Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 October, 2026, 01:55 pm
Last modified: 25 October, 2026, 02:15 pm

Related News

  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, গাজীপুরে মাদ্রাসার পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা

টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন হয়রানির ঘটনায় শিক্ষকের জামিন নামঞ্জুর

টিবিএস রিপোর্ট
25 October, 2026, 01:55 pm
Last modified: 25 October, 2026, 02:15 pm
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে মাদ্রাসার অভ্যন্তরে ছয় বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি ও চুমু দেওয়ার ঘটনায় গ্রেপ্তার মাদ্রাসার উপাধ্যক্ষ মো. মুসলেম আহমদের উদ্দিনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২৬ অক্টোবর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নং ২-এর বিচারক ওমর হায়দার এই আদেশ দেন।

আসামিপক্ষ জামিন চাইলে মামলার বাদীপক্ষের আইনজীবী মহিউদ্দিন এর বিরোধিতা করেন। শুনানির আগে বিচারক ভুক্তভোগীর দেওয়া জবানবন্দি দেখার পর শুনানির আদেশ দেন।

মামলার বাদীপক্ষের নিযুক্ত আইনজীবী মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আদালতে জামিনের বিরোধিতা করে আমরা বলেছি, আসামি এখন জামিনে বের হয়ে গেলে তদন্ত কাজে বিঘ্ন ঘটবে। সমাজে এর নেতিবাচক প্রভাব পড়বে। বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে আসামির জামিন আবেদন নাকচ করেন।'

এ মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন শরিফুল আলম। তিনি বলেন, 'আমরা আদালতে বলেছি আসামির বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই, এ মামলায় তার বিরুদ্ধে কোনো তথ্য-প্রমাণ নেই এবং অভিযোগগুলো মিথ্যা। এসব কারণে আমরা আসামির জামিন আবেদন করেছিলাম।'

এদিকে পুলিশ বলছে, মাদ্রাসার ভেতরে ওই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানি ও চুমু দেওয়ার অভিযোগ এবং পরবর্তী পাল্টাপাল্টি মামলাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

উভয় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়ে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার। শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে—গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্য সঠিক নয় বলেও উল্লেখ করেন তিনি।

রোববার সকালে জিএমপি ও সাংবাদিকদের সমন্বয়ে পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের শেয়ার করা একটি সংবাদ ও বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর আউচপাড়ার শফিউদ্দিন রোডে অবস্থিত ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ছয় বছরের এক ছাত্রীকে চুমু দেওয়া ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে মাদ্রাসার উপাধ্যক্ষ মুসলেম আহমদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

তবে এ ঘটনার পর মাদ্রাসার অধ্যক্ষ মো. আলমাছ হোসেন গাজীপুরী অভিযোগ করেন, একদল লোক মাদ্রাসায় ঢুকে ভাঙচুর চালিয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মারধর করেছে। এ ঘটনায় তিনি শিশুটির বাবা শাহজালাল রুমিসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।

এই পাল্টা মামলার পর শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে—গণমাধ্যমে এমন খবর প্রকাশিত হলে ঘটনাটি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও, মন্তব্য ও বক্তব্য ছড়িয়ে পড়তে থাকে।

সংবাদমাধ্যমে প্রকাশিত শিশুটির বাবা রুমিকে গ্রেপ্তারে অভিযানের খবর প্রসঙ্গে জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, 'মামলা হলে প্রথমেই আসামিকে গ্রেপ্তার আইনের দৃষ্টিতে জরুরি নয়। জরুরি হলো মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত। এই মামলায় আসামিকে গ্রেপ্তারের চেষ্টার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সঠিক নয়।'

তিনি আরও বলেন, উভয় মামলা অত্যন্ত গুরুত্বের সাথে ও নিরপেক্ষভাবে তদন্ত করা হচ্ছে।

এরপর আরেক সাংবাদিক শ্লীলতাহানির অভিযোগের প্রমাণ মিললে, তা কেন প্রকাশ করা হচ্ছে না—এমন প্রশ্ন করলে পুলিশ কমিশনার বলেন, 'প্রমাণ তো নিশ্চয় আছে, যা তদন্তকালে সবার জন্য উন্মুক্ত করার বিষয় নয়।'

Related Topics

টপ নিউজ

টঙ্গী / যৌন হয়রানি / মাদ্রাসায় যৌন হয়রানি / যৌন নিপীড়ণ / গাজীপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রীকে অপহরণের অভিযোগ, গাজীপুরে মাদ্রাসার পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
  • টঙ্গীতে সাদপন্থীদের ইজতেমা কার্যক্রম বন্ধের দাবি হেফাজতের
  • গাজীপুরে পোশাক কারখানার গোডাউনের আগুন ৩ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
  • দায়িত্ব পালনের সময় গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net