Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
প্লে-অফে মুশফিকের ঢাকা

খেলা

টিবিএস রিপোর্ট
10 December, 2020, 04:25 pm
Last modified: 10 December, 2020, 04:43 pm

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

প্লে-অফে মুশফিকের ঢাকা

নাঈম শেখের ব্যাটে শুরুটা হলো দাপুটে। তাতে সুর মেলালেন সাব্বির, আল আমিন, মুক্তার আলীরা। বড় সংগ্রহ গড়ার পর বল হাতে স্পিন ভেল্কি দেখালেন রবিউল ইসলাম রবি। সব মিলিয়ে পুরো ম্যাচে শাসন করে খুলনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো মুশফিকের দল ঢাকা। 
টিবিএস রিপোর্ট
10 December, 2020, 04:25 pm
Last modified: 10 December, 2020, 04:43 pm

নাঈম শেখের ব্যাটে শুরুটা হলো দাপুটে। তাতে সুর মেলালেন হাফ সেঞ্চুরি করা সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলীরা। বড় সংগ্রহ গড়ার পর বল হাতে স্পিন ভেল্কি দেখালেন রবিউল ইসলাম রবি। সব মিলিয়ে পুরো ম্যাচে শাসন করে জেমকন খুলনার বিপক্ষে দারুণ এক জয় তুলে নিলো মুশফিকুর রহিমের দল বেক্সিমকো ঢাকা। 

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনাকে ২০ রানে হারিয়েছে ঢাকা। এই জয়ে তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠে গেছে মুশফিকের দল। হারলেও চাপ নেই খুলনার। আগেই প্লে-অফ নিশ্চিত হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দলের। প্লে-অফে উঠেছে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জয় পাওয়া গাজী গ্রুপ চট্টগ্রামও। ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর মধ্যে থেকে যেকোনো একটি দল ফ্লে-অফে উঠবে। 

টস হেরে আগে ব্যাটিং করে বেক্সিমকো ঢাকা। নাঈম শেখ, ম্যাচসেরা সাব্বির রহমান, আল আমিন জুনিয়র, মুক্তার আলীদের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৭৯ রান তোলে ঢাকা। জবাবে শুরু থেকেই উইকেট হারাতে থাকা জেমকন খুলনা ওপেনার জহুরুল ইসলামের ব্যাট থেকে ৫৩ রান পাওয়ার পরও জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। শেষের দিকে শামীম পাটোয়ারির ঝড়ো ব্যাটিং হারের ব্যবধান কমিয়েছে মাত্র। ঢাকার ইনিংস শেষ হয় ১৫৯ রানে। 

জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। হাফ সেঞ্চুরি করা জহুরুল ইসলাম ছাড়া কেউই বেশি সময় উইকেটে থাকতে পারেননি। ডানহাতি এই ব্যাটসম্যান এক পাশ আগলে খেলতে থাকলেও অন্য পাশে ভাঙনের সুর বাজতে থাকে। জহুরুলের আগে বিদায় নেন জাকির হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজারা। 

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৩৬ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৫৩ রান করেন জহুরুল। অধিনায়ক মাহমুদউল্লাহ করেন ২৩ রান। শেষের দিকে শামীম পাটোয়ারি ঝড় তুললেও লাভ হয়নি। ৯ বলে ২টি চার ও ২টি ছক্কায় ২৪ রান করে আউট হন যুব বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। ঢাকার স্পিনার রবিউল ইসলাম রবি সর্বোচ্চ ৫টি উইকেট নেন। এ ছাড়া রুবেল হোসেন ও মুক্তার আলী ২টি করে উইকেট নেন। 

এরআগে ব্যাটিং করা বেক্সিমকো ঢাকার হয়ে চারজন ব্যাটসম্যান রান করেছেন। শুরুটা একেবারে খারাপ হয়নি মুশফিকের দলের। উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন দুই ওপেনার নাঈম শেখ ও সাব্বির রহমান। মাশরাফি বিন মুর্তজার করা ইনিংসের প্রথম ওভার থেকে ৩ রান পায় ঢাকা। কিন্তু দ্বিতীয় ওভারে ঝড় বইয়ে দেন নাঈম। সাকিব আল হাসানের করা ওভারে ৪টি ছক্কাসহ ২৬ রান তোলেন বাঁহাতি এই ওপেনার। 

মাত্র ১৭ বলে ৫টি ছক্কায় ৩৬ রান করে আউট হন নাঈম। এরপর সাব্বির ও আল আমিনের ব্যাটে এগিয়েছে ঢাকা। ম্যাচসেরা সাব্বির ৩৮ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৬ রানের দারুণ এক ইনিংস খেলেন। মেহেদী হাসার রানার বদলে ঢাকার দলে সুযোগ পাওয়া আল আমিন জুনিয়র ২৫ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৩৬ রান করেন। 

শেষের দিকে ১৪ বলে একটি চার ও ৪টি ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন মুক্তার আলী। দ্বিতীয় ম্যাচ খেলতে নামা মাশরাফি ৪ ওভারে ২৬ রান খরচায় মুশফিকের উইকেটটি পান। দুটি উইকেট নেন খুলনার পেসার শহিদুল ইসলাম। এ ছাড়া প্রথম ম্যাচ খেলতে নামা নাজমুল ইসলাম অপু ও হাসান মাহমুদ একটি করে উইকেট পান। 

Related Topics

টপ নিউজ

বেক্সিমকো ঢাকা / জেমকন খুলনা / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • কার ঝুলিতে কোন পুরস্কার
  • মাহমুদউল্লাহর হাত ধরে খুলনার শিরোপা
  • মাহমুদউল্লাহর ব্যাটে খুলনার লড়াকু পুঁজি
  • শিরোপার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে মাশরাফিদের দল
  • কোচদের পারিশ্রমিকে লজ্জিত সালাহউদ্দিন

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net