Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
বাংলাদেশকে আইএমএফের আরও ১.৩৭ বিলিয়ন ডলার ঋণ ছাড়, মেয়াদ বাড়ল ছয় মাস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 June, 2025, 01:50 pm
Last modified: 24 June, 2025, 02:29 pm

Related News

  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

বাংলাদেশকে আইএমএফের আরও ১.৩৭ বিলিয়ন ডলার ঋণ ছাড়, মেয়াদ বাড়ল ছয় মাস

২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে। এ পর্যন্ত দেশটি তিন কিস্তিতে মোট ২ দশমিক ৩ বিলিয়ন ডলার পেয়েছে।
টিবিএস রিপোর্ট
24 June, 2025, 01:50 pm
Last modified: 24 June, 2025, 02:29 pm
ছবি: সংগৃহীত

বাংলাদেশের জন্য দুই কিস্তিতে আরও ১ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ ছাড় দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। একইসঙ্গে, দুই কর্মসূচির চলমান ঋণচুক্তির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি আইএমএফর প্রথম অর্থ ছাড়।

সম্প্রসারিত ঋণ সহায়তা (ইসিএফ), সম্প্রসারিত তহবিল সহায়তা (ইএফএফ) এবং জলবায়ু সহনশীলতা কর্মসূচি (আরএসএফ) নিয়ে করা চুক্তির তৃতীয় ও চতুর্থ পর্যায়ের পর্যালোচনা শেষে সোমবার এই সিদ্ধান্ত নেয় সংস্থাটির নির্বাহী বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আইএমএফ। 

ছাড়কৃত অর্থের মধ্যে প্রায় ৮৮৪ মিলিয়ন ডলার পাওয়া যাবে সম্প্রসারিত ঋণ সহায়তা (ইসিএফ) ও সম্প্রসারিত তহবিল সহায়তা (ইএফএফ) কর্মসূচির আওতায়। আর রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ) কর্মসূচির আরও ৪৫৩ মিলিয়ন ডলার ঋণ প্রদান করা হবে। 

সংস্থাটির নিয়ম অনুযায়ী, এই অর্থ সাধারণত এক থেকে তিন কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়।

আইএমএফ একইসঙ্গে ইসিএফ ও ইএফএফ কর্মসূচিতে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের বাড়তি সহায়তা এবং ছয় মাস সময় বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর ফলে এ দুই কর্মসূচিতে বাংলাদেশকে দেওয়া মোট সহায়তা বেড়ে প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলার হয়েছে। আরএসএফ কর্মসূচিতে আগের মতোই ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বহাল রয়েছে।

আইএমএফ বিবৃতিতে জানিয়েছে, রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ঝুঁকি বাড়লেও বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি মোটামুটি সন্তোষজনক। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সুরক্ষা এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতে সংস্কার কর্মসূচির অগ্রগতি অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছে সংস্থাটি।

২০২৩ সালে আইএমএফ বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করে। এ পর্যন্ত দেশটি তিন কিস্তিতে মোট ২ দশমিক ৩ বিলিয়ন ডলার পেয়েছে।

Related Topics

টপ নিউজ

আইএমএফ / আইএমএফ ঋণ / আইএমএফের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
    ৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
    ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

Related News

  • আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার
  • আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • বাজেটের সঙ্গে অর্থনৈতিক সংস্কারের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান দেবপ্রিয় ভট্টাচার্যের
  • আইএমএফের শর্ত আমাদের অর্থনীতির জন্য উপযোগী নয়: অর্থমন্ত্রী
  • আকুর বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ কমে ২৯ দশমিক ৪৮ বিলিয়ন ডলার

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

3
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

4
বাংলাদেশের পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ছবি: টিবিএস
বাংলাদেশ

৪০৯ পোশাক শিল্পসহ ঈদ বোনাস দেয়নি ১৫০০ কারখানা

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ভারতীয় কোম্পানি সান ফার্মাসিউটিক্যালস মার্কিন কোম্পানি অরগানন অ্যান্ড কো-কে অধিগ্রহণ করছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ব্যাপক কমেছে এফডিআই, বেসরকারি বিনিয়োগ হতাশাজনক: বিদেশে কোম্পানি কেনায় ঝুঁকছেন ভারতের ধনকুবেররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net