Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 11, 2026
আমদানি বজায় রাখতে দুর্নীতি এড়াতে হয়: এনবিআর চেয়ারম্যান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
09 October, 2019, 11:00 am
Last modified: 09 October, 2019, 11:07 am

Related News

  • ঋণের ফাঁদে বাংলাদেশ পড়েছে, এমন কথা বলিনি: এনবিআর চেয়ারম্যান
  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান এনবিআর চেয়ারম্যানের
  • বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর

আমদানি বজায় রাখতে দুর্নীতি এড়াতে হয়: এনবিআর চেয়ারম্যান

'শুল্ক কর্মকর্তারা যদি পুরোপুরি স্বচ্ছতা নিয়ে কাজ করে, সঠিক ওজন মেপে সঠিক শুল্ক আরোপ করে তাহলে আমদানি-রপ্তানির কাজকর্ম বন্ধ হয়ে যাবে, কেননা তখন ব্যবসায়ীরাই অংশগ্রহণ করতে চাইবে না'...
টিবিএস রিপোর্ট
09 October, 2019, 11:00 am
Last modified: 09 October, 2019, 11:07 am

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন আমদানির কাজ সাবলীল চলার জন্য কাস্টমস কর্মকর্তাদের মাঝে মাঝে অনেক দুর্নীতির ব্যাপার এড়িয়ে যেতে হয়।    

তিনি বলেন, শুল্ক কর্মকর্তারা যদি পুরোপুরি স্বচ্ছতা নিয়ে কাজ করে, সঠিক ওজন মেপে সঠিক শুল্ক আরোপ করে তাহলে আমদানি-রপ্তানির কাজকর্ম বন্ধ হয়ে যাবে, কেননা তখন ব্যবসায়ীরাই অংশগ্রহণ করতে চাইবে না। 

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে কোয়ান্টাম ফাউন্ডেশনের এক আলোচনা সভায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান।   

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “সাধারণ মানুষ বলরে, সরকারি চাকরিজীবীরা ঘুষ খায়, অমুকে খায়, তমুকে খায়। যদি সুবিধা পায়, কোন মানুষটা খায় না?”

উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা দেখি, প্রত্যেকটা মানুষের মধ্যে দুর্নীতি রয়েছে। অনেক ক্ষেত্রে এরকম হয়, সে কাগজে লিখবে ৫০ টন মাল আমদানি করছি। কিন্তু আসলে আনবে ৭০ টন। ৫০ টনের শুল্ক দিয়ে বের করে নিয়ে যেতে চাইবে ৭০ টন। তারপর বলবে গামছা আনছি; কিন্তু আনবে স্যুটের কাপড়। কমদামি কাপড় আনার ঘোষণা দিয়ে আনবে দামি দামি কাপড়।”

মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, “রফতানির জন্য যেসব কাপড় আনা হয়, সেসব কাপড়ে ডিউটি-ফ্রি সুবিধা রয়েছে। তারা ডিউটি-ফ্রি কাপড় আমদানি করে গার্মেন্টসে পোশাক তৈরির পর রফতানি করে দেশে বৈদেশিক মুদ্রা আনবে। কিন্তু বৈদেশিক মুদ্রা সরকারকে দিয়ে দেবে না তারা। এজন্য সরকার তাদের সমান টাকা দিয়ে দেবে। লাভটা তারাই ভোগ করবে।”

তিনি বলেন, “এ সুযোগ নিয়ে ডিউটি-ফ্রি কাপড় এনে সে পোশাক তৈরির পর রপ্তানি না করে স্থানীয় বাজারে বিক্রি করে দেয়। সরকারকে প্রায় ৫০ শতাংশ ট্যাক্স না দিয়ে এনে এটা দেশেই বিক্রি করে দেয়। এতে অনেক লাভ। কারণ সে ট্যাক্স বাবদই ৫০ শতাংশ ছাড় পেয়েছে। এসবের জন্য ইসলামপুর, নয়াবাজার, তাঁতিবাজার—এরকম কত বাজার গড়ে উঠেছে, শুধু এধরনের বন্ডের কাপড় দিয়ে। শুধু ঢাকায় না, চট্টগ্রাম, খুলনা—সব জায়গায়।”

এনবিআর চেয়ারম্যান বলেন, “আমাদের দেশে কর দেওয়ার সামর্থ্য রাখে, এমন মানুষের সংখ্যা প্রায় চার কোটি। অথচ আয়কর রিটার্ন জমা দেয় মাত্র ২০-২২ লাখ মানুষ।”

“এতকিছুর পরও ২০০৬ সাল থেকে ২০১৮ সালে আমাদের জাতীয় আয় বেড়েছে চারগুণ। আগামী ২০৩০ সালে এটা আরও চারগুণ বাড়বে।”

তিনি আশাহত হতে নিষেধ করেন মোশাররফ হোসেন, তিনি বলেন  দেশের উন্নয়নের জন্য আমাদের সবাইকে সৎপথে কাজ করে যেতে হবে।      

কোয়ান্টাম ফাউন্ডেশনের পরিচালক সুরাইয়া রহমানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সক্রিয় সদস্যদের মুক্ত চিন্তা, সুস্থ মানসিক গঠন ও মননশীলতা তৈরির লক্ষ্যে ফাউন্ডেশন প্রতিমাসে এ ধরনের মুক্ত আলোচনার আয়োজন করে। এটি ছিল মুক্ত আলোচনার ৯৩তম পর্ব।

 

Related Topics

টপ নিউজ

এনবিআর চেয়ারম্যান / জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) / কোয়ান্টাম ফাউন্ডেশনে

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
    মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে
  • ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
    ‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন
  • পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
    ‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন
  • ২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
    ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

Related News

  • ঋণের ফাঁদে বাংলাদেশ পড়েছে, এমন কথা বলিনি: এনবিআর চেয়ারম্যান
  • লালদিয়া ও পানগাঁওয়ে বিনিয়োগকারীরা পাবেন ১০ বছর করমুক্ত সুবিধা
  • বন্ড সুবিধার পণ্য খোলা বাজারে বিক্রি করলেই লাইসেন্স বাতিল: এনবিআর চেয়ারম্যান
  • রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান এনবিআর চেয়ারম্যানের
  • বিদেশে পাচার করা অর্থে গড়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে এনবিআর

Most Read

1
মিনাবের শিশুদের জন্য নির্মিত গণকবর (বামে), সদ্য জন্ম নেওয়া মেয়ে ভিভিয়ানাকে কোলে নিয়ে লেভিট (ডানে)। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

মা হওয়া লেভিটকে অভিনন্দন জানিয়ে মিনাবের ‘১৬৮ শিশুহত্যার’ কথা মনে করিয়ে দিল ইরান

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের প্রিমিয়াম পণ্যের বাজার যেভাবে তার দ্যুতি হারিয়েছে

3
ভবনে ‘স্টেপিং ফরোয়ার্ড: দ্য ইনাগুরেশন অব রেইজ-২’ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: টিবিএস
বাংলাদেশ

‘৪ মানদণ্ড পূরণ না হলে কোনো প্রকল্প নয়, এটি জনগণের ট্যাক্সের টাকা’: অর্থমন্ত্রী

4
ছবি: সৌজন্যে প্রাপ্ত
বাংলাদেশ

চট্টগ্রামে ‘দেশের প্রথম সৌরশক্তি-চালিত’ কোল্ড স্টোরেজ চালু করল র‍্যানকন

5
পশ্চিমবঙ্গজুড়ে এখনো বামপন্থীদের শক্ত রাজনৈতিক নেটওয়ার্ক রয়েছে। যদিও তাদের ভোটসংখ্যা ২০১১ থেকে ক্রমশ কমেছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এবার রাম, পরে বাম’: পশ্চিমবঙ্গে বাম ভোটাররা যেভাবে নীরবে বিজেপিকে জিততে সাহায্য করেছেন

6
২১ ডিসেম্বর ২০২৫ তারিখে ইরাকের সামাওয়া শহরের দক্ষিণের মরুভূমিতে বুলডোজার দিয়ে বালুর টিলা পরিষ্কার ও কাদামাটি উত্তোলন করা হচ্ছে। ছবি: আহমাদ আল-রুবাই /এএফপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের জন্য ইরাকে গোপন ঘাঁটি বানিয়েছিল ইসরায়েল, হামলা চালায় ইরাকি বাহিনীর ওপরও

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net