Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 19, 2026
এবছর কিছু ব্যাংকার বোনাস পাওয়ার দাবি রাখেন

আন্তর্জাতিক

মার্কাস অ্যাশওর্থ ও জনাথন টাইস, ব্লুমবার্গ
14 December, 2020, 07:35 pm
Last modified: 14 December, 2020, 10:33 pm

Related News

  • ইসলামী ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমে অর্ধেক—মুনাফা থেকে এসেছে মাত্র ৫ লাখ টাকা
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী

এবছর কিছু ব্যাংকার বোনাস পাওয়ার দাবি রাখেন

রাজনৈতিক জটিলতা এড়াতে ইউরোপের ব্যাংকগুলো শীর্ষ কর্মকর্তাদের ডিফারেড পে বা তাদের বর্ধিত আয় পরবর্তীতে প্যাকেজ ব্যবস্থায় দেওয়ার উদ্যোগ নিতে পারে। এক্ষেত্রে নগদ অর্থ প্রদানের চাইতে কোম্পানি শেয়ার পুরস্কার দেওয়াটা হবে সঠিক পদক্ষেপ।
মার্কাস অ্যাশওর্থ ও জনাথন টাইস, ব্লুমবার্গ
14 December, 2020, 07:35 pm
Last modified: 14 December, 2020, 10:33 pm
নগদ অর্থ উপরি পাওনা হিসাবে না দেওয়া গেলেও, অন্যপথ খোলা আছে। ছবি:থমাস কোয়েক্স/ এএফপি

আগামী বছর মূলধনের ব্যবধান কীভাবে রক্ষা করা উচিৎ অচিরেই সেই সংক্রান্ত দিক-নির্দেশনা জারি করবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। কিন্তু জুলাই থেকেই শীর্ষ কর্মকর্তাদের লভ্যাংশ প্রদান এবং শেয়ার পুনঃক্রয়ে কার্যত নিষেধাজ্ঞা রয়েছে। স্থগিত আছে তাদের বেতনভাতা বৃদ্ধির মতো জরুরি পরিবর্তন। 

এব্যাপারে ইসিবির পুনঃপর্যালোনায় শেয়ারের লভ্যাংশ প্রদান আংশিকভাবে চালু করা হতে পারে। তারপরও অবশ্য ব্যাংকারদের ক্ষতিপূরণ দেওয়াটা অনেক কঠিন হবে। 

কারণটা অবশ্যই মহামারি। ইতোপূর্বে, মহামারি মোকাবিলায় নেওয়া একাধিক বার্ষিক ও অর্থনৈতিক নীতি প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের বন্ড ক্রয়ের মাত্রা বাড়ানো হয়। 

ফলে পুঁজিবাজার লাভ করে ফলদায়ক প্রণোদনা। বন্ডের মতো স্থায়ী আয়ের শেয়ার থেকে ২০২০ সালে মুনাফার অংকটাও বাড়ে ইউরোপীয় ব্যাংকগুলোতে।

অবশ্য সকল বন্ডে বিনিয়োগ নিরাপদ নয়, জরুরি মুহূর্তে করা ক্রয়ের দীর্ঘমেয়াদী ঝুঁকিও আছে। তাই ব্যাংকারদের অযাচিতভাবে পুরস্কৃত করা হয়েছে এমন রাজনৈতিক প্রতিক্রিয়া আসবে বলেও নীতি-নির্ধারকদের মধ্যে উদ্বেগ রয়েছে।   

গত গ্রীষ্মে ইউরো জোনের ব্যাংকারদের উদ্দেশ্যে লেখা এক নোটে ইসিবি সতর্ক করে: বৈশ্বিক সঙ্কটের মাঝে আর্থিকখাতের কর্মীদের নানা প্রকার সেবা অনুসারে বেতনভাতা দেওয়ার ঝুঁকি খাটো করে দেখা উচিৎ হবে না।'

তবে ঝুঁকি থাকলেও কর্মীদের বাড়তি অর্থ দিয়ে ক্ষতিপূরণে ব্যাংকগুলোর চেষ্টাকে বাধা দেওয়া ইসিবির উচিৎ হবে না। তাতে করে দক্ষ কর্মীরা যেমন পুরস্কৃত হবেন, তেমনি কর্মস্পৃহাকেও মূল্যায়ন করা হবে। ওয়ালস্ট্রিটের শীর্ষ বিনিয়োগ ব্যাংকগুলো ইউরোপীয় বাজারে যে ভূমিকা রাখছে, সেটাও বিবেচনায় নেওয়া দরকার। 

ক্রিশ্চিয়ান লাগার্দের নেতৃত্বাধীন ইসিবি স্বীকার করে নিয়েছে যে, জেপিমরগ্যান চেজ অ্যান্ড কো.- এর মতো বৃহৎ মার্কিন ব্যাংক ইউরোপের বন্ড বাজারের একটি উল্লেখযোগ্য অংশ দখল করেছে। অর্থাৎ, ঝুঁকি অনেকখানি বহন করছে ওয়ালস্ট্রিট। এই বিষয়টি সহজে উপেক্ষা করা উচিৎ হবে না। ইসিবি বিধি-নিষেধ দিলে বেশি সুযোগ-সুবিধা দিয়ে এসব দক্ষ ইউরোপীয় কর্মকর্তাদের নিয়োগদানের সুযোগ পাবে মার্কিন ব্যাংকগুলো। ফলে নিজের পায়েই নিজে কুড়াল মারবে ইসিবি।  

রাজনৈতিক জটিলতা এড়াতে ইউরোপের ব্যাংকগুলো তাদের শীর্ষ কর্মকর্তাদের ডিফারেড পে বা তাদের বর্ধিত আয় পরবর্তীতে প্যাকেজ ব্যবস্থায় দেওয়ার উদ্যোগ নিতে পারে। এক্ষেত্রে নগদ অর্থ প্রদানের চাইতে কোম্পানি শেয়ার পুরস্কার দেওয়াটা হবে সঠিক পদক্ষেপ। আর পুরস্কৃত শেয়ারের মালিকানা কমমূল্য পেয়ে লাভবান হচ্ছেন, ব্যাংকারদের মধ্যে অন্তত এটুকু সান্তনা তো কাজ করবেই।

স্থায়ী আয়ের উৎসে (বন্ডে) বিনিয়োগ চলতি বছর প্রায় সবখানেই উচ্চগতি লাভ করে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এ ধরনের উৎসে বিগত বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি আয় বেড়েছে। কোয়ালিশন ডাটা'র মতে, প্রায় এক যুগের মধ্যে শীর্ষস্থান অতিক্রম করে ফেলার কাছাকাছি ছিল এ সাফল্য। অথচ তারপরও কী পরিমাণ এ ব্যবসা করা উচিৎ সেটা নিয়ে ভেবেই নিজেদের অংশীদারিত্ব সীমিত রেখেছে ইউরোপের ব্যাংকগুলো। 

সেই সুযোগ কাজে লাগিয়েছে মার্কিন ব্যাংকগুলো। দেশটির বিনিয়োগ ও বাণিজ্যিক ব্যাংকগুলো চলতি বছরে বৈশ্বিক বন্ড বাজারের আরো ৩ শতাংশ পয়েন্ট দখল করেছে। ওয়ালস্ট্রিটের সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী আয়ের ব্যবসা পরিচালনায় যখন দক্ষ কর্মীর সংখ্যা বাড়াচ্ছে, ঠিক তখনই ইউরোপের ব্যাংকগুলো বন্ড বাজার সংক্রান্ত কর্মীর সংখ্যা ৫ শতাংশ কমিয়েছে। যদিও, এটাই শেষ নয়, সামনে মেধা শক্তিক্ষয়ের আরো বড় ঝুঁকি রয়েই গেছে।    

ইউরোপের মূল ভূখণ্ডের তুলনায় অনেক বিবেচক সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়েছে যুক্তরাজ্যের নিয়ামক কর্তৃপক্ষ ব্যাংক অব ইংল্যান্ডের প্রুডেনশিয়াল রেগুলেশন অথরিটি- পিআরএ। ঝুঁকি পর্যালোচনার দুটি পরীক্ষার পর পর তারা কিছু কিছু ব্যাংকে কর্মীদের লভ্যাংশ প্রদান শুরু করার অনুমতি দেবে বলে জানিয়েছে।

অবশ্য, পিআরএ নগদ অর্থের মাধ্যমে বোনাস দেওয়ার প্রসঙ্গে ইতোপূর্বে দেওয়া উচ্চ সতর্কতা থেকে সরে আসেনি। পাশাপাশি, ব্যাংকগুলোর দেওয়া বাড়তি বেতন ও উপরি পরিশোধের উপর তীক্ষ্ম নজর রাখবে সংস্থাটি।

শেয়ারহোল্ডারদের পে-আউট ও বোনাসে একই পন্থা অনুসরণ করতে পারে ইসিবি।    

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার সঙ্গে সঙ্গেই মূলধন রক্ষণশীল পদ্ধতির পাশাপাশি ঋণ বাজারকে সচল রাখতে পূর্বের কিছু বাধ্যবাধকতা শিথিল করে ইসিবি। ইতোমধ্যেই উন্নত বিশ্বে বিতরণের উপযোগী টিকা বাজারে চলে এসেছে আর টিকাদানের সঙ্গে সঙ্গে ব্যবসাবাণিজ্যের স্বাভাবিক গতিও ফিরে আসবে। তাই আবারও মূলধন ও তারল্যের কঠোরতর সংজ্ঞায় ফিরে যেতে পারেন নিয়ন্ত্রকেরা। তখন ডিভিডেন্ট রিটার্ন আর শেয়ার পুনঃক্রয়ের সুবিধা লাভক্ষতির অংকে চুলচেরা বিশ্লেষণের পর অনুমোদন পাবে। তাছাড়া, নির্ভরযোগ্য অনুমান এবং বিনিয়োগের বিপরীতে প্রদত্ত সুদের ঊর্দ্ধগতির রেখাচিত্র সেক্ষেত্রে আমলে নেওয়া হবে।  

তবে মনে রাখা দরকার, সব ব্যাংক আকারে ও ব্যবসায় সমান নয়, আর সেইভাবেই তাদের নিয়ন্ত্রণ করা দরকার। যেমন; স্পেনের বিবিভিএ এসএ, ইতালির সানপাওলো এসপিএ এবং নেদারল্যান্ডসের ইঞ্জ গ্রিওপ এনভীর মতো বড় ব্যাংকিং সংস্থা বিপুল অর্থের স্তূপের ওপর বসে আছে। সেখান থেকে কিছুটা অবশ্যই শীর্ষ কর্মী শেয়ারহোল্ডারদের ফেরত দেওয়া প্রয়োজন। 

  • লেখকদ্বয়: 

মার্কাস অ্যাশওর্থ:  ইউরোপীয় বাজার বিষয়ক ব্লুমবার্গের মতামত কলাম লেখক

জনাথন টাইস: ব্লুমবার্গের হয়ে ইউরোপের ব্যাংকিং খাত কাভার করেন

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

ইসিবি / ইউরো জোন / ব্যাংকিং খাত / বন্ড বাজার / কর্মী বোনাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
    ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
  • ছবি: সংগৃহীত
    দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
    ‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
    জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল
  • অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
    প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ
  • প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
    সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

Related News

  • ইসলামী ব্যাংকগুলোর সিএসআর ব্যয় কমে অর্ধেক—মুনাফা থেকে এসেছে মাত্র ৫ লাখ টাকা
  • ৫০০ কোটি টাকার বেশি ঋণ বিতরণে অডিট ফার্ম দিয়ে নিরীক্ষা করানো বাধ্যতামূলক করা হচ্ছে
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • খেলাপি ঋণ কমাতে সুদ মওকুফের সিদ্ধান্ত, এই সুবিধা কারা পাবে?
  • ব্যাংকিং খাতে আস্থা ফেরাতে আমানত সুরক্ষা শক্তিশালী করছে সরকার: অর্থমন্ত্রী

Most Read

1
ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে
অর্থনীতি

ফুডপান্ডার ব্যবসায়িক মডেল: রেস্তোরাঁর আয় কত, গ্রাহকের পকেট থেকে কত টাকা যাচ্ছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘আমি আমার ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’: এইচ-১বি ভিসায় কর্মরতদের ‘চুক্তিবদ্ধ দাস’ বলা মন্তব্যের ব্যাখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

4
শনিবার ইতালির মিলানে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন।  ছবি: এপি
আন্তর্জাতিক

জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিতে দিশেহারা ইউরোপ: প্রতিবাদে উত্তাল বেলজিয়াম, ইতালি, ফ্রান্স, পর্তুগাল

5
অস্ত্র হাতে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: ভিডিও থেকে  নেওয়া
বাংলাদেশ

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনে আইনের ব্যত্যয় হয়েছে কি না, তদন্ত করছে পুলিশ

6
প্রধান শিক্ষক রনজিলা পারভীন ও ছিনকাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলের সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদের সামনে ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেল মালিক রাকিবের জামিন 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net