Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?

আন্তর্জাতিক

টাইমস অব ইন্ডিয়া
19 May, 2025, 10:55 pm
Last modified: 19 May, 2025, 11:00 pm

Related News

  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী
  • ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, নিখোঁজ ক্রু-র সন্ধানে তল্লাশি চলছে
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার

জয়শঙ্করকে প্রশ্ন রাহুলের, পাকিস্তানকে অপারেশন সিন্দুরের কথা আগেই জানিয়ে আমরা বিমান হারিয়েছি?

আজ সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, “পররাষ্ট্রমন্ত্রীর নীরবতা শুধু অর্থপূর্ণই নয়, এটি অপরাধমূলক। তাই আমি আবারও জিজ্ঞেস করছি—পাকিস্তান জানত বলেই আমরা কয়টি বিমান হারিয়েছি?”
টাইমস অব ইন্ডিয়া
19 May, 2025, 10:55 pm
Last modified: 19 May, 2025, 11:00 pm
ফাইল ছবি: অমিত দাভে/রয়টার্স

পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযান—অপারেশন সিঁদুর নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের প্রশ্নবাণ ছুঁড়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মন্তব্য ঘিরে রাহুল প্রশ্ন তুলেছেন—"পাকিস্তান জানত বলেই কি আমরা ভারতীয় বায়ুসেনার বিমান হারিয়েছি?"

আজ সোমবার (১৯ মে) সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তিনি লেখেন, "পররাষ্ট্রমন্ত্রীর নীরবতা শুধু অর্থপূর্ণই নয়, এটি অপরাধমূলক। তাই আমি আবারও জিজ্ঞেস করছি—পাকিস্তান জানত বলেই আমরা কয়টি বিমান হারিয়েছি?"

রাহুল আরও লেখেন, "এটা কোনো গাফিলতি নয়। এটা ছিল একেবারে অপরাধ। দেশবাসী সত্য জানার দাবি রাখে।"

এদিকে রাহুলের এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি। দলটির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স-এ লিখেছেন, "রাহুল গান্ধীর বোকার মতো আচরণ নিছকই কাকতালীয় নয়—এটা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি যেন পাকিস্তানের ভাষায় কথা বলছেন।"

রাহুল গান্ধী এর আগেও, ১৭ মে, জয়শঙ্করের একটি পুরনো ভিডিও পোস্ট করে বিতর্কের সূচনা করেন। সেই ভিডিওতে জয়শঙ্করকে বলতে শোনা যায়, ভারত 'আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে সতর্ক করেছিল'।

ভিডিওটি পোস্ট করে রাহুল লিখেছিলেন, "আমাদের আক্রমণের শুরুতে পাকিস্তানকে জানানো ছিল অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী নিজের মুখেই স্বীকার করেছেন, সরকার এটা করেছে। কে এই সিদ্ধান্ত নিয়েছিল? এর ফলে আমরা কয়টি যুদ্ধবিমান হারিয়েছি?"

EAM Jaishankar's silence isn't just telling — it's damning.

So I'll ask again: How many Indian aircraft did we lose because Pakistan knew?

This wasn't a lapse. It was a crime. And the nation deserves the truth. https://t.co/izn4LmBGJZ— Rahul Gandhi (@RahulGandhi) May 19, 2025

এনিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে রাহুলের বক্তব্যকে "তথ্য বিকৃতি" বলে অভিহিত করে।

মন্ত্রণালয়ের দাবি, "অপারেশন সিন্দুর শুরুর পর প্রাথমিক পর্যায়ে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল, শুরুর 'আগেই' নয়।" তাদের ভাষায়, "পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন—'আমরা শুরুতেই পাকিস্তানকে সতর্ক করেছিলাম', যার অর্থ অপারেশন শুরু হওয়ার পরপরই তা করা হয়েছে। এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে।"

উল্লেখ্য, গত ৭ মে 'অপারেশন সিন্দুর' নামে এই সামরিক অভিযান পরিচালনা করে ভারত। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে ২২ এপ্রিলের এক জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানে অবস্থিত 'সন্ত্রাসী ঘাঁটিগুলোকে' লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় বলে নয়াদিল্লি দাবি করে।

পাকিস্তান ওইদিন ভারতের আক্রমণকে প্রতিহত করা ও অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে।

এরপর থেকেই এ অভিযান ঘিরে ভারত সরকারের তথ্য প্রক্রিয়া ও কৌশল নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে।

রাহুল গান্ধী স্পষ্টতই ভারত সরকারের দিকে 'জাতীয় নিরাপত্তা বিপন্ন করার' অভিযোগ তুললেন। আর বিজেপির তরফ থেকে সেই অভিযোগকে রাষ্ট্রদ্রোহের প্রায় সমতুল্য হিসেবে দেখিয়ে পাল্টা রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

ভারত-পাকিস্তান সংঘাত / যুদ্ধবিমান ভূপাতিত / রাহুল গান্ধী / এস জয়শঙ্কর / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • নিখোঁজ দ্বিতীয় ক্রুকে উদ্ধারে যাওয়া মার্কিন বিমান ভূপাতিত করার দাবি ইরানের
  • ইরান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭ বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী
  • ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র, নিখোঁজ ক্রু-র সন্ধানে তল্লাশি চলছে
  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net