Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 18, 2026
মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা: হোয়াইট হাউসের উচ্চপদস্থ চার কর্মকর্তার পদত্যাগ

আন্তর্জাতিক

সিএনএন
07 January, 2021, 01:15 pm
Last modified: 07 January, 2021, 01:48 pm

Related News

  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন
  • মধ্যপ্রাচ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

মার্কিন পার্লামেন্ট ভবনে হামলা: হোয়াইট হাউসের উচ্চপদস্থ চার কর্মকর্তার পদত্যাগ

সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লিপ্ত আচরণ দেখে হোয়াইট হাউসের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাই পদত্যাগের চিন্তা করছেন বলে শোনা যায়। এ তালিকায় যোগ হতে পারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং ডেপুটি চিফ অফ স্টাফ ক্রিস লিডেলের নামও। 
সিএনএন
07 January, 2021, 01:15 pm
Last modified: 07 January, 2021, 01:48 pm
স্টেফানি গ্রিশাম। ছবি:রয়টার্স

হোয়াইট হাউসের সাবেক কমিউনিকেশন ডিরেক্টর ও প্রেস সেক্রেটারি এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের বর্তমান চিফ অফ স্টাফ স্টেফানি গ্রিশাম পদত্যাগ করেছেন। ট্রাম্প সমর্থকেরা মার্কিন কংগ্রেস ভবন হামলার প্রাক্কালে বুধবার দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি অ্যানা ক্রিস্টিনাও বুধবার পদত্যাগপ্ত্র জমা দিয়েছেন বলে জানা গেছে। 

গ্রিশাম এবং অ্যানা উভয়েই ট্রাম্প প্রশাসনে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনরত কর্মকর্তাদের অন্যতম। 

"হোয়াইট হাউসের হয়ে দেশের জন্য কাজ করতে পেরে আমি গর্বিত। মিসেস ট্রাম্পের সাথে শিশুদের সহায়তা করার মত মিশনের অংশ হতে পেরেও আমি গর্ববোধ করছি"- এক বিবৃতিতে সিএনএনকে জানান গ্রিশাম। 

তবে পদত্যাগ বিষয়ে ফার্স্টলেডির অফিস থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি। পদত্যাগ নিয়ে মন্তব্য করেননি হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি  অ্যানা ক্রিস্টিনাও । 

এদিকে ক্যাপিটলে সহিংসতার জের ধরে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউও পদত্যাগ করেছেন। ট্রাম্প প্রশাসনের অংশ হতে পেরে গর্বিতবোধ করলেও এক বিবৃতিতে তিনি জানান, আজকের ঘটনায় তিনি খুবই মর্মাহত হয়েছেন।

"আমাদের জাতির জন্য শান্তিপূর্ণভাবে একটি ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার প্রয়োজন", বিবৃতিতে যোগ করেন সারাহ। 

বুধবারের সহিংসতার ঘটনায় পদত্যাগের তালিকায় সর্বশেষ সংযুক্তি হোয়াইট হাউসের উপ-জাতীয় সুরক্ষা উপদেষ্টা ম্যাট পটিংগার। পটিংগারের কাছের একজন সিএনএনকে এটি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিবেচনা করার মত বিশেষ কিছু তাঁর পক্ষে অবশিষ্ট ছিল না। 

সহিংসতার ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লিপ্ত আচরণ দেখে হোয়াইট হাউসের আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তাই পদত্যাগের চিন্তা করছেন বলে শোনা যায়। এ তালিকায় যোগ হতে পারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রায়েন এবং ডেপুটি চিফ অফ স্টাফ ক্রিস লিডেলের নামও। 

ট্রাম্প প্রশাসনের মেয়াদ শেষ হতে আনুষ্ঠানিকভাবে এখনো ১৪দিন বাকি। ২০ জানুয়ারির আগেই হোয়াইট হাউসে অনেক কর্মকর্তার শেষ কর্মদিবস হবে, তারা চলেও যাবেন কিন্তু এ মুহূর্তে এদের অধিকাংশই প্রেসিডেন্টের আচরণে বিরক্ত। গ্রিশামের পদত্যাগের সাথে উচ্চপদস্থ আরো অনেক কর্মকর্তাই হয়তো তাই পদত্যাগ তালিকায় নাম লেখাবেন। ক্ষমতার একেবারে শেষের ক'টা দিনে ট্রাম্পকে যে প্রিয় অফিসে একাই কাটাতে হবে সেটি ক্যাপিটল হিলের সহিংসতার ঘটনার পর এখন অনেকটাই অনুমেয়।

Related Topics

টপ নিউজ

ক্যাপিটল ভবনে হামলা / ট্রাম্প প্রশাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: শিনহুয়া
    পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে
  • এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
    পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর
  • এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
    বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের
  • ফাইল ছবি: সংগৃহীত
    হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

Related News

  • মার্কিন-বাংলাদেশ বাণিজ্য চুক্তি: একটি অসম্পূর্ণ বিশ্লেষণ
  • ৭০ বছরের মধ্যে এই প্রথম লোকসানে হোন্ডা
  • ইরান যুদ্ধ শেষ করার আগে হরমুজ খোলার প্রতিশ্রুতি দিতে পারছে না ট্রাম্প প্রশাসন
  • ইরান যুদ্ধের জন্য ২০০ বিলিয়ন ডলারের বেশি অতিরিক্ত বরাদ্দ চায় পেন্টাগন
  • মধ্যপ্রাচ্যে কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
ছবি: শিনহুয়া
আন্তর্জাতিক

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

আবাসন খাতে কালো টাকার দায়মুক্তি ও ২০ খাতে কর অবকাশ ফিরতে পারে

3
এক সময় সাদা সোনাখ্যাত চিংড়ি দেশের রপ্তানির বাজারে এনে দিয়েছে বিপুল বৈদেশিক মুদ্রা। অথচ সেই সাদা সোনা চাষে এখন উপকূলবর্তী অঞ্চলের চাষীদের অনীহা।
ফিচার

পুরুষ গলদার চাষ যেভাবে বদলে দিচ্ছে সাতক্ষীরার চিংড়ি চাষের চিত্র

4
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

বাংলাদেশ থেকে ৬,০০০ চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি; অভিবাসন ব্যয় ১ লাখ করার আহ্বান প্রতিমন্ত্রীর

5
এআই দিয়ে তৈরি প্রতীকী ছবি
বাংলাদেশ

বোয়িং চুক্তির পর বিমানকে ১৪টির বদলে ১০ উড়োজাহাজ কেনার প্রস্তাব এয়ারবাসের

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হামের টিকা বেসরকারি খাতে স্থানান্তর: ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net