Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
চট্টগ্রামে জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ৩ দিনের রিমান্ডে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 06:15 pm
Last modified: 27 April, 2025, 06:24 pm

Related News

  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে

চট্টগ্রামে জোড়া খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ ৩ দিনের রিমান্ডে

সাজ্জাদ হাটহাজারীর শিকারপুর এলাকার বাসিন্দা মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রধারণ ও চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 06:15 pm
Last modified: 27 April, 2025, 06:24 pm
ছোট সাজ্জাদ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হাটহাজারী থানায় দুই খুনের মামলায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৭ এপ্রিল) বিকালে পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার এ আদেশ দেন। বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ।

সাজ্জাদ হাটহাজারীর শিকারপুর এলাকার বাসিন্দা মো. জামালের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্রধারণ ও চাঁদাবাজিসহ ১৫টির বেশি মামলা রয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ২৯ আগস্ট রাতে হাটহাজারী এলাকার কুয়াইশ-অক্সিজেন সড়কে আধিপত্য বিস্তার, ব্যবসায়িক স্বার্থ ও রাজনৈতিক বিরোধের জেরে ছোট সাজ্জাদ ও আরেক সন্ত্রাসী চক্রের নেতা সরওয়ার হোসেন বাবলার মধ্যে সংঘর্ষে মো. আনিস ও মাসুদ কায়সার খুন হন। দুজনই হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকার বাসিন্দা।

ঘটনার পর মাসুদ কায়সারের ছোট ভাই মো. আরিফ হাটহাজারী থানায় ছোট সাজ্জাদসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ওই মামলায় পুলিশের পক্ষ থেকে সাজ্জাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের ভাষ্যমতে, ২০২৩ সালের ৪ ডিসেম্বর রাতে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় সাজ্জাদকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। এ সময় গুলি ছুড়ে পুলিশের পাঁচ সদস্যসহ কয়েকজনকে আহত করে পালিয়ে যান তিনি। এরপর ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামী থানার ওসিকে হুমকি দেন সাজ্জাদ।

পরে, চলতি বছরের ২৯ জানুয়ারি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ তার গ্রেপ্তারে তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা করেন।

অবশেষে গত ১৫ মার্চ রাতে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল এলাকা থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের দুই সপ্তাহের মাথায়, গত ২৯ মার্চ বকশালিয়া অ্যাক্সেস রোডে একটি প্রাইভেট কারের ভেতর গুলি করে আরও দুইজনকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতদের একজনের মা ১ এপ্রিল সাজ্জাদ, তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৩ এপ্রিল সাজ্জাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এছাড়া, অক্সিজেন এলাকায় পুলিশের ওপর গুলি চালানোর মামলায়ও গত ২৪ এপ্রিল সাজ্জাদকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়।

Related Topics

টপ নিউজ

ছোট সাজ্জাদ / পুলিশের উপর হামলা / অস্ত্র মামলা / রিমান্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই কর্মকর্তা নাছের ফের ৩ দিনের রিমান্ডে
  • ব্যবসায়ী ওয়াদুদ হত্যা: সাবেক সেনা কর্মকর্তা মানজিল হায়দার রিমান্ডে
  • মানব পাচার মামলায় তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী
  • স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান: মডেল মিষ্টি সুবাসসহ ২ জন রিমান্ডে
  • শহীদ মিনারে কলেজশিক্ষার্থী হত্যা: গ্রেপ্তার সালাউদ্দিন ৪ দিনের রিমান্ডে

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net