 pm
Last modified: 09 January, 2021, 09:12 pm
‘হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ’ স্পিকার ন্যান্সি পেলোসি।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিং এ ট্রাম্প সমর্থকদের গত বুধবারের হামলায় 'হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ' স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে তার ল্যাপটপ চুরি গেছে। 

শুক্রবার পেলোসির এক সহকারী গণমাধ্যমকে এই তথ্য জানান। 

পেলোসির একজন সহকারী ড্রিউ হ্যামিল এক টুইটার পোস্টে জানান, ওই ল্যাপটপটি একটি কনফারেন্স কক্ষে থাকতো এবং প্রেজেন্টেশন দেয়ার জন্যে ব্যবহৃত হতো। তিনি এর বাইরে আর কোনো তথ্য দিতে অস্বীকার করেছেন।

ক্যাপিটল বিল্ডিং এ ট্রাম্প সমর্থকদের হামলার সাথে সাথে কংগ্রেসের অফিস থেকে এই ইলেক্ট্রনিক ডিভাইস চুরি যাওয়ার ঘটনা নতুন করে শঙ্কার কারণ সৃষ্টি করেছে। সমর্থকরা প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় উজ্জ্বীবিত হয়ে একটি র‍্যালি নিয়ে ক্যাপিটল বিল্ডিং এর দিকে এগিয়ে যায় যেখানে ডেমোক্র্যাট জো বাইডেনকে তার ৩ নভেম্বরের নির্বাচনে বিজয়ের সত্যতা প্রদান করছিলো কংগ্রেস।

শুধুমাত্র পেলোসির ঘটনাই শেষ নয়, আরেক ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলেও টুইটারে জানিয়েছেন তার অফিস থেকেও একটি ল্যাপটপ চুরি হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন অ্যাটর্নি মাইকেল শেরউইন জানান যে এই ধরনের চুরির ফলে তারা সম্ভাব্য ক্ষতির সম্মুখীন হবেন এবং তিনি একে 'জাতীয় নিরাপত্তা নিরপেক্ষতা' বলে অভিহিত করেছেন।
 
তিনি বলেন, "আমরা আসলে এখনো জানিনা যে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের হয়েছে।"

ক্যাপিটলে হামলে পড়া বিক্ষোভকারীরা সম্প্রতি নিজেদের কিছু ছবি পোস্ট করেছে বিভিন্ন জায়গায় যেখানে দেখা যাচ্ছে যে তারা কংগ্রেসের ফোন এবং অন্যান্য ডিভাইস ব্যবহার করছে। রাইট উইং আউটলেটের একজন রিপোর্টারের পোস্ট করা এক ছবিতে একটি কম্পিউটার দেখা গেছে যা পেলোসির অফিসের কম্পিউটার বলেই ধারণা করা হচ্ছে। কম্পিউটারটিতে তখনো স্ক্রিনে কিছু ইমেইল দেখা যাচ্ছিলো।

বিশৃঙ্খলা ও দাঙ্গার মধ্যে দিয়ে আর কি কি জিনিস চুরি গেছে তা এখনো জানা যায়নি। কিছু তথ্যপ্রযুক্তিবিদ এর মতে দাঙ্গাকারীরা হয়তো অফিসের কম্পিউটারগুলোর মধ্যে ক্ষতিকর কোন সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ডিভাইসগুলোই বিশেষ কোনো মনোযোগ আকর্ষণের কেন্দ্রে ছিল কিনা তা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না।
 
Related Topics

টপ নিউজ

ন্যান্সি পেলোসি / ক্যাপিটল ভবনে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • ছবি: বাসস
    সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও
  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত
  • দুই দশক পর কংগ্রেসে ডেমোক্রেট দলের নেতার পদ ছাড়লেন পেলোসি
  • ‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!
  • মদ খেয়ে গাড়ি চালিয়ে সাজা পেলেন ন্যান্সি পেলোসির স্বামী

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সংস্কারে ব্যর্থতার কারণ দেখিয়ে ঋণের পরবর্তী কিস্তি স্থগিত করেছে আইএমএফ

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
ছবি: বাসস
বাংলাদেশ

সরকারি জমিতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের উদ্যোগ, অংশ নিতে পারবে বেসরকারি উদ্যোক্তারাও

4
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

5
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

6
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net