Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 21, 2026
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ সম্পন্ন; রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল শুরু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 09:15 am
Last modified: 05 May, 2025, 11:03 am

Related News

  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ সম্পন্ন; রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ট্রেন চলাচল শুরু

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 09:15 am
Last modified: 05 May, 2025, 11:03 am
ছবি: টিবিএস

চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি বগি রাজশাহী রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হওয়ার পৌনে তিন ঘণ্টা পর সেটির উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ওয়ার্কশপে নেওয়া হয়েছে।

ওই বগি ছাড়াই একটি কম বগি নিয়ে সাড়ে ১০টার দিকে ট্রেনটি সাড়ে তিন ঘণ্টা বিলম্বে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, সোমবার (৫ মে) সকাল ৬টার দিকে বিরতিহীন বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করে। ৭টার দিকে রাজশাহী রেলস্টেশন এলাকায় পৌঁছালে একটি বগির চাকা ভেঙে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

ছবি: টিবিএস

যাত্রীরা বলেন, ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল। রাজশাহী রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাছাকাছি এসে হঠাৎ বিকট শব্দ হয়। বগির চাকা ভেঙে লাইনচ্যুত হওয়ায় বগি থেকে যাত্রীরা নেমে পড়েন। এতে কেউ আহত হননি।

রাজশাহী রেলস্টেশনের ম্যানেজার শহীদুল ইসলাম বলেন, 'রেলস্টেশনে ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধারে রেলকর্মীরা কাজ করছেন। জ্যাক ব্যবহার করে উদ্ধারকাজ চলমান রয়েছে। এদিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন যাত্রা শুরু করেছে। জ্যাক ব্যবহার করে সম্ভব না হলে রিলিফ ট্রেনে উদ্ধার কাজ করা হবে।'
 
Related Topics

টপ নিউজ

ট্রেন লাইনচ্যুত / রাজশাহী / বনলতা এক্সপ্রেস / ট্রেন চলাচল / রেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন
  • অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
    ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
    ‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র
  • ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
    ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?
  • ফাইল ছবি: টিবিএস
    ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
    তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

Related News

  • রাজশাহীতে ফ্যামিলি কার্ড শুমারিতে নাম বাদ পড়ায় ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ
  • রাজশাহী শিক্ষা বোর্ডের ৫ স্কুলের সব শিক্ষার্থীই ফেল
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • চট্টগ্রাম–দোহাজারী রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা, টেন্ডার প্রক্রিয়া চলছে: রেলপথ প্রতিমন্ত্রী
  • ভারতে সাজা ভোগের পর তামাবিল দিয়ে দেশে ফিরলেন ১০ বাংলাদেশি

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্লিনিক্যাল ট্রায়ালে 'যুগান্তকারী' সাফল্য: ক্যান্সার ফিরে আসা রুখল নতুন ভ্যাকসিন

2
অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ

3
ওমানের মুসান্দাম থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল করতে দেখা যাচ্ছে। ১৫ জুন ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘স্টেলথ অপারেশন’ চালিয়ে হরমুজ দিয়ে নীরবে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন করছে যুক্তরাষ্ট্র

4
ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত
খেলা

ইসলাম গ্রহণের খবর নিয়ে অবশেষে মুখ খুললেন রবার্তো কার্লোস, কী বললেন ব্রাজিলের এই সাবেক তারকা ফুটবলার?

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

ধানমন্ডি ৩২ নম্বর স্মৃতি জাদুঘর ভাঙচুর: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

6
ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। ছবি: এএনআই
আন্তর্জাতিক

তারেক রহমানের ভারত সফরের সঙ্গে হাসিনার প্রত্যর্পণের শর্ত যুক্ত করা ‘অত্যন্ত রূঢ় ও ঔদ্ধত্যপূর্ণ’: বীণা সিক্রি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net