Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প

আন্তর্জাতিক

আল জাজিরা
07 June, 2025, 02:20 pm
Last modified: 07 June, 2025, 02:24 pm

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

চীনের সঙ্গে বাণিজ্য আলোচনার দিনক্ষণ জানালেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে এক ফোনালাপের একদিন পরে ট্রাম্পের এই ঘোষণা এসেছে। এতে দুই নেতার মধ্যে উত্তেজনা প্রশমনের আভাস পাওয়া যাচ্ছে।
আল জাজিরা
07 June, 2025, 02:20 pm
Last modified: 07 June, 2025, 02:24 pm

বাম থেকে- চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: আল জাজিরা

উভয়পক্ষের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ অবসানের লক্ষ্যে ৯ জুন লন্ডনে বৈঠকে বসবেন চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই একথা জানিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাম্প্রতিক সময়ে এক ফোনালাপের একদিন পরে ট্রাম্পের এই ঘোষণা এসেছে। এতে দুই নেতার মধ্যে উত্তেজনা প্রশমনের আভাস পাওয়া যাচ্ছে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় বলেন, 'আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক এবং বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ার সোমবার (৯ জুন) লন্ডনে চীনের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে বৈঠক করবেন। বৈঠকটি খুবই ইতিবাচক হবে বলে আমি আশা করছি।'

এই বৈঠক হবে চলতি বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানির ওপর বিপুল শুল্কারোপ করলে—উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্কারোপের মাধ্যমে বাণিজ্যযুদ্ধ শুরু হয়। এটি হবে তারপর দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনা।

বাণিজ্যযুদ্ধ শুরুর সময়ে চীনের রপ্তানির ওপর যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল, যার জবাবে বেইজিং মার্কিন পণ্যের আমদানিতে পাল্টা শুল্ক বসায় ১২৫ শতাংশ পর্যন্ত।

গত মাসে জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষই সাময়িকভাবে শুল্ক হার কমাতে সম্মত হয়—যুক্তরাষ্ট্র তা নামিয়ে আনে ৩০ শতাংশে, আর চীন ১০ শতাংশে। তবে এই স্বস্তির মেয়াদ আগস্টের শুরুতেই শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প সম্প্রতি অভিযোগ করেন, চীন এই সাময়িক চুক্তি লঙ্ঘন করেছে। এতে স্পষ্ট হয়, উভয় দেশের মধ্যে মূল বিরোধ এখনো নিষ্পত্তি হয়নি। মার্কিন কর্মকর্তারা আরও অভিযোগ তুলেছেন, চীন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানির অনুমোদন প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে ধীর করে দিয়েছে—যা বাণিজ্যযুদ্ধের সময় সীমিত করা হয়েছিল। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্পখাতে উদ্বেগ দেখা দেয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের উদ্বেগের মধ্যে রয়েছে—চীনের বিরুদ্ধে মাদক তৈরির উপাদান ফেন্টানিল পাচারের অভিযোগ, তাইওয়ান ইস্যু এবং চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত রপ্তানিনির্ভর অর্থনৈতিক মডেল।

দুই দেশের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনার ঘোষণা এলেও–উভয়ের মধ্যে শুল্ক জটিলতার দ্রুত নিষ্পত্তি হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / শি জিনপিং / বাণিজ্য আলোচনা / চীন / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • জুলাই মাসে অপরিশোধিত তেলের আমদানি বাড়িয়েছে চীন
  • অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় শিশুসহ নিহত ২, আহত ৫
  • নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net