Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
ট্রাম্প একইসঙ্গে যুদ্ধ ও শান্তির কথা বলছেন, কোনটা বিশ্বাস করব: ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

রয়টার্স
17 May, 2025, 07:05 pm
Last modified: 17 May, 2025, 07:14 pm

Related News

  • মধ্যবর্তী নির্বাচনের ১৭ দিন আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ঐতিহাসিক ধস উঠে এলো নতুন জরিপে
  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

ট্রাম্প একইসঙ্গে যুদ্ধ ও শান্তির কথা বলছেন, কোনটা বিশ্বাস করব: ইরানের প্রেসিডেন্ট

তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাবে, তবে হুমকিতে ভয় পায় না।
রয়টার্স
17 May, 2025, 07:05 pm
Last modified: 17 May, 2025, 07:14 pm
১৮ এপ্রিল, ২০২৫; রাজধানী তেহরানে জাতীয় সেনাদিবসের কুচকাওয়াজের সময় বক্তব্য প্রদানকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির কথা বললেও তার বক্তব্য বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

আজ শনিবার (১৭ মে) এক বক্তব্যে তিনি বলেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দেন, আরেকদিকে দেন যুদ্ধের হুমকি।

"একইসঙ্গে তিনি শান্তির কথা বলেন, আবার সবচেয়ে উন্নত গণবিধ্বংসী অস্ত্রের হুমকিও দেন—আমরা কোনটিকে বিশ্বাস করব?" বলেন পেজেশকিয়ান।

তিনি জানান, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাবে, তবে হুমকিতে ভয় পায় না।

"আমরা যুদ্ধ চাচ্ছি না," বলেন ইরানের প্রেসিডেন্ট।

ওমানে গত রোববার ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচকদের মধ্যে চতুর্থ দফা আলোচনা হয়েছে, যার পরবর্তী ধাপের প্রস্তুতি চলছে।

এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আলি শামখানি বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজি হয়, তবে ইরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

তিনি বলেন, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরি করবে না—এমন প্রতিশ্রুতি দিতে প্রস্তুত রয়েছে। শুধু শান্তিপূর্ণ বেসামরিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিদর্শকদের তা পর্যবেক্ষণের অনুমতি দেবে।

তবে এখানেই রয়েছে মূল সমস্যা জট পাকাচ্ছে। মার্কিন কর্মকর্তারা চাইছেন, ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, যা তেহরান স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে।

ইরানি কর্মকর্তারা বলছেন, তারা সমৃদ্ধকরণের মাত্রা কমাতে প্রস্তুত, তবে সম্পূর্ণ বন্ধ করতে চান না। পাশাপাশি ২০১৫ সালের পরমাণু চুক্তিতে (যা ট্রাম্প ২০১৮ সালে বাতিল করেছিলেন) যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ রাখার অনুমতি ছিল, তার চেয়ে কমে রাজি নন তারা।

সূত্র জানিয়েছে, ইরান ধাপে ধাপে মজুদ ইউরেনিয়াম সরিয়ে নিতে চায়, কিন্তু যুক্তরাষ্ট্র তা একধাপে চায়। এছাড়া কোথায় পাঠানো হবে এই সমৃদ্ধ ইউরেনিয়াম—এই বিষয়েও দ্বিমত রয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরানের প্রেসিডেন্ট / মাসুদ পেজেশকিয়ান / পারমাণবিক কর্মসূচি / যুক্তরাষ্ট্র / ডোনাল্ড ট্রাম্প / যুদ্ধ / শান্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • মধ্যবর্তী নির্বাচনের ১৭ দিন আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ঐতিহাসিক ধস উঠে এলো নতুন জরিপে
  • ট্রাম্পের নারী কর্মীদের বিদায়ের চেনা পথ: স্বেচ্ছায় কিংবা বাধ্য হয়ে পদত্যাগ; গুরুতর অনিয়মের অভিযোগের পরও পদে বহাল পুরুষেরা
  • স্বাগতম ইসরায়েলে—ট্রাম্পের নিজের দেশে
  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • মুসলিমদের মধ্যে ‘মোহাম্মদ’ নামের জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের উপহাস; সমালোচনা

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net