Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত: নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসবে মনে করে না সরকার

বাংলাদেশ

ইউএনবি
11 May, 2025, 11:55 am
Last modified: 11 May, 2025, 11:57 am

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত: নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসবে মনে করে না সরকার

ইউএনবি
11 May, 2025, 11:55 am
Last modified: 11 May, 2025, 11:57 am
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রোববার বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে কোনো নেতিবাচক আন্তর্জাতিক প্রতিক্রিয়া আসবে বলে তারা মনে করছেন না।

ইউএনবির এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গণতান্ত্রিক বিশ্বের এরকম নির্লজ্জ খুনি, গণতন্ত্রবিরোধী ও দুর্নীতিগ্রস্ত একটি দলের পক্ষে কেউ কথা বলবে না। কাজেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তে আন্তর্জাতিকভাবে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে বলে মনে করছি না।'

শনিবার রাতে বিশেষ বৈঠকে উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সাইবারস্পেসসহ দলটির যাবতীয় কার্যক্রম সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

রোববার দিবাগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সাংবাদিকদের ব্রিফ করার সময় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ফলে আন্তর্জাতিক মহলের প্রতিক্রিয়া কেমন হতে পারে—এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়ে বিশ্ব হা-হুতাশ করবে বলে মনে করেন না তিনি। 

'জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল,' বলেন তিনি।

তিনি বলেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও মানবতাবিরোধী অপরাধ ও মূল জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ড জন্য শুধু রাজনৈতিক দলের কার্যক্রম নয়, গোটা রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করার নজির আছে।

'দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি ও ইতালি নাৎসি ও ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করেছিল। স্পেন ও বেলজিয়ামেও বিচ্ছিন্নতাবাদী তৎপরতার কারণে কিছু রাজনৈতিক দল নিষিদ্ধ হয়,' বলেন শফিকুল আলম।

প্রেস সচিব আরও বলেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিএইচআর) প্রতিবেদনে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ, দলটির নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো নৃশংস মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিল।

এছাড়া এই দল বাংলাদেশে গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়ার ব্যাপক ধ্বংস সাধন করেছে বলেও উল্লেখ করেন তিনি। 

'তাদের নেতা ও সমর্থকরা ব্যাংক লুট করে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচার করেছে,' বলেন প্রেস সচিব।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর আইন উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ-সংক্রান্ত পরিপত্র আগামী কার্যদিবসে জারি করা হবে। 

ওই সভায় আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে সংশোধনী অনুমোদন করা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, এখন থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেকোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সহযোগী গোষ্ঠীকেও শাস্তির আওতায় আনতে পারবে।

এছাড়াও আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত ও প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আসিফ নজরুল।

এর আগে শুক্রবার সরকার জানায়, মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠন ও রাজনৈতিক দলগুলোর বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে সংশোধনী আনা হবে।

Related Topics

টপ নিউজ

আওয়ামী লীগ / আওয়ামী লীগ নিষিদ্ধ / আ.লীগ / প্রেস সচিব / রাজনীতি / অন্তর্বর্তী সরকার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • আ. লীগের পক্ষে ৩ সন্তানসহ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে আটক নারী
  • জুলাই সুরক্ষার চার অধ্যাদেশ নিয়ে আমরা সবাই একমত: স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের আনুষ্ঠানিক কাজ ২৪ মার্চ থেকে শুরু
  • ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net