Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশ

এম. আসাদুজ্জামান সাদ
30 April, 2025, 12:30 pm
Last modified: 30 April, 2025, 12:31 pm

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, 'এ কারখানার শ্রমিকরা প্রায়ই নানা দাবিতে মহাসড়কে অবরোধ করেন। মালিকপক্ষ তাদের দাবির বিষয়ে যথাযথ উদ্যোগও নেয় না। এরই ধারাবাহিকতায় আজও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমাদের অনুরোধ রাখেনি। পরে জনদুর্ভোগ লাঘবের জন্য শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।'
এম. আসাদুজ্জামান সাদ
30 April, 2025, 12:30 pm
Last modified: 30 April, 2025, 12:31 pm
ছবি: টিবিএস

গাজীপুর মহানগরীর টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ কারণে ঐ মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। 

খবর পেয়ে বেলা এগারোটার দিকে পুলিশ গিয়ে ৩ রাউন্ড সাউন্ড গ্রেনেড, দুই রাউন্ড কাঁদানো গ্যাস ও জলকামান ব্যবহার করে মহাসড়ক থেকে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। তবে, এই ঘটনায় কোনো শ্রমিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় সিজন্স ড্রেসেস লিমিটেড নামের কারখানার দেড় হাজার শ্রমিক বুধবার সকাল ৮টার দিকে কাজে যোগ দেন। পরে তারা কারখানা কর্তৃপক্ষের কাছে সকাল সাড়ে ৯টার দিকে গত মার্চ মাসের বকেয়াসহ ২০ দিনের বেতন পরিশোধের দাবি জানান। এ সময় কারখানার মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের তারিখ তাৎক্ষণিকভাবে জানাতে না পারায় শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শ্রমিকেরা স্লোগান দিয়ে কারখানা থেকে মহানগরীর টঙ্গীর এশিয়া পাম্প বাসস্ট্যান্ড নামক এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক ছেড়ে কারখানায় ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা মহাসড়ক ছাড়তে রাজি না হলে সকাল এগারোটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জল কামান ব্যবহার করে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। 

বিক্ষোভে যোগ দেওয়া কারখানা শ্রমিক আনোয়ার বলেন, 'মালিকপক্ষ আমাদের বকেয়া ২০ দিনের বেতন পরিশোধ করেননি। কারখানার মালিক আমাদের মাসিক বেতন সময়মতো পরিশোধ করেন না। এর আগেও আমরা টানা পাঁচদিন সড়কে অবরোধ করেছিলাম। আজ আবারো এসেছিলাম। পুলিশ আমাদের সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও পানি ছুড়েছে।'

এ ব্যাপারে যোগাযোগের জন্য কারখানা মালিক বাহা উদ্দিন চৌধুরী বাকেরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, 'এ কারখানার শ্রমিকরা প্রায়ই নানা দাবিতে মহাসড়কে অবরোধ করেন। মালিকপক্ষ তাদের দাবির বিষয়ে যথাযথ উদ্যোগও নেয় না। এরই ধারাবাহিকতায় আজও শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু তারা আমাদের অনুরোধ রাখেনি। পরে জনদুর্ভোগ লাঘবের জন্য শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়।'

ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / শ্রমিক বিক্ষোভ / মহাসড়ক অবরোধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি
  • রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে—এই ধারার অবসান ঘটাতে হবে: জামায়াত আমির
  • বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩% কোটার প্রতিবাদে গাজীপুরে রেলপথ অবরোধ

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net