Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানকে বোঝাতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

আন্তর্জাতিক

রয়টার্স
23 June, 2025, 10:00 am
Last modified: 23 June, 2025, 10:03 am

Related News

  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

হরমুজ প্রণালী বন্ধ না করতে ইরানকে বোঝাতে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

রুবিও বলেন, প্রণালী বন্ধ করার পদক্ষেপ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই প্রতিক্রিয়া জানাবে।
রয়টার্স
23 June, 2025, 10:00 am
Last modified: 23 June, 2025, 10:03 am
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স

ইরান যাতে হরমুজ প্রণালী বন্ধ না করে তার জন্য বোঝাতে চীনকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ আহ্বান জানান। এ আহ্বান জানানোর পরই ওয়াশিংটন ইরানের আরেকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

রুবিওর এই মন্তব্য ফক্স নিউজের "সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো"-এর একটি অনুষ্ঠানে দেখানো হয়। এরপর ইরানের প্রেস টিভি পরবর্তীতে একটি প্রতিবেদনে জানায়, ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার একটি প্রস্তাব অনুমোদন করেছে। এ প্রণালী দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহণ করা হয়।

রুবিও বলেছেন, 'আমি বেইজিংয়ে চীনা সরকারকে এটি নিয়ে ইরানের সঙ্গে কথা বলতে উৎসাহিত করছি, কারণ তারা তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল।' 

তিনি আরও বলেন, 'যদি তারা এটি করে, এটি হবে আরেকটি ভয়ঙ্কর ভুল। এটি তাদের জন্য অর্থনৈতিকভাবে আত্মহত্যা হবে। এবং আমাদের কাছে তা মোকাবেলা করার বিকল্প থাকবে, তবে অন্যান্য দেশগুলোকেও এটি নজরে রাখতে হবে। এটি আমাদের চেয়ে অন্যান্য দেশের অর্থনীতির উপর অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলবে।'

রুবিও বলেছেন যে, প্রণালী বন্ধ করার পদক্ষেপ ব্যাপক উত্তেজনা সৃষ্টি করবে এবং এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশই প্রতিক্রিয়া জানাবে।

ওয়াশিংটনের এমন আহ্বানে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মার্কিন কর্মকর্তারা বলেছেন যে তারা ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো "ধ্বংস" করেছে। তারা ১৪টি বাঙ্কার ধ্বংসকারী বোমা, দুই ডজনেরও বেশি টোমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি সামরিক বিমান ব্যবহার করেছে। এই হামলাগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এক নতুন উত্তেজনা তৈরি করেছে।

তেহরান তাদের প্রতিরক্ষা করার শপথ নিয়েছে। রোববার রুবিও পাল্টা হামলা করার বিষয়ে সতর্ক করে বলেন, এমন একটি পদক্ষেপ হবে "তাদের (ইরান) করা সবচেয়ে বড় ভুল।"

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।
 

Related Topics

টপ নিউজ

চীন / যুক্তরাষ্ট্র / হরমুজ প্রণালী / ইরানে বোঝাতে আহ্বান / মার্কো রুবিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • ইরান কি যুদ্ধে চীনের তৈরি অতি-নিখুঁত 'বেইডো' নেভিগেশন সিস্টেম ব্যবহার করছে?
  • ইরানকে ভেঙে ফেলতে চাইছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: মাসুদ পেজেশকিয়ান 
  • ইরান সরকারের পতন হবে, ‘তবে সম্ভবত এখনই নয়’: ট্রাম্প
  • হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি তেলের জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান: রাষ্ট্রদূত
  • ইরানে হামলায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ২ লাখ ডলার সহায়তা দেবে চীন

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net