Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
শাহজাহান বাবলুর রেমিট্যান্স পদক প্রত্যাহার

অর্থনীতি

রেজাউল হক কৌশিক
09 October, 2019, 07:15 pm
Last modified: 09 October, 2019, 11:50 pm

Related News

  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা

শাহজাহান বাবলুর রেমিট্যান্স পদক প্রত্যাহার

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শাহজাহান বাবলু চলতি বছরের এপ্রিল থেকে কমার্স ব্যাংকের ঋণখেলাপি...
রেজাউল হক কৌশিক
09 October, 2019, 07:15 pm
Last modified: 09 October, 2019, 11:50 pm

ঋণখেলাপি ও পলাতক আসামী শাহজাহান বাবলুর রেমিট্যান্স পদক প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। শাহজাহান বাবলুকে দেওয়া ক্রেস্ট, সনদ ও স্মারকমুদ্রা অনতিবিলম্বে ফেরত নেওয়ার জন্য জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম দ্যা বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, শাহাজাহান বাবলুর নামে ঋণখেলাপির তথ্য উদঘাটিত হওয়ায় তার পদক প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, শাহজাহান বাবলু চলতি বছরের এপ্রিল থেকে কমার্স ব্যাংকের ঋণখেলাপি। তবে বাংলাদেশ ব্যাংকের সিআইবি-তে (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) সে তথ্য জমা দেয়নি কমার্স ব্যাংক। রেমিট্যান্স অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা চুড়ান্ত করার পর কমার্স ব্যাংক ঋণখেলাপির তথ্য জমা দিয়েছে।

যথাসময়ে বাংলাদেশ কমার্স ব্যাংক কেন তথ্য জমা দিল না সে বিষয়ে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ ব্যাংক।

অন্যদিকে শাহজাহান বাবলুর বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা চলছে। যা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তদন্তের ভিত্তিতেই হয়েছে। পুলিশের বিশেষ তদন্ত সংস্থা সিআইডি ও দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। এমন ব্যক্তিকে কেন রেমিট্যান্স পদক দেওয়া হল সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

শাহজাহান বাবলু কুমিল্লাভিত্তিক ব্যবসায়ী গ্রুপ ‘এসবি গ্রুপ’-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে সাড়ে ৪০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তিনি আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে মাটির তৈরি টেরাকোটা টাইলস রপ্তানি করেন। ফলে সেই রপ্তানির বিপরীতে ২০০ কোটি টাকা বিদেশে আটকে যায়। যদিও ওই রপ্তানি বিল পরে বাংলাদেশ কমার্স ব্যাংকের দিলকুশা শাখা ১৯০ কোটি টাকা দিয়ে কিনে নেন।

এর আগেও ভুয়া কাগজপত্র দিয়ে বিভিন্ন পুরস্কার ও পদক হাতিয়ে নিয়েছেন শাহজাহান বাবলু। এমনকি তার ঝুলিত রয়েছে ‘জাতীয় মৎস্য পদক-২০১৪’ স্বর্ণপদক। যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে নিয়েছেন তিনি। আর প্রধামন্ত্রীর কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার সে ছবি ব্যবহার ব্যবহার করে বিভিন্ন সুবিধাও আদায় করেছেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছ থেকে সমাজসেবায় আন্তর্জাতিক বিশুদ্ধানন্দ শান্তি স্বর্ণপদক নিয়েছেন তিনি।

ব্যবসায়ী হিসাবে শাহজাহান বাবলুর বিরুদ্ধে নানা জালিয়াতির অভিযোগ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ইক্যুইটি এন্ড এন্টারপ্রিনারশিপ ফান্ডের অর্থ নিয়েও নয়-ছয় করেছেন এ ব্যবসায়ী।
 
জনতা ব্যাংকের মাধ্যমে এ ব্যক্তি রেমিট্যান্স পাঠিয়েছেন বলে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ঘোষণা করা হয়। সোমবার ইনস্টিটিউট অব ডিপ্লোম ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ পদক দেওয়া হয়।
 

Related Topics

টপ নিউজ

অপরাধ / রেমিট্যান্স / পদক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

Related News

  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ
  • মধ্যপ্রাচ্যে প্রবাসীরা কাজ করতে পারলে রেমিট্যান্স প্রবাহ ঠিক থাকবে: বিএবি চেয়ারম্যান
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব রেমিট্যান্সে পড়ার শঙ্কা প্রবাসীকল্যাণ মন্ত্রীর
  • রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৯.৮৬ বিলিয়ন ডলার
  • গলায় ঝোলানোর পরই ভেঙে পড়ছে একের পর এক অলিম্পিক পদক, তদন্তে আয়োজকেরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

6
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net