Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
ইরানে হামলাকে হিরোশিমার সাথে তুলনা, গোয়েন্দা প্রতিবেদনকে গুরুত্ব দিলেন না ট্রাম্প

আন্তর্জাতিক

রয়টার্স
25 June, 2025, 07:55 pm
Last modified: 25 June, 2025, 08:03 pm

Related News

  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’
  • হরমুজের নিয়ন্ত্রণকে অস্ত্র করে আমেরিকাকে ‘অসম সংঘাতে’ টেনে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াচ্ছে ইরান: বিশ্লেষক
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

ইরানে হামলাকে হিরোশিমার সাথে তুলনা, গোয়েন্দা প্রতিবেদনকে গুরুত্ব দিলেন না ট্রাম্প

“আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ টানতে চাই না। কিন্তু এটাও সেই রকমই কিছু ছিল। ওটা যেমন যুদ্ধ শেষ করেছিল, এটাও তাই করল,” বলেন ট্রাম্প।
রয়টার্স
25 June, 2025, 07:55 pm
Last modified: 25 June, 2025, 08:03 pm
একটি স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরানের নাতাঞ্জ সমৃদ্ধকরণ কেন্দ্রে ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ হলগুলোর ওপর বিস্ফোরণের গর্ত। ২২ জুন ,২০২৫। সূত্র : রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রভাবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির সঙ্গে তুলনা করেছেন। তার দাবি, এই হামলার ক্ষতি ছিল মারাত্মক, যদিও গোয়েন্দা সংস্থার রিপোর্ট তেমন নিশ্চিত নয়।

রয়টার্সসহ একাধিক সংবাদমাধ্যম মঙ্গলবার জানায়, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) মনে করছে এই হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কয়েক মাস পিছিয়ে গেছে। কিন্তু ট্রাম্প এবং তার প্রশাসনের বক্তব্য ছিল, ইরানের কর্মসূচি একেবারে ধ্বংস হয়ে গেছে।

এ বিষয়ে দ্য হেগে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের সময় ট্রাম্প বলেন, "গোয়েন্দা তথ্য খুবই অস্পষ্ট ছিল… তারা বলছে, 'আমরা জানি না, হতে পারে এটা মারাত্মক ক্ষতি করেছে।' তাহলে ধরে নেওয়া যাক, তারা সঠিক। তবে আমি বলব 'আমরা জানি না' এই কথার বদলে বলা উচিত, এটা ছিল মারাত্মক। এটা ছিল পুরোদমে ধ্বংসের সামিল।"

ইরানে হামলার সাফল্য ট্রাম্পের জন্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর সম্পর্ক বরাবরই টানাপোড়েনপূর্ণ। তাই ইরানে চালানো সাম্প্রতিক হামলার সফলতা তার জন্য কেবল সামরিক নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই হামলার আগে তার ডানপন্থী সমর্থকদের অনেকেই জোরালোভাবে বলেছিলেন বিদেশে সামরিক হস্তক্ষেপ ট্রাম্পের 'মেক আমেরিকা গ্রেট এগেইন' স্লোগানের বিপরীত। তিনি বরাবরই বলে এসেছেন, যুক্তরাষ্ট্রকে বিদেশের জটিলতায় জড়ানো চলবে না। তাই এই অভিযান ট্রাম্পের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছিলেন অনেকেই।

তবে ট্রাম্প পাল্টা যুক্তি দেন ৩২ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ কোনোভাবেই দেওয়া যাবে না। আর এই হামলাই প্রমাণ করে, যুক্তরাষ্ট্র এই লক্ষ্য পূরণে দৃঢ়।

তিনি দাবি করেন, এই মার্কিন হামলাই ইসরায়েল-ইরান যুদ্ধের অবসান ঘটিয়েছে। এমনকি এই হামলাকে তিনি তুলনা করেন ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ করার সঙ্গে।

"আমি হিরোশিমা বা নাগাসাকির উদাহরণ টানতে চাই না। কিন্তু এটাও সেই রকমই কিছু ছিল। ওটা যেমন যুদ্ধ শেষ করেছিল, এটাও তাই করল," বলেন ট্রাম্প।

তার দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি এক ধাক্কায় 'দশকখানেক পিছিয়ে গেছে', এমনকি ভবিষ্যতে তারা হয়তো আর এমন কিছু করার সাহস পাবে না।

ট্রাম্পের বক্তব্যে সুর মেলালেন হেগসেথ ও রুবিও

ন্যাটো সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরদিন তিনি যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হন, তখন তার পাশেই ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দুজনেই ট্রাম্পের সুরে সুর মিলিয়ে গোয়েন্দা সংস্থার রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

হেগসেথ বলেন, "আপনি যদি আসল রিপোর্টটি দেখেন—যেটা কিন্তু 'টপ সিক্রেট' রিপোর্ট ছিল—তাহলে বোঝা যাবে এটা ছিল খুবই প্রাথমিক এবং এতে আত্মবিশ্বাসের মাত্রা কম। এখানে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে।"

তিনি জানান, এই গোপন প্রতিবেদন কীভাবে ফাঁস হলো, তা নিয়ে এফবিআই তদন্ত শুরু করেছে। রুবিওর ভাষায়, "যারা রিপোর্টটি বাইরে দিয়েছে, তারা এর অর্থও বিকৃতভাবে উপস্থাপন করেছে। এটাই তাদের খেলা।"

তিনজনই একসঙ্গে গোয়েন্দা রিপোর্ট নিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনের কড়া সমালোচনা করেন। তাদের মতে, মিডিয়া তথ্যের অপব্যাখ্যা করে রাজনৈতিক প্রভাব তৈরি করতে চাইছে।

এদিকে সম্মেলনে ন্যাটোভুক্ত দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার ঘোষণা দিতে যাচ্ছে। যদিও কিছু দেশ জানিয়েছে তারা এই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, তবে ট্রাম্প প্রশাসন এটিকে নিজেদের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরছে।


অনুবাদ: নাফিসা ইসলাম মেঘা

Related Topics

টপ নিউজ

ইরান আক্রমণ / ইরান-যুক্তরাষ্ট্র / হিরোশিমা / নাগাসাকি / বোমা হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে
  • আলি লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
  • ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন সন্ত্রাসবাদবিরোধী কর্মকর্তার পদত্যাগ; ট্রাম্প বললেন, ‘ভালো হয়েছে’
  • হরমুজের নিয়ন্ত্রণকে অস্ত্র করে আমেরিকাকে ‘অসম সংঘাতে’ টেনে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াচ্ছে ইরান: বিশ্লেষক
  • ইরান ‘কার্যত পরাজিত’, ওরা এখন আলোচনার জন্য ‘মরিয়া’: ট্রাম্প

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net