Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
লন্ডনে সম্প্রতি নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী গোষ্ঠীর ৪১ সমর্থক গ্রেপ্তার

আন্তর্জাতিক

রয়টার্স
13 July, 2025, 07:50 pm
Last modified: 13 July, 2025, 07:54 pm

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

লন্ডনে সম্প্রতি নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী গোষ্ঠীর ৪১ সমর্থক গ্রেপ্তার

এর আগের সপ্তাহেও লন্ডনে অনুরূপ একটি বিক্ষোভে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
রয়টার্স
13 July, 2025, 07:50 pm
Last modified: 13 July, 2025, 07:54 pm
পার্লামেন্টের বাইরে একটি বিক্ষোভ থেকে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। ছবি: রয়টার্স

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের বাইরে একটি বিক্ষোভ থেকে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত "প্যালেস্টাইন অ্যাকশন" গোষ্ঠীর প্রতি সমর্থন জানানোর অভিযোগে তারা ৪১ জনকে গ্রেপ্তার করেছে।

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থী আন্দোলন-বিক্ষোভের সংগঠক হিসেবে কাজ করে "প্যালেস্টাইন অ্যাকশন"। এই গোষ্ঠীর কিছু সদস্য দেশটির রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে অনুপ্রবেশ করার ঘটনার পর ব্রিটিশ সরকার চলতি মাসের শুরুতে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় "প্যালেস্টাইন অ্যাকশন"কে নিষিদ্ধ করে।

পার্লামেন্টের এই ভোটাভুটিতে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিক-ও।

শনিবার (স্থানীয় সময়) লন্ডনের মেট্রোপলিটন পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, "একটি নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন জানানোর অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও একজনকে সাধারণ হামলার (কমন অ্যাসল্ট) অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।"

এর আগের সপ্তাহেও লন্ডনে অনুরূপ একটি বিক্ষোভে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এছাড়া ম্যানচেস্টার শহরেও প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে হওয়া একটি বিক্ষোভে গ্রেপ্তার করা হয়েছে কিছু ব্যক্তিকে। কার্ডিফ ও উত্তর আয়ারল্যান্ডেও একই ধরনের বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার লন্ডনে গ্রেপ্তার হওয়ার আগে, প্রায় ৫০ জন বিক্ষোভকারী ব্রিটিশ পার্লামেন্ট ভবনের পাশে নেলসন ম্যান্ডেলার মূর্তির কাছে সমবেত হন। তারা "আমরা গণহত্যার বিরোধী, আমরা প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে" লেখা প্ল্যাকার্ড হাতে সেখানে অবস্থান নেন।

এদিকে, দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দক্ষিণ আফ্রিকা কর্তৃক দায়ের করা একটি মামলায় গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ শুনানি চলছে। ইসরায়েল বারবার এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ব্রিটিশ সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে "সন্ত্রাসী সংগঠন" হিসেবে তালিকাভুক্ত করায়, এটি এখন হামাস, আল-কায়েদা এবং আইএসআইএস-এর মতোই আইনিভাবে নিষিদ্ধ। এখন সংগঠনটির সদস্যপদ গ্রহণের জন্য সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে অনেকেই এই নিষেধাজ্ঞার সমালোচনা করছেন। তাঁদের মতে, একটি অসহযোগ ও নাগরিক অবাধ্যতাভিত্তিক আন্দোলনের ওপর সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ অনুচিত।

"প্যালেস্টাইন অ্যাকশন" মূলত যুক্তরাজ্যে ইসরায়েলি বা ইসরায়েল-সম্পৃক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপনিয়ে থাকে—বিশেষ করে ইসরায়েলি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস – রয়েছে তাদের নিশানায়। তারা প্রায়ই এলবিট সিস্টেমস এর যুক্তরাজ্য অফিসের প্রবেশপথ অবরোধ করে, লাল রঙ স্প্রে করে, বা যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত করে।

এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতেরঅ শরণাপন্ন হয়েছিল সংগঠনটি। কিন্তু, আদালত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। আদালতে সংগঠনটির পক্ষের আইনজীবী দাবি করেন—এই প্রথম ব্রিটিশ সরকার এমন কোনো গ্রুপকে নিষিদ্ধ করল, যারা সরাসরি কর্মসূচির মাধ্যমে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাত।

 

Related Topics

টপ নিউজ

প্যালেস্টাইন অ্যাকশন / লন্ডন / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
    সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স
  • ২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে
  • ছবি : টিবিএস
    জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: তাসনিম নিউজ
    ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

Related News

  • স্মৃতিসৌধে স্লোগান দিয়ে গ্রেপ্তার সেই নারীর বিরুদ্ধে অভিযোগ মেলেনি, অব্যাহতির আদেশ
  • সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে
  • সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদ
  • নড়াইলে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত চালক গ্রেপ্তার
  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় ২ মার্চ ২০২৬ দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের উপকূলে নোঙর করে আছে একটি বাণিজ্যিক জাহাজ। ছবি: স্ট্রিংগার/ আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো; ঠেকিয়ে দিয়েছে রাশিয়া, চীন ও ফ্রান্স

2
২০১৮ সালে তোলা ছবিতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছে বিশাল আকৃতির তেলবাহী ট্যাঙ্কার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি না খুলেই ট্রাম্প ইরান ছাড়লে যে ৩ পরিস্থিতি তৈরি হতে পারে

3
ছবি : টিবিএস
বাংলাদেশ

জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হতে পারে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: তাসনিম নিউজ
আন্তর্জাতিক

ইরানে চীনা ড্রোন ভূপাতিত: সৌদি-আমিরাত যুদ্ধে যোগ দিল কি না জল্পনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net