Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 03:55 pm
Last modified: 17 July, 2025, 04:02 pm

Related News

  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ভালো’ ভূমিকা পালন করেছে: উপদেষ্টা আসিফ

নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জুলাইয়ের গণবিপ্লবের পরে আবার এই জুলাইয়ে এসে আমাদের বলতে হচ্ছে, নৌকা প্রতীক থাকবে কি না। এমনকি লীগ নিষিদ্ধ হওয়ার পরও এটি নিয়ে কথা বলতে হচ্ছে। এটা দুঃখজনক।’
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 03:55 pm
Last modified: 17 July, 2025, 04:02 pm
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: টিবিএস

বুধবার গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভালো ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত 'তরুণ উদ্যোক্তা, বিনিয়োগ, নীতি ও পরিবেশ ব্যবস্থা' শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'আমি যতটুকু দেখেছি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সফলভাবে সেখান থেকে প্রত্যেককে নিরাপদে ফিরিয়ে আনতে পেরেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে এবং সশস্ত্র হামলা চালিয়েছে, আশা করছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে তাদের গ্রেপ্তার করা হবে।'

গোপালগঞ্জের হামলাকে দুঃখজনক উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, 'আমরা লক্ষ্য করেছি যে সারাদেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে। গতকাল গোপালগঞ্জে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়, এমন ঘটনা কখনোই প্রত্যাশিত নয়। আমরা চাই, রাজনৈতিক কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলুক; এটাই আমাদের প্রত্যাশা।'

নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তালিকায় থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'জুলাইয়ের গণবিপ্লবের পরে আবার এই জুলাইয়ে এসে আমাদের বলতে হচ্ছে, নৌকা প্রতীক থাকবে কি না। এমনকি লীগ নিষিদ্ধ হওয়ার পরও এটি নিয়ে কথা বলতে হচ্ছে। এটা দুঃখজনক।'

তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। আমি সরকারের একজন অংশ হিসেবে নয়, একজন নাগরিক হিসেবে বলছি, জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনাপ্রসূত। আমি অনুরোধ করব, নির্বাচন কমিশন যেন বিষয়টি পুনর্বিবেচনা করে।'

আসিফ মাহমুদ বলেন, 'জুলাইয়ের যে স্পিরিট ছিল এবং যে দল ও প্রতীকটি ব্যবহার করে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, সেই প্রতীককে আবার নির্বাচন কমিশনের তালিকায় রাখা জুলাইয়ের গণবিপ্লবের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।'
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া / স্থানীয় সরকার উপদেষ্টা / নির্বাচন / বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • চট্টগ্রামে এনসিপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
  • এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন
  • দল সম্প্রসারণে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করল এনসিপি
  • স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net