Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
24 January, 2023, 02:05 pm
Last modified: 24 January, 2023, 02:11 pm

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • দুই দশক পর কংগ্রেসে ডেমোক্রেট দলের নেতার পদ ছাড়লেন পেলোসি
  • ‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!
  • মদ খেয়ে গাড়ি চালিয়ে সাজা পেলেন ন্যান্সি পেলোসির স্বামী
  • চীন-তাইওয়ান সম্পর্কের বেড়াজাল এবং চলমান উৎকণ্ঠা

পেলোসির ডেস্কে পা রেখে ছবি তোলা সেই ব্যক্তি দোষী সাব্যস্ত

সিভিল ডিসঅর্ডার ও অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার অপরাধের অভিযোগ আনা হয়েছে বার্নেটের বিরুদ্ধে। আগামী ৩ মে ওয়াশিংটন ডিসির আদালতে তার বিরুদ্ধে রায় ঘোষিত হবে।
টিবিএস ডেস্ক
24 January, 2023, 02:05 pm
Last modified: 24 January, 2023, 02:11 pm
ফাইল ছবি / ইপিএ

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল আক্রমণে জড়িত থাকায় দোষী সাব্যস্ত হয়েছেন রিচার্ড বার্নেট। শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসির অফিস ডেস্কের ওপর তার পা রেখে তোলা একটি ছবি ছড়িয়ে পড়েছিল গণমাধ্যমজুড়ে। 

সোমবার (২৩ জানুয়ারি) তার বিরুদ্ধে আনা ৮ অভিযোগেই তাকে দোষী বলে ঘোষণা দেন বিচারকরা। সিভিল ডিসঅর্ডার এবং অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। আগামী ৩ মে ওয়াশিংটন ডিসির আদালতে আরকানসাসের বাসিন্দা বার্নেটের বিরুদ্ধে রায় ঘোষিত হবে। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রে সর্বশেষ জাতীয় নির্বাচনে পরাজয় মেনে নিতে না পেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে এক নজিরবিহীন হামলা চালায়। এদিন সঙ্গে অস্ত্র নিয়ে পেলোসির ডেস্কের ওপর পা রেখে ছবি তুলেছিলেন বার্নেট; পরবর্তীতে সেই ছবি 'আক্রমণের প্রতীক' হিসেবে গণ্য হয়।

তবে রিচার্ড বার্নেট তার বিরুদ্ধে আনিত অভিযোগের চার্জশিট অন্যায্য বলে দাবি করেছেন। তিনি এর বিরুদ্ধে আপিল করবেন বলেও জানান। 

এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটর অ্যালিসন প্রাউট পেলোসির কক্ষে বার্নেটের অস্ত্র নিয়ে প্রবেশের বিষয়টি বিচারকমণ্ডলীর সামনে বিশেষভাবে তুলে ধরেন। 

প্রাউট বলেন, "সেদিন পেলোসি তার কক্ষে থাকলে কী হতো আমরা তা কল্পনা করতে পারি!" 

তবে চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত বার্নেটকে কিছু নির্দিষ্ট শর্তে হাজতের বাইরে থাকার বিষয়ে মত দিয়েছেন জেলা বিচারক (ডিস্ট্রিক্ট জাজ) ক্রিস্টোফার কুপার। যদিও প্রসিকিউটররা তাকে ওই সময় পর্যন্ত হাজতে রাখারই অনুরোধ করেছিলেন। 
 

Related Topics

টপ নিউজ

ন্যান্সি পেলোসি / ক্যাপিটল ভবনে হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • ক্যাপিটল ভবনে হামলার দায়ে প্রাউড বয়েজ-এর দুই নেতার কারাদণ্ড
  • দুই দশক পর কংগ্রেসে ডেমোক্রেট দলের নেতার পদ ছাড়লেন পেলোসি
  • ‘ন্যান্সি কোথায়?’ স্পিকারের স্বামীকে আক্রমণ করার আগে চিৎকার করে বলে অনুপ্রবেশকারী!
  • মদ খেয়ে গাড়ি চালিয়ে সাজা পেলেন ন্যান্সি পেলোসির স্বামী
  • চীন-তাইওয়ান সম্পর্কের বেড়াজাল এবং চলমান উৎকণ্ঠা

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net