Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 20, 2026
নতুন শুল্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্ক ৫০% ছাড়াতে পারে

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 July, 2025, 10:15 pm
Last modified: 08 July, 2025, 10:31 pm

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

নতুন শুল্কসহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে শুল্ক ৫০% ছাড়াতে পারে

শিল্প বিশেষজ্ঞ ও রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকেই গড়ে ১৫ শতাংশ-এর বেশি শুল্ক আরোপ করা ছিল। এর সঙ্গে নতুন ৩৫ শতাংশ শুল্ক যোগ হলে মোট শুল্কের হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।
টিবিএস রিপোর্ট
08 July, 2025, 10:15 pm
Last modified: 08 July, 2025, 10:31 pm
প্রতীকী ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ৩৭ শতাংশ শুল্ক কমিয়ে ৩৫ শতাংশ করায় এখন প্রশ্ন উঠছে- এই হারে আদৌ কি মোট শুল্ক কমছে, নাকি বেড়েই যাচ্ছে।

শিল্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশি পণ্যের ওপর আগে থেকেই গড়ে ১৫ শতাংশের বেশি শুল্ক আরোপিত ছিল। এর সঙ্গে নতুন ৩৫ শতাংশ শুল্ক যোগ হলে মোট শুল্কের হার ৫০ শতাংশ ছাড়িয়ে যাবে।

অর্থাৎ, বাংলাদেশ থেকে রপ্তানি করা প্রতিটি ১০ ডলারের পোশাকের পেছনে যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের এখন ৫ ডলারের বেশি শুল্ক দিতে হবে, যা গত এপ্রিলের আগ পর্যন্ত ছিল ১.৫ ডলার।

তবে এই নতুন শুল্ক কাঠামো কেবল বাংলাদেশের জন্য নয়—ট্রাম্প প্রশাসনের আমলে চালু হওয়া নীতির আওতায় অন্যান্য দেশও একই হারে শুল্কের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

যদিও সরাসরি এই শুল্ক রপ্তানিকারকদের দিতে হয় না, বরং তা পড়ে মার্কিন আমদানিকারকদের ওপর। তবে অতিরিক্ত খরচের কারণে ক্রেতারা বিকল্প, কম শুল্কযুক্ত উৎসের দিকে ঝুঁকতে পারেন। এতে পরোক্ষভাবে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সাবেক সভাপতি ফজলুল হক বলেন, 'বাংলাদেশকে গড়ে ১৬ শতাংশ শুল্কের পাশাপাশি ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বহন করতে হবে।'

তিনি বলেন, 'এটা চরম বিপর্যয়ের চেয়েও খারাপ হবে।'

রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, 'মার্কিন বাণিজ্য আইনে স্পষ্টভাবে বলা আছে যে, নতুন ৩৫ শতাংশ শুল্ক বিদ্যমান শুল্কের ওপর যোগ হবে। শুধু বাংলাদেশের জন্য নয়, যেসব দেশ একই বাণিজ্য বিধিনিষেধের আওতায় আছে, সবার জন্যই।'

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলও এই মন্তব্যের সঙ্গে একমত।

তিনি বলেন, 'বাংলাদেশের প্রধান প্রতিযোগী দেশ যেমন ভিয়েতনাম ও ভারতও আগে একই রকম শুল্ক হারেই রপ্তানি করত।'

তিনি আরও বলেন, 'এমনকি প্রধান উপদেষ্টাকে লেখা ট্রাম্পের চিঠিতেও এই ইঙ্গিত ছিল।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে মঙ্গলবার (বাংলাদেশ সময়) সকালে পোস্ট করা এক চিঠিতে বাংলাদেশের পণ্যে ৩৫ শতাংশ শুল্ক ঘোষণা করেন, যা তিন মাস আগে প্রস্তাবিত ৩৭ শতাংশ হারের চেয়ে ২ শতাংশ কম।

তবে এটি এখনো ভিয়েতনামের সংশোধিত ২০ শতাংশ শুল্ক হারের চেয়ে অনেক বেশি, যা একটি নতুন বাণিজ্য চুক্তির আওতায় নির্ধারিত হয়েছে। ওই চুক্তিতে ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের সব পণ্যে আমদানি শুল্ক তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

ট্রাম্পের চিঠিগুলো ১ আগস্ট থেকে কার্যকর নতুন শুল্ক হার উল্লেখ করে ১৪টি দেশের নেতাদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে, মিয়ানমার ও লাওসের ওপর ৪০ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ, সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, এবং দক্ষিণ আফ্রিকা, বসনিয়া-হার্জেগোভিনা, জাপান, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া ও তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক।

চিঠিগুলোতে ট্রাম্প সংশ্লিষ্ট নেতাদের সতর্ক করে বলেছেন, তারা যেন পাল্টা শুল্ক আরোপ না করেন। নইলে যুক্তরাষ্ট্র আরও বেশি শুল্ক আরোপ করবে।
 

Related Topics

টপ নিউজ

শুল্ক আরোপ / শুল্ক / মার্কিন শুল্ক আরোপ / রপ্তানি / আমদানি / ডোনাল্ড ট্রাম্প / ট্রাম্পের শুল্কনীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
    ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ
  • চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
    চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর
  • নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
    ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

Related News

  • ইরানের খার্গ দ্বীপ ট্রাম্পের কাছে আকর্ষণীয় লক্ষ্য, তবে ঝুঁকিও ব্যাপক
  • কে এই জো কেন্ট? ট্রাম্পের কাউন্টার-টেররিজম প্রধানের পদত্যাগের কারণ কী?
  • খুব শিগগিরই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আবার স্বাভাবিক হবে: ট্রাম্প
  • ইসরায়েলের ইন্টারসেপ্টর সংকটের খবর ফাঁস ট্রাম্পের যুদ্ধ থেকে পিছু হটার কৌশল
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

3
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার কাতারের রাস লাফান শিল্পাঞ্চল। ছবি: বিবিসি থেকে সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর মার্কিন বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত অর্থমন্ত্রী বেসেন্টের; আমাদের লক্ষ্যমাত্রা ‘সঠিক পথে’ রয়েছে: হেগসেথ

4
চট্টগ্রাম শহর। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম শহরের ওপর চাপ কমাতে তিন উপজেলায় স্যাটেলাইট টাউন গড়ার পরিকল্পনা সিডিএর

5
নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net