Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
রেস্টুরেন্টে টিস্যু পেপার চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 June, 2025, 12:20 pm
Last modified: 10 June, 2025, 01:30 pm

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

রেস্টুরেন্টে টিস্যু পেপার চাওয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫

রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
টিবিএস রিপোর্ট
10 June, 2025, 12:20 pm
Last modified: 10 June, 2025, 01:30 pm
ছবি: টিবিএস

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একটি রেস্টুরেন্টে টিস্যুপেপার চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় দুই ঘণ্টা ধরে সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঠানপাড়া মোড়ে 'এরাবিয়ান ফুচকা হাউস' নামে এক রেস্টুরেন্টে খাবারের পর কুট্টাপাড়া গ্রামের রাব্বি নামে এক যুবক টিস্যু পেপার চান। তখন রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে রাব্বির সঙ্গে কর্মচারীর বাকবিতণ্ডা হয়।

বিষয়টি মীমাংসা করতে এগিয়ে আসেন রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমান। তখন রাব্বির সঙ্গে তার তর্কাতর্কি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

রাতের অন্ধকারে টর্চ লাইটের আলোয় দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

সংঘর্ষের সময় রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাইল-লাখাই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।

Related Topics

টপ নিউজ

ব্রাক্ষণবাড়িয়া / সংঘর্ষ / সংঘর্ষে আহত / টিস্যু পেপার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • কোলাজ: টিবিএস
    ‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
    ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    ৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

Related News

  • লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্সের সংঘর্ষ; পুলিশসহ আহত ১০
  • ফরিদপুরে জমি নিয়ে সালিশের মাঝে সংঘর্ষ, আহত অন্তত ১২
  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

Most Read

1
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

2
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

‘ওপেন দ্য ফা*কিং স্ট্রেইট, ইউ বাস্ট*আর্ডস’: মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

3
২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের

4
ছবি-সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
অর্থনীতি

জ্বালানি সংকটে ভরা মৌসুমেও মোটরসাইকেল বিক্রিতে ভাটা

5
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তি না করলে সব উড়িয়ে দিয়ে ইরানের তেল দখল করব: ট্রাম্প; হরমুজ খুলতে যুদ্ধের ক্ষতিপূরণ চায় ইরান

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net