Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
স্টারলিংক সংযোগ নেবেন যেভাবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 11:45 am
Last modified: 21 May, 2025, 11:49 am

Related News

  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা?’: দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, রাজনীতি চলবে নিজস্ব গতিতে: ত্রিবেদী
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

স্টারলিংক সংযোগ নেবেন যেভাবে

অর্ডার করার তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে, গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 11:45 am
Last modified: 21 May, 2025, 11:49 am
ছবি: সংগৃহীত

স্টারলিংকের সেবা পেতে হলে সরাসরি যেতে হবে তাদের ওয়েবসাইটে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে 'রেসিডেনশিয়াল' ও 'রোম' নামের দুটি অপশন দেখাবে।

গতকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে বাণিজ্যিক সেবা দিতে শুরু করেছে স্টারলিংক। বাংলাদেশ সরকারের পাশাপাশি স্টারলিংক গতকাল এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে। 

তবে বাংলাদেশ সরকার এখনও ইলন মাস্কের যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানটির রোম অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন দেয়নি। তাই ব্যবহারকারীরা আপাতত রেসিডেনশিয়াল অপশনটি ব্যবহার করতে পারবেন।

রেসিডেনশিয়াল অপশনে গিয়ে 'অর্ডার নাউ' ক্লিক করে নিজের এলাকা নির্বাচন করতে হবে। 

এরপর চেকআউট অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য ও টাকা পরিশোধ করতে হবে। পরে 'প্লেস অর্ডার' ক্লিক করতে হবে।

তিন থেকে চার সপ্তাহের মধ্যে পুরো সেট গ্রাহকের কাছে পৌঁছে যাবে। স্টারলিংক বলছে, গ্রাহক খুব সহজে নিজেই এটি সেট করতে পারবেন।

স্টারলিংকের যাত্রা নিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল এক সংবাদ সম্মেলনে জানান, স্টারলিংকের 'সেটআপ' সরঞ্জামের জন্য এককালীন খরচ হবে ৪৭ হাজার টাকা। দুটি প্যাকেজ এখন পর্যন্ত চালু করেছে তারা। স্টারলিংক রেসিডেন্সের মাসিক খরচ ৬ হাজার টাকা, রেসিডেন্স লাইটের খরচ ৪ হাজার ২০০ টাকা।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, একটা 'ডিভাইস' (যন্ত্র) থেকে ২০ থেকে সর্বোচ্চ ৫০ মিটার পর্যন্ত ইন্টারনেট পাওয়া যাবে। গ্রামে তা ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত হবে। এক ব্যক্তি কিনে বা একাধিক ব্যক্তি সমিতি আকারে কিনে তা ভাগাভাগি করে ব্যবহার করতে পারবেন।

উচ্চগতির জন্য স্টারলিংক জনপ্রিয়। বলা হয়, প্রত্যন্ত বা দুর্গম অঞ্চল, যেখানে প্রথাগত ইন্টারনেট সেবা পৌঁছাতে পারে না, সেখানে স্টারলিংক সহজেই সেবা দিতে পারে। স্টারলিংকে সর্বোচ্চ ৩০০ এমবিপিএস (মেগাবিট পার সেকেন্ড) গতিতে আনলিমিটেড (সীমাহীন) ইন্টারনেট ব্যবহার করা যাবে।

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ছাড়াও ভুটান ও শ্রীলঙ্কায় স্টারলিংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। 

Related Topics

টপ নিউজ

স্টারলিংক / বাংলাদেশ / সংযোগ / নিয়ম / ইলন মাস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ‘কোন নিউজপেপার? কার এত জ্বালা?’: দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে হুমায়ুন কবির
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত, রাজনীতি চলবে নিজস্ব গতিতে: ত্রিবেদী
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net