Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতি: আটক ২; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 June, 2025, 10:35 am
Last modified: 20 June, 2025, 10:36 am

Related News

  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি
  • নতুন বন্দোবস্তের দাবিদারেরা মব সৃষ্টি করেছে: মেঘমল্লার বসু

পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতি: আটক ২; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া এই নেতাকে ‘পেশাদার ডাকাত’ বলে পুলিশের এজাহারে উল্লেখ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
20 June, 2025, 10:35 am
Last modified: 20 June, 2025, 10:36 am
পায়রা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা কমিটির পদ স্থগিত হওয়া যুগ্ম সদস্য সচিব মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

পটুয়াখালী জেলার দুমকি থানায় উপ-পুলিশ পরিদর্শক নূরুজ্জামান বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন চরআইচা এলাকার মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে শিপন হাওলাদার, সদর এলাকার আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে আব্দুল্লাহ আল মামুন। দুমকি থানায় ৬ জুন মামলা হলেও সম্প্রতি এই তথ্য জানাজানি হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পদ স্থগিত হওয়া এই নেতাকে 'পেশাদার ডাকাত' বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের পায়রা সেতুর টোল প্লাজায় ডিউটি করাকালীন পুলিশ জানতে পারে দুটি মোটরসাইকেলযোগে ৫/৬ জনের একটি দল ডাকাতি করার জন্য বরিশাল থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছে। ডাকাতদের ধরতে টোলপ্লাজায় পুলিশ অবস্থান নেয় এবং তল্লাশি কার্যক্রম চালাতে থাকে। 

আরও বলা হয়, পরবর্তীতে দুটি মোটরসাইকেল চেকপোস্টের কাছাকাছি এসে পৌঁছালে সামনের মোটরসাইকেল চেকপোস্টে রেখে আরোহি তিনজন দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় দু'জনকে ধরে ফেলে পুলিশ। আটককৃতরা হলো শিপন ও মামুন। একজন পালিয়ে যায়। এই অবস্থা দেখে পেছনের অন‌্য মোটরসাইকেলটি ঘুরিয়ে পথ পরিবর্তন করে দ্রুত পালিয়ে যায়।  

পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, মারজুক আব্দুল্লাহ, মামুন ও শিপন পেশাদার ডাকাত চক্রের সদস্য। মারজুক আব্দুল্লাহ মোটরসাইকেল রেখে পুলিশের সিগন্যাল পাওয়া মাত্রই পালিয়ে যায়। তারা বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষের কাছ থেকে জোরপূর্বক অর্থ হাতিয়ে নেয় বলেও স্বীকারোক্তিতে জানায়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, আটককৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকি-টকি, ইলেকট্রিক শক ডিভাইস এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের জবানবন্দি অনুসারে ওইদিন পায়রা সেতুর টোল প্লাজায় ডাকাতির প্রস্তুতি নিয়েছিল তারা। পলাতক মারজুক আব্দুল্লাহকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

উল্লেখ্য, গণ অভ্যুত্থানের নয় মাস পরে ১৪ মে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মারজুক আব্দুল্লাহ বাদী হয়ে নাম উল্লেখ করে ২৪৭ জন এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৩০০ জনকে আসামি করে মামলা দিয়ে আলোচনায় আসে। অচেনা ব‌্যক্তিদের মামলা দিয়ে হয়রানি শুরু করে। মামলা দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় ২০ মে পদ স্থগিত হয় বলে জানান বরিশাল জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ।

Related Topics

টপ নিউজ

পায়রা সেতু / টোল প্লাজা / ডাকাতির প্রস্তুতি / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / নেতার বিরুদ্ধে মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি-সম্পাদকসহ গ্রেপ্তার ৭
  • ওসির সঙ্গে বাকবিতণ্ডা: হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই নেতা গ্রেপ্তার
  • ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ান জারি
  • নতুন বন্দোবস্তের দাবিদারেরা মব সৃষ্টি করেছে: মেঘমল্লার বসু

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net