Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
কোভিড-১৯: ইউরোপজুড়ে চলছে গণ টিকাদান

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 December, 2020, 04:10 pm
Last modified: 28 December, 2020, 04:24 pm

Related News

  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি

কোভিড-১৯: ইউরোপজুড়ে চলছে গণ টিকাদান

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট জানান, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ইইউ এর ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে প্রেরণ করা হয়েছে।
টিবিএস ডেস্ক
28 December, 2020, 04:10 pm
Last modified: 28 December, 2020, 04:24 pm
ছবি: রয়টার্স

কোভিড-১৯ নির্মূলের জন্য ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একটি সমন্বিত টিকাদান কর্মসূচী গ্রহণ করেছে যাকে সংস্থাটির উচ্চপদস্থ কর্মকর্তারা 'আবেগের ঐকমত্যের মুহূর্ত' হিসেবে বর্ণনা করেছেন। 

ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়ন গত শনিবার ঘোষণা দিয়েছেন, জার্মান-আমেরিকান কোম্পানি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ইইউ এর ২৭টি সদস্য রাষ্ট্রের কাছে প্রেরণ করা হয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন তিন লাখ ৩৫ হাজারের ওপর কোভিড সংক্রান্ত মৃত্যুর ঘোষণা দিয়েছে। ইউরোপজুড়ে ১৪ মিলিয়নেরও অধিক লোক ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে এবং সদস্য রাষ্ট্রের প্রতিটিকেই কঠোর লকডাউনের ভেতর দিয়ে যেতে হয়েছে।  

করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) নিয়ে সারা পৃথিবীব্যাপী নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়েছে। শুধু ইউরোপের দেশগুলোতেই না, কানাডা এবং জাপানেও করোনাভাইরাসের নতুন ধরনটির উপস্থিতি নিশ্চিত করার পরপরই এই সমন্বিত "ভ্যাকসিন রোলআউটের" সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্বজুড়ে ভ্রমণের ওপর নতুন করে নিষেধাজ্ঞার সিদ্ধান্তও গত সপ্তাহ থেকে দেশগুলো মেনে চলেছে। 

ভ্যাকসিন রোলআউটের সর্বশেষ খবর

ইইউ জুড়ে এ গণ টিকাদান কর্মসূচী শুরু হয়ে গেছে রোববার সকালেই। প্রায় ৪৪৬ মিলিয়ন মানুষকে এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি এবং ইউরোপীয়ান কমিশন ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন অনুমোদনের পর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এক টুইট বার্তায় ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট আরসুলা ভন ডার লিয়ন বলেন, "আজ আমরা কঠিন বছরটি পেরিয়ে নতুন অধ্যায়ের সূচনা করলাম। কোভিড-১৯ ভ্যাকসিন ইউরোপীয় ইউনিয়নের সকল দেশে সরবরাহ করা হয়েছে। টিকাদান কর্মসূচী আগামীকাল থেকেই শুরু হবে।"

ছবি: রয়টার্স

"ইউরোপীয় ইউনিয়নজুড়ে টিকাদানের এ দিনগুলো আমাদের ঐকমত্য প্রকাশের দিন; এ দিন আমাদের আবেগের দিন।" 

জার্মান স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পন শনিবারে এক বিবৃতিতে জানান, "এটি সত্যিই খুব আনন্দের ক্রিসমাস বার্তা। এটি এমন এক মুহূর্ত যখন টিকাবাহী লরিগুলো ইউরোপের রাস্তা জুড়ে রয়েছে। কাল বাদে পরশু সমগ্র স্থানে টিকা সরবরাহ সম্পন্ন হয়ে যাবে"।

"এই ভ্যাকসিন মহামারীকে পরাজিত করার গুরুত্বপূর্ণ চাবিকাঠি। আমাদের জীবন ফিরে পাবার জন্য এটি দরকার।"

ইতালির পররাষ্ট্র মন্ত্রী লুইজি ডি মাইও তাঁর দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন এ টিকা গ্রহণ করতে। 

"আমরা আমাদের স্বাধীনতা ফিরে পাবোই, এবং আমরা আবারো একে আলিঙ্গন করবো।"

Today, we start turning the page on a difficult year. The #COVID19 vaccine has been delivered to all EU countries.

Vaccination will begin tomorrow across the EU.

The #EUvaccinationdays are a touching moment of unity. Vaccination is the lasting way out of the pandemic. pic.twitter.com/pYOj5vS2gV— Ursula von der Leyen (@vonderleyen) December 26, 2020

তবে উত্তর-পূর্ব জার্মানির স্বাস্থ্যকর্মীরা রবিবার পর্যন্ত অপেক্ষা করতে নারাজ ছিলেন। তাঁরা হালবারস্টেটের বয়স্ক অধিবাসীদের আগেই টিকার আওতায় ফেলেছেন।

হাঙ্গেরিতে ভ্যাকসিনের প্রথম গ্রহীতা ছিলেন ডেল-পেস্ট কেন্দ্রীয় হাসপাতালের একজন চিকিৎসক। 

স্লোভাকিয়ার কর্তৃপক্ষও বলেছে তারা ইতিমধ্যে টিকা গ্রহণ শুরু করে দিয়েছেন। 

  • সূত্রঃ বিবিসি

Related Topics

টপ নিউজ

গণ টিকা কার্যক্রম / ইউরোপীয় ইউনিয়ন / ভ্যাকসিনেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
  • আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
    জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

Related News

  • যুক্তরাষ্ট্র ছাড়াই হরমুজ প্রণালি সচল করতে যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা করছে ইউরোপ
  • ২০৩০ সালের পর ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ হতে পারে: গবেষণা
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের
  • ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • ট্রাম্প প্রশাসনের অনিশ্চয়তা মোকাবিলায় ভারত-ইইউর নতুন বাণিজ্য চুক্তি

Most Read

1
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
নিহত রামিসার পিতা। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

আমি বিচার চাই না, আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই: পল্লবীতে হত্যার শিকার রামিসার বাবা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

6
আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

জেপি মরগানসহ বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net