Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার আগে কাঠের ছাউনিতে ড্রোন লুকিয়ে রেখেছিল ইউক্রেন

আন্তর্জাতিক

রয়টার্স
02 June, 2025, 10:25 am
Last modified: 02 June, 2025, 10:27 am

Related News

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিমানঘাঁটিতে হামলার আগে কাঠের ছাউনিতে ড্রোন লুকিয়ে রেখেছিল ইউক্রেন

এক ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, রোববার চারটি রুশ বিমানঘাঁটিতে হামলা চালানো হয় এবং এতে ৪১টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়।
রয়টার্স
02 June, 2025, 10:25 am
Last modified: 02 June, 2025, 10:27 am
বিমানঘাঁটিতে হামলার জন্য ১১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ছবি: এএফপি

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা গতকাল রোববার রাশিয়ার বিমান ঘাঁটিতে কৌশলে হামলা চালাতে সক্ষম হয়েছে। ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, কাঠের তৈরি ছাউনির ছাদের বিস্ফোরক ভর্তি ড্রোন লুকানো ছিল।

ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ এ হামলার দায় স্বীকার করেছে। তারা এ অভিযানের নাম দিয়েছে 'স্পাইডারস ওয়েব'। তারা দাবি করছে, এ অভিযানে রাশিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউক্রেনীয় নিরাপত্তা কর্মকর্তা জানান, রোববার চারটি রুশ বিমানঘাঁটিতে হামলা চালানো হয় এবং এতে ৪১টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়।

ওই কর্মকর্তার মতে, কাঠের ছাউনিগুলো ট্রাকে করে রাশিয়ার বিমানঘাঁটির সীমানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় এমন একটি যন্ত্রের মাধ্যমে ছাউনিগুলোর ছাদ খোলা হয়, ফলে ভেতরে থাকা ড্রোনগুলো উড়ে গিয়ে হামলা চালায়।

এসবিইউ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, এই হামলায় আনুমানিক ৭০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে।

টেলিগ্রামেই এসবিইউ আরও জানায়, 'রুশ ফেডারেশনের প্রধান বিমানঘাঁটিগুলোতে অবস্থিত ক্রুজ ক্ষেপণাস্ত্রবাহী বিমানের ৩৪ শতাংশ এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।'

টেলিগ্রামে একটি বার্তায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযানের ফলাফলকে 'চমৎকার' বলে অভিহিত করেছেন।

তিনি লিখেছেন, 'এটি সম্পূর্ণভাবে ইউক্রেনের নিজের প্রচেষ্টায় অর্জিত একটি সাফল্য।'

জেলেনস্কি আরও জানান, এই অভিযানের প্রস্তুতি নিতে দেড় বছরেরও বেশি সময় লেগেছে। তিনি এটিকে 'আমাদের সবচেয়ে দূরপাল্লার অভিযান' বলে বর্ণনা করেছেন।

ঘটনার কিছুক্ষণ পর রাতে ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, রুশ বিমানঘাঁটিতে হামলায় ১১৭টি ড্রোন ব্যবহার করা হয়েছে এবং রাশিয়ান বাহিনী 'খুবই উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে, যা একেবারেই ন্যায্য'।

তিনি বলেন, এসবিইউ এই অভিযানের জন্য রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি-র একটি আঞ্চলিক কার্যালয়ের একদম পাশেই একটি কমান্ড সেন্টার স্থাপন করেছিল।

জেলেনস্কি আরও জানান, অভিযানের আগের দিনই অভিযানে অংশ নেওয়া সব অপারেটিভকে রাশিয়া থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

বিমানঘাঁটিতে হামলার দৃশ্য। ছবি: রয়টার্স

রাশিয়ার বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ভিডিও

রাশিয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হামলার কিছু ভিডিও ও ছবি দেখা গেছে। সেখানে সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে রাশিয়ার কৌশলগত বোমারু বিমানগুলো আগুনে পুড়তে দেখা যায়। তবে ভিডিও ও ছবিগুলোর সত্যতা নিশ্চিত করা যায়নি।

আঞ্চলিক গভর্নর ইগর কোবজেভ জানান, বেলায়া বিমানঘাঁটির কাছাকাছি অবস্থিত স্রেডনি গ্রামসংলগ্ন একটি সামরিক ইউনিটে ড্রোন হামলা হয়েছে। তবে তিনি নির্দিষ্ট করে বলেননি ঠিক কোন লক্ষ্যবস্তুতে এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ড্রোনগুলো একটি ট্রাক থেকে উৎক্ষেপণ করা হয়।

রয়টার্সকে দেওয়া ছবিতে ইউক্রেনের এক নিরাপত্তা কর্মকর্তা একটি শিল্প স্থাপনায় স্তূপ করে রাখা অসংখ্য স্বল্পপাল্লার কোয়াডকপ্টার ড্রোন দেখিয়েছেন। ওই কর্মকর্তা জানান, হামলায় ঠিক এই ধরনের ড্রোনই ব্যবহার করা হয়েছে।

ওই ইউক্রেনীয় কর্মকর্তার শেয়ার করা অন্য কিছু ছবিতে দেখা গেছে, কাঠের ছাউনিগুলোর ধাতব ছাদ সরিয়ে ফেলা হয়েছে এবং ছাদের কাঠামোর ফাঁকা জায়গায় ড্রোনগুলো বসানো আছে।

অন্যদিকে, রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট হওয়া একটি ভিডিও—যেটির সত্যতা রয়টার্স নিশ্চিত করতে পারেনি—তাতে একই ধরনের ছাউনিগুলো একটি ট্রাকের পেছনে বসানো অবস্থায় দেখা গেছে।

ভিডিওতে ছাউনিগুলোর ছাদ ট্রাকের পাশেই মাটিতে পড়ে থাকতে দেখা যায়। এরপর অন্তত দুটি ড্রোন সেই ছাউনির ভেতর থেকে উপরের দিকে উঠে আকাশে উড়ে যেতে দেখা যায়।

ভিডিওটি যেটি রুশ অনলাইন সংবাদমাধ্যম বাজা প্রকাশ করেছে, তাদের দাবি অনুযায়ী এটি বেলায়া বিমানঘাঁটির কাছাকাছি একটি এলাকায় ধারণ করা হয়েছে।

সাইবেরিয়ার ইরকুৎস্ক অঞ্চলের এই বিমানঘাঁটিতে রয়েছে টুপোলেভ টিইউ-২২এম ধরনের সুপারসনিক দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান, যেগুলো ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ব্যবহার করে আসছে রাশিয়া।

ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তার দাবি অনুযায়ী, এই পুরো অভিযান সরাসরি তত্ত্বাবধান করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর প্রধান ভাসিল মালিউক।

যদি এ হামলার সত্যতা নিশ্চিত হয়, তবে এটিই হবে যুদ্ধ শুরুর পর ইউক্রেনের সবচেয়ে ধ্বংসাত্মক ড্রোন হামলা এবং মস্কোর জন্য একটি বড় ধাক্কা।

ওই কর্মকর্তা একটি ড্রোনে ধারণ করা ভিডিও ফুটেজও শেয়ার করেছেন, যেটিকে তিনি হামলার একটি দৃশ্য বলে উল্লেখ করেন। ছবিগুলোতে বেশ কয়েকটি বড় আকারের বিমান—যার মধ্যে কিছু সম্ভবত টিউ-৯৫ বোমারু বিমান—আগুনে পুড়ে যেতে দেখা গেছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / ইউক্রেন / কাঠের ছাউনি / ড্রোন হামলা / রাশিয়ার বিমানঘাঁটি / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
    ২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
    মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

Related News

  • নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান-রাশিয়ার ড্রোন নির্মাণে যন্ত্রাংশ সরবরাহ করছে চীন
  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ইরানের ড্রোন হামলায় আরব আমিরাতের পেট্রোলিয়াম কেন্দ্রে ভয়াবহ আগুন
  • হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের পূর্ণ অধিকার রয়েছে: জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত
  • পুতিনের সঙ্গে বৈঠক করতে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

2
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

3
তোফায়েল আহমেদ৷ ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৪ বছর আগের যে মামলায় স্মৃতিশক্তি লোপ পাওয়া তোফায়েলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
সোমবার চট্টগ্রামে ৫ ব্যাংকে তালা ঝুলিয়ে গ্রাহকদের বিক্ষোভ। ছবি: টিবিএস
বাংলাদেশ

মুখপাত্রের বক্তব্যের প্রতিবাদ: চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান, ‘সুইসাইড কর্মসূচি’র হুঁশিয়ারি

6
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net