Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 15, 2026
সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য মনে করেন ৮২ শতাংশ নাগরিক: বিবিএস জরিপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 June, 2025, 07:20 pm
Last modified: 19 June, 2025, 07:22 pm

Related News

  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষার ফল পরবর্তী সময়ে কী কাজে লাগে?
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন

সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য মনে করেন ৮২ শতাংশ নাগরিক: বিবিএস জরিপ

জরিপের তথ্যমতে, গত এক বছরে ৪৭.১২ শতাংশ নাগরিক অন্তত একবার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
টিবিএস রিপোর্ট
19 June, 2025, 07:20 pm
Last modified: 19 June, 2025, 07:22 pm
প্রতীকী ছবি: টিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) জরিপে অংশ নেওয়াদের ৮২.০৩ শতাংশ নাগরিক সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য বলে মনে করেন। অন্যদিকে ৮৯.৩৪ শতাংশই একে ব্যয়সাশ্রয়ী হিসেবে বিবেচনা করেছেন।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে দেশের ৬৪টি জেলার ৮ লক্ষাধিক নাগরিকের মধ্যে এই জরিপ চালায় বিবিএস। ৪৫,৮৬৮টি মৌজা বা মহল্লা থেকে তথ্য সংগ্রহ করা হয় ১,৯২০টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিটের মাধ্যমে। ১৮ থেকে শুরু করে তার বেশি বয়সের নাগরিকরা এতে অংশ নেন।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) জরিপটির ফলাফল প্রকাশ করা হয়।

জরিপের তথ্যমতে, গত এক বছরে ৪৭.১২ শতাংশ নাগরিক অন্তত একবার সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।

সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর স্বাস্থ্যসেবার সামগ্রিক গুণগত মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন উত্তরদাতাদের ৬৫.০৭ শতাংশ; ৬৩.১০ শতাংশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার ও আচরণে সন্তুষ্ট এবং ৬৩.১৯ শতাংশ সেবাদানের সময় ও মনোযোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শিক্ষাখাত

জরিপে অংশগ্রহণকারী ৪০.৯৩ শতাংশ নাগরিক জানিয়েছেন তাদের অন্তত একটি সন্তান সরকারি প্রাথমিক বা মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করছে।

এই অভিভাবকদের মধ্যে, ৯৬.৪৬ শতাংশ বলেছেন, প্রাথমিক বিদ্যালয় তাদের জন্য সুবিধাজনক স্থানে অবস্থিত—যেখানে হেঁটে বা যেকোনো বাহনে ৩০ মিনিটের মধ্যে পৌঁছানো সম্ভব। আর ৯২.৬৬ শতাংশ মনে করেন, প্রাথমিক শিক্ষার খরচ গ্রহণযোগ্য।

মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে, ৮২.২০ শতাংশ নাগরিক বিদ্যালয়ের অবস্থানকে সহজলভ্য বলে মনে করেন এবং ৮০.৮৬ শতাংশ মনে করেন মাধ্যমিক শিক্ষার ব্যয়ও সহনীয়।

৬৭.৯৩ শতাংশ নাগরিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানে সন্তোষ প্রকাশ করেছেন, আর ৭১.৮৬ শতাংশ সন্তুষ্ট মাধ্যমিক শিক্ষার গুণগত মানের বিষয়ে।
 
Related Topics

টপ নিউজ

সিটিজেন পারসেপশন সার্ভে / বিবিএস / স্বাস্থ্যসেবা / শিক্ষা / সরকারি সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
    আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
  • ছবি: সংগৃহীত
    ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা
  • কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
    কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
  • নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
    আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে
  • ছবি: এএফপি ও এপি
    কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

Related News

  • মানবিক দৃষ্টিভঙ্গি ও মানসম্মত স্বাস্থ্যসেবায় সমান অধিকারের ওপর প্রধানমন্ত্রীর জোর
  • জুলাইয়ে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে, ৮ মাসের মধ্যে সর্বনিম্ন
  • ট্রল করে, অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী
  • এসএসসি পরীক্ষার ফল পরবর্তী সময়ে কী কাজে লাগে?
  • ভেন্টাস: ভেন্টিলেটরের অভাব ঘোচাতে বাংলাদেশি গবেষকদের নতুন উদ্ভাবন

Most Read

1
আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি
বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বৈঠক হতে পারে মোদির সাথে: এনডিটিভি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিডে সামিটের এলএনজি সরবরাহ শুরু, শনিবারের মধ্যে পূর্ণ সক্ষমতায় ফেরার আশা

4
কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ
বাংলাদেশ

কারিগরি ত্রুটিতে এক্সিলারেটের টার্মিনাল থেকে এলএনজি সরবরাহ আবারও বন্ধ

5
নিখোঁজ মো. হারুনের পরিবার। ছবি: আসমা সুলতানা প্রভা
ফিচার

আন্দামান গিলে নিয়েছে মানুষ, অপেক্ষা আর অভাব গিলে খাচ্ছে পরিবারগুলোকে

6
ছবি: এএফপি ও এপি
আন্তর্জাতিক

কেউ তিন, কেউ চার—বিশ্বনেতারা দিনে কয় ঘণ্টা ঘুমান?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net