Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
হরমুজ প্রণালীমুখী ট্যাঙ্কারগুলো ইউ-টার্ন নিচ্ছে, রুট পরিবর্তন করছে অথবা থেমে অপেক্ষা করছে

আন্তর্জাতিক

রয়টার্স
23 June, 2025, 10:45 pm
Last modified: 23 June, 2025, 10:45 pm

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • হরমুজ প্রণালি ও ইরানের নেতাদের লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস

হরমুজ প্রণালীমুখী ট্যাঙ্কারগুলো ইউ-টার্ন নিচ্ছে, রুট পরিবর্তন করছে অথবা থেমে অপেক্ষা করছে

তাইওয়ানের ফরমোসা পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলো কেবল লোডিংয়ের আগ মুহূর্তে প্রণালীতে প্রবেশ করছে। জাপানের নিপ্পন ইউসেন ও মিতসুই ওএসকে লাইনস জানায়, তারা এখনও হরমুজ প্রণালী ব্যবহার করছে; তবে জাহাজগুলোকে উপসাগরে অবস্থান কমাতে বলা হয়েছে।
রয়টার্স
23 June, 2025, 10:45 pm
Last modified: 23 June, 2025, 10:45 pm
২২ জুন, ২০২৫ তারিখে তোলা এই ছবিতে হরমুজ প্রণালীরএকটি মানচিত্র দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স /দাদো রুভিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর হরমুজ প্রণালীর কাছে অন্তত দুটি সুপারট্যাঙ্কার ইউ-টার্ন নিয়েছে। 

ইরানে মার্কিন সামরিক হামলার পর এমন ঘটনা ঘটেছে বলে শিপ-ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে। সংঘাতের আশঙ্কায় বেশ কিছু ট্যাঙ্কার গতি বাড়ানো, থেমে যাওয়া বা রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিচ্ছে।

যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানে হামলায় যুক্ত হওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে, ইরানও পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করতে পারে।

ইরান ও ওমানের মাঝখানের এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হয়ে থাকে।

এই পরিস্থিতিতে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছোঁয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

সোমবার ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। একইসঙ্গে, ২০ লাখ ব্যারেল তেল বহনে সক্ষম সুপারট্যাঙ্কারের দৈনিক ভাড়া এক সপ্তাহে দ্বিগুণ বেড়ে ৬০ হাজার ডলারের বেশি হয়েছে।

ভিএলসিসি 'কসউইজডম লেক' রোববার হরমুজ প্রণালীতে প্রবেশ করে ইউ-টার্ন করে দক্ষিণে চলে যায়। সোমবার এটি আবার দিক পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাতের জিরকু বন্দরের দিকে যেতে শুরু করে। একইভাবে, 'সাউথ লয়্যালটি' নামের আরেকটি সুপারট্যাঙ্কারও প্রণালী থেকে ফিরে গেছে।

'কসউইজডম লেক' জিরকু বন্দর থেকে চীনের উদ্দেশে তেল নিতে যাওয়ার কথা। এটি ছিল চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোপেকের ট্রেডিং শাখা ইউনিপেকের চার্টার্ড ট্যাঙ্কার। তবে সিনোপেক তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সিঙ্গাপুরভিত্তিক সেনটোসা শিপব্রোকারস জানায়, মে মাসের শুরু থেকে উপসাগরে খালি ট্যাঙ্কার প্রবেশ ৩২ শতাংশ ও পূর্ণ ট্যাঙ্কারের প্রস্থান ২৭ শতাংশ কমেছে।

‘কসউইজডম লেক’ অপরিশোধিত তেল বোঝাই করার জন্য আবুধাবির জিরকু বন্দরের দিকে যাচ্ছে, কিন্তু ২২ জুন থেকে হরমুজ প্রণালীর বাইরে থেকেই ইউ-টার্ন নিয়ে থেমে অপেক্ষা করছে।

রুট পরিবর্তন ও থেমে অপেক্ষা করা

শিপ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারগুলো এখন ওমানের উপকূলঘেঁষে চলাচল করছে এবং ইরানি পতাকাবাহী জাহাজগুলো ইরানের জলসীমা ব্যবহার করছে।

এছাড়া কয়েকটি জাহাজ, যেমন- 'কোহজান মারু', 'রেড রুবি' ও 'মেরি সি' হরমুজের পথে ছিল; পরে দিক পরিবর্তন করে ফুজাইরাহ বন্দরের বাইরে নোঙর করেছে।

'কসউইজডম লেক' ২২ জুন জিরকু বন্দরে তেল নিতে যাওয়ার জন্য প্রণালীর বাইরে অপেক্ষা করছিল। সবগুলো জাহাজই লোডিংয়ের উদ্দেশে রওনা হয়েছে।

তাইওয়ানের ফরমোসা পেট্রোকেমিক্যাল কর্পোরেশনের মুখপাত্র জানান, নিরাপত্তাজনিত কারণে জাহাজগুলো কেবল লোডিংয়ের আগ মুহূর্তে প্রণালীতে প্রবেশ করছে।

জাপানের নিপ্পন ইউসেন ও মিতসুই ওএসকে লাইনস জানায়, তারা এখনও হরমুজ প্রণালী ব্যবহার করছে; তবে জাহাজগুলোকে উপসাগরে অবস্থান কমাতে বলা হয়েছে।

তেল ব্যবসায়ী ও বিশ্লেষকরা রয়টার্সকে জানিয়েছেন, তাদের শিপিং দেরির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

আইন সংস্থা ক্লাইড অ্যান্ড কো'র অংশীদার বলেন, সরবরাহ ও রুটে বৈচিত্র্য আনা এবং লোহিত সাগরের এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ।

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের একটি প্রস্তাব অনুমোদন করেছে, তবে এটি কার্যকর করতে হলে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমোদন লাগবে। এর আগেও ইরান বহুবার এমন হুমকি দিলেও কখনো তা কার্যকর করেনি।

Related Topics

টপ নিউজ

হরমুজ প্রণালী / সুপার ট্যাঙ্কার / ইরান-ইসরায়েল যুদ্ধ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • সদস্য বহিষ্কারের 'বিধান নেই'; স্পেনকে বরখাস্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রসঙ্গে ন্যাটো
  • ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • যুক্তরাষ্ট্রে শিথিল হচ্ছে গাঁজা নীতি, ৪৭ বিলিয়ন ডলারের শিল্পে বড় পরিবর্তনের আভাস
  • হরমুজ প্রণালি ও ইরানের নেতাদের লক্ষ্য করে নতুন হামলার পরিকল্পনা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র
  • হরমুজে আরও মাইন পেতেছে ইরান: অ্যাক্সিওস

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net