Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
শ্রীমঙ্গলে চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 11:35 am
Last modified: 10 July, 2025, 11:37 am

Related News

  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯

শ্রীমঙ্গলে চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

টিবিএস রিপোর্ট
10 July, 2025, 11:35 am
Last modified: 10 July, 2025, 11:37 am
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া একটি মোবাইল ফোন তুলতে গিয়ে চারজন মারা গেছেন। এতে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।

বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার হরিণছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত ব্যক্তিকে সিলেট এমএজি ওসমানী ডেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ মৌলভীবাজার জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মৃত চারজন হলেন হরিণছড়া চা বাগানের শ্রমিক কৃষ্ণরবি দাস (২০), শ্রাবণ নায়েক (১৮), নিপেন (২৭) ও রানা নায়েক (১৬)। এছাড়া অসুস্থ রবি বুনার্জিও (২০) একই বাগানের শ্রমিক।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে রানা নায়েক সেপটিক ট্যাংকের সামনে মোবাইল ফোনে গেম খেলছিলেন। হঠাৎ হাত ফসকে তার ফোন ট্যাংকে পড়ে যায়।  রানা ফোনটি তুলতে সেপটিক ট্যাংকে নামেন। কিন্তু অনেকক্ষণ পরেও তিনি উঠে না আসায় তার ভাই শ্রাবণ নায়েক ট্যাংকে নামেন। এভাবে একে একে পাঁচজন ট্যাংকের ভেতরে ঢুকে চারজন মারা যান।

এসব তথ্য নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বৃহস্পতিবার সকালে বলেন, 'গতকাল রাতে হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে নেমে ওই পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। দুর্গম এলাকা হওয়ায় তাদের হাসপাতালে আনতে সময় লেগেছে। প্রথমে তাদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে সেখান থেকে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ওই হাসপাতালে রাখা আছে।'

ওসি আমিনুল ইসলাম আরও বলেন, 'আমরা ধারণা করছি, সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় ওই চারজনের মৃত্যু হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখছি।'

Related Topics

টপ নিউজ

শ্রীমঙ্গল / মৃত্যু / সেপটিক ট্যাংকে পড়ে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭২৯
  • তীব্র তাপদাহে ফ্রান্সে আরও ২,০২৫ জনের মৃত্যু
  • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১,১১৯
  • হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭১৯

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net