Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
বিদ্যুৎ উৎপাদন ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 06:55 pm
Last modified: 02 June, 2025, 06:56 pm

Related News

  • চাহিদায় ভাটা পড়ায় ২৫ শতাংশ সংকুচিত হয়ে গেছে ক্যাবলের বাজার, সংকটে উৎপাদনকারীরা
  • জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • ১.৩ বিলিয়ন ডলারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ২য় পর্যায়ের অর্থায়নে সুকুক ও ডলার বন্ডের কথা ভাবছে সরকার
  • গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

বিদ্যুৎ উৎপাদন ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে: অর্থ উপদেষ্টা

একইসঙ্গে সরকার চলতি বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 06:55 pm
Last modified: 02 June, 2025, 06:56 pm
ছবি: মুমিত এম/টিবিএস

সরকার বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। 

আজ সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণায় তিনি এ তথ্য জানান। 

অর্থ উপদেষ্টা বলেন, বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতিগতভাবে আমরা বিদ্যুতের মূল্য আপাতত না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিদ্যুৎ খাতে প্রদত্ত ভর্তুকির পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস করার লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদনের সার্বিক ব্যয় ১০ শতাংশ কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, 'এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ১১ হাজার কোটি টাকারও বেশি সাশ্রয় সম্ভব হতে পারে। আমরা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলোও পর্যালোচনা করছি এবং বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে এনার্জি অডিট করার উদ্যোগ নিয়েছি।'  

তিনি আরও বলেন, 'বর্তমানে বিদ্যুৎ খাতে ভর্তুকি জিডিপির প্রায় ১ শতাংশ—যা অনেক বেশি।'

একইসঙ্গে সরকার চলতি বছরের মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, এ বছরের মধ্যেই অভ্যন্তরীণ উৎস থেকে ৬৪৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করার এবং ২০২৮ সালের মধ্যে স্থানীয় কূপ থেকে অতিরিক্ত দেড় হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থ উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ / বাজেট / বাজেট ২০২৫-২৬ / ব্যয় / উৎপাদন / অডিট / অর্থ উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • চাহিদায় ভাটা পড়ায় ২৫ শতাংশ সংকুচিত হয়ে গেছে ক্যাবলের বাজার, সংকটে উৎপাদনকারীরা
  • জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • আয়কর রিটার্ন, কিছু জরুরি বিষয় এবং কিছু প্রচলিত ভুল
  • ১.৩ বিলিয়ন ডলারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের ২য় পর্যায়ের অর্থায়নে সুকুক ও ডলার বন্ডের কথা ভাবছে সরকার
  • গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net