Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
August 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, AUGUST 20, 2026
২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি  ৪.৮৬ শতাংশ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
07 July, 2025, 07:20 pm
Last modified: 07 July, 2025, 07:22 pm

Related News

  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • জটিল প্রক্রিয়াকরণ, নকশাগত ত্রুটিতে আটকে আছে বিশ্বব্যাংকের ৮ বিলিয়ন ডলারের ঋণ
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি  ৪.৮৬ শতাংশ

এসময়ে শিল্পখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ। তবে কমেছে কৃষিতে।
টিবিএস রিপোর্ট
07 July, 2025, 07:20 pm
Last modified: 07 July, 2025, 07:22 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রাক্কলিত প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪ দশমিক ৮৬ শতাংশে। ২০২৩-২৪ অর্থবছরের একই প্রান্তিকে যা ছিল ৪.৬২ শতাংশ।

আজ সোমবার (৭ জুলাই) প্রান্তিক জিডিপি প্রবৃদ্ধির হিসাবে প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

সাময়িক এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১.৯৬ ও ৪.৪৮ শতাংশ, যা আগের অর্থবছরে ছিল ৫.৮৭ ও ৪.৪৭ শতাংশ।

বিবিএসের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিক (জুলাই-মার্চ) মিলিয়ে সম্মিলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৮১ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কিছুটা কম। চলতি মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে দেশের জিডিপির আকার হয়েছে ১৪,১৯৭ বিলিয়ন টাকা, যা আগের বছরের একই প্রান্তিকে ছিল ১২,৬৭০ বিলিয়ন টাকা।

কৃষিতে প্রবৃদ্ধি কমেছে

২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে কৃষি খাতে প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৪২ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪ দশমিক ০২ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় কোয়ার্টারে এই খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০.৭৬ ও ১.২৫ শতাংশ, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে তা ছিল ০.৬২ ও ৪.০৯ শতাংশ।

শিল্পখাতে উর্ধ্বমুখী

এসময়ে শিল্পখাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে এ খাতের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৯১ শতাংশ, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের তুলনায় বেশি ৪ দশমিক ৫৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির এই হার ছিল ২.৪৪ ও ৭.১০ শতাংশ, যেখানে আগের বছর ছিল যথাক্রমে ৭.৭৮ ও ১.০৪ শতাংশ।

সেবা খাতেও ইতিবাচক প্রবৃদ্ধি

সেবা খাতেও তুলনামূলকভাবে ইতিবাচক প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে যা হয়েছে ৫.৮৮ শতাংশ হারে, আগের বছরের একই সময়ে এটা ছিল ৪.৩১ শতাংশ। তবে বছরের শুরুতে প্রবৃদ্ধি কিছুটা কম ছিল; প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে সেবা খাতে প্রবৃদ্ধি হয়েছিল ২.৪১ ও ৩.৭৮ শতাংশ করে; যেখানে আগের বছর ছিল ৫.৫২ ও ৭.১০ শতাংশ।

 

 

Related Topics

টপ নিউজ

জিডিপি প্রবৃদ্ধি / বাংলাদেশ / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে
  • পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
    পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০
  • ছবি: সংগৃহীত
    গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল
  • কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
    রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব
  • ২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
    অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা
  • ছবি: সংগৃহীত
    ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

Related News

  • সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী
  • জটিল প্রক্রিয়াকরণ, নকশাগত ত্রুটিতে আটকে আছে বিশ্বব্যাংকের ৮ বিলিয়ন ডলারের ঋণ
  • বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক গড়তে আগ্রহী ভারত: রণধীর জয়সওয়াল
  • দেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • সংকটে থাকা ব্যবসায় ঋণ দিতে প্রণোদনা তহবিল থেকে ২৮ হাজার কোটি টাকা চায় ৩৮ ব্যাংক

Most Read

1
ছবি: রয়টার্স
অফবিট

৩ মিনিটের যে ব্যায়াম ৯০ মিনিটের ওয়ার্কআউটের চেয়েও বেশি কার্যকর হতে পারে

2
পুলিশের সঙ্গে সংঘর্ষের পর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আহত মাদরাসা শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

পড়াশোনায় ক্ষতির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদরাসা শিক্ষার্থীদের বাধা, লাঠিচার্জে আহত ২০

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্যাস সরবরাহে নেই উন্নতি, বন্ধ হয়ে গেছে ৯০০-র বেশি টেক্সটাইল মিল

4
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প। ছবি: টিবিএস
বাংলাদেশ

রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতি প্রত্যাখ্যান ঢাকার, রাষ্ট্রদূতকে তলব

5
২০২১ সালের ২০ অক্টোবর, ভারতের অরুণাচল প্রদেশ রাজ্যের তাওয়াং এবং চীন সংলগ্ন প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছাকাছি অবস্থিত পেঙ্গা টেং সো-তে একটি বোফোর্স কামান বসাচ্ছেন ভারতীয় সৈন্যরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

অরুণাচলে ভারতের ভূখণ্ড দখল করার অভিযোগ: ভারত-চীন সীমান্তে নতুন করে বাড়ছে উত্তেজনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিস্তল উঁচিয়ে যুবকের ফাঁকা গুলি, ভিডিও ভাইরাল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net