Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 07, 2026
ফরিদপুরে টর্চ লাইট জ্বালিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 11:15 am
Last modified: 05 May, 2025, 11:18 am

Related News

  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪, বিজেপির মিছিল থেকে মাংসের দোকান ভাঙার অভিযোগ
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

ফরিদপুরে টর্চ লাইট জ্বালিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় রোববার (৪ মে) টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন।
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 11:15 am
Last modified: 05 May, 2025, 11:18 am
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় আধিপত্য বিরোধের জেরে রোববার (৪ মে) টর্চ লাইট জ্বালিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি এলাকায় রোববার (৪ মে) টর্চ লাইট জ্বালিয়ে বজলু মুন্সি ও দবির মাতুব্বর গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম কুদ্দুস মোল্লা (৫০)। তিনি বজলু মুন্সি গ্রুপের সমর্থক ছিলেন।

ঘারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মনসুর আহমেদ জানান, রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত টর্চ লাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। কয়েক দিন আগে বজলু মুন্সির সমর্থক ও সাবেক ইউপি সদস্য মিরাজ মেম্বার দল ছেড়ে দবির মাতুব্বর গ্রুপে যোগ দেন। এই যোগদানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়।

সোমবার এ নিয়ে খিচুড়ি খাওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন চলছিল। অনুষ্ঠানে বাকবিতণ্ডা থেকে শুরু হয় সংঘর্ষ, যেখানে বজলু মুন্সির সমর্থক কুদ্দুস মোল্লা নিহত হন।

সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে চেয়ারম্যান জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিব জুবায়ের নাদিম বলেন, রোববার রাতে সংঘর্ষকে কেন্দ্র করে বেশ কিছু আহত রোগী আসে। এর মধ্যে কুদ্দুস মাতুব্বর নামে একজনের মৃত্যু হয়েছে। তার গলা ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলে তিনি জানান।

বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, 'গ্রুপে যোগদানের পর পিকনিকের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'

Related Topics

টপ নিউজ

ফরিদপুর / সংঘর্ষ / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
    বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • ছবি: সংগৃহীত
    ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  
  • ছবি: টিবিএস
    খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

Related News

  • পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত ৪, বিজেপির মিছিল থেকে মাংসের দোকান ভাঙার অভিযোগ
  • সুনামগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • ইউক্রেনের হাতে আটক এড়াতে ‘আত্মঘাতী’ হওয়া সেনাদের প্রশংসা করলেন কিম জং উন

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অ্যাগ্রো প্রজেক্টে বিনিয়োগের প্রলোভনে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ১

2
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ি কিনতে ৮০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদকে চট্টগ্রামে বদলি  

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুনের মামলায় মালিক গ্রেপ্তার, থানায় হাজির পোষা বানর ‘রাজা মিয়া’  

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net