Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করে আমদানি করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
25 April, 2025, 04:45 pm
Last modified: 25 April, 2025, 05:01 pm

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 

ইউরেনিয়াম উৎপাদন বন্ধ করে আমদানি করার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

তবে রুবিও সম্প্রতি ‘দ্য ফ্রি প্রেস’ পডকাস্টে বলেন, ‘পৃথিবীর অনেক দেশের মতোই ইরান চাইলে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালাতে পারে।'
দ্য গার্ডিয়ান
25 April, 2025, 04:45 pm
Last modified: 25 April, 2025, 05:01 pm
ইরানের সাথে চুক্তি করতে চাওয়া মার্কো রুবিওর সাথে ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

নিজস্ব বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকার রাখার ব্যাপারে অনড় অবস্থান নিয়েছে ইরান। ওমানে শনিবার অনুষ্ঠিত আলোচনার তৃতীয় দফায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বাধীন দলের দাবি ছিল, ইরান যেন কেবল আমদানিকৃত পারমাণবিক জ্বালানির ওপর নির্ভর করে। তবে তেহরান এই প্রস্তাব স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করেছে।

ইরানের পারমাণবিক বোমা তৈরির পথ বন্ধ করা এবং এর বিনিময়ে দেশটির ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ই এই আলোচনার লক্ষ্য। এই অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র অনড় থাকলে চলমান আলোচনাটি একটি বড় জটিলতায় পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

রুবিওর প্রস্তাবটি মূলত মার্কিন প্রশাসনের দুইটি ভিন্ন মতের মধ্যে একটি আপসের চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। এক পক্ষ বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে ফেলাই একমাত্র উপায়। আরেক পক্ষ বলছে, কঠোর আন্তর্জাতিক পর্যবেক্ষণের আওতায় ইরানকে স্বল্পমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া যেতে পারে।

এই প্রস্তাবটি অনেকটা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির মতোই, যেখান থেকে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের মতে, তেহরানকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতেই হবে। তবে রুবিও সম্প্রতি 'দ্য ফ্রি প্রেস' পডকাস্টে বলেন, 'পৃথিবীর অনেক দেশের মতোই ইরান চাইলে বেসামরিক পারমাণবিক কর্মসূচি চালাতে পারে।'

তিনি বলেন, এক্ষেত্রে তেহরানকে অবশ্যই 'আমদানিকৃত সমৃদ্ধ ইউরেনিয়াম' ব্যবহার করতে হবে।

এ বিষয়ে ইরানের প্রধান আলোচক আব্বাস আরাঘচি চীনে বলেন, 'যুক্তরাষ্ট্রের একমাত্র দাবি যদি হয় যে ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না, তবে এটি একটি বাস্তবসম্মত দাবি। কিন্তু যদি তারা অবাস্তব ও অযৌক্তিক দাবি তোলে, তাহলে সমস্যা হওয়াটা স্বাভাবিক।'

কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস অনুষ্ঠানে এই সপ্তাহে ভার্চুয়ালি বক্তব্যে আরাঘচি বলেন, 'ইরানের সাথে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করা উচিত। এর মধ্যে রয়েছে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির স্বাক্ষরকারী হিসেবে আমাদের অধিকার (যেমন, নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি উৎপাদনের ক্ষমতা)। আমাদের বৈশ্বিক নিরস্ত্রীকরণ কাঠামোর মধ্যে ব্যতিক্রম হিসেবে দেখা চলবে না।'

তিনি আরও বলেন, 'আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছি, আমাদের গোপন করার কিছু নেই। এজন্যই ২০১৫ সালের চুক্তির অধীনে আমরা ইতিহাসের সবচেয়ে 'কঠোর পর্যবেক্ষণ' ব্যবস্থায় সম্মত হয়েছিলাম।'

আরাঘচি জানান, ইরানের দীর্ঘমেয়াদে অন্তত ১৯টি নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা আছে। তিনি বলেন, এই প্রকল্পে মার্কিন প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ থাকবে, যার মাধ্যমে 'দশ হাজার কোটি ডলারের সম্ভাব্য চুক্তি' হতে পারে। শুধু এই একটি কারণেই যুক্তরাষ্ট্রের স্থবির হয়ে পড়া পারমাণবিক শিল্পে নতুন প্রাণ ফিরবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, ইউনিভার্সিটি অব শিকাগোতে এক বক্তব্যে সিআইএর সাবেক পরিচালক উইলিয়াম বার্নস বলেন, 'আমি ব্যক্তিগতভাবে মনে করি না, ইরানের বর্তমান সরকার দেশীয় সমৃদ্ধিকরণ পুরোপুরি ছেড়ে দিতে রাজি হবে। আগের করা চুক্তিতেও এটা ৫ শতাংশের নিচে সীমাবদ্ধ ছিল, যা বেসামরিক কর্মসূচির জন্য যথেষ্ট, অস্ত্র তৈরির জন্য নয়। তবে এটাই হবে আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি।'

ফাউন্ডেশন ফর দ্য ডিফেন্স অব ডেমোক্রেসি-এর সহযোগী গবেষক আন্দ্রেয়া স্ট্রিকার বলেন, 'এখন একটি বড় ঝুঁকি হলো, ট্রাম্পকে এমন একটি অন্তর্বর্তী চুক্তিতে নিয়ে যাওয়া হতে পারে যা ইরানের পারমাণবিক হামলার সক্ষমতাকে অক্ষত রেখেই স্বল্প সময়ের মধ্যে বোমা তৈরির পথ খোলা রাখবে।'

তিনি আরও জানান, আমাদের মনে রাখতে হবে যে, ইরানের কেবল একটি গোপন স্থানে কয়েকশ উন্নত সেন্ট্রিফিউজ থাকলেই মাত্র কয়েক মাসের মধ্যে তাদের বর্তমান ইউরেনিয়াম মজুদের পর্যায়ে পুনরায় পৌঁছানো সম্ভব হবে।

স্ট্রিকার আরও বলেন, 'কংগ্রেস ইতোমধ্যেই এই ইস্যুতে সক্রিয় হয়ে ওঠায় ট্রাম্পের জন্য এমন একটি দুর্বল চুক্তিকে পাশ করানো কঠিন হবে।'
 

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান পরমাণু চুক্তি / মার্কিন যুক্তরাষ্ট্র / পরমাণু কর্মসূচি / মার্কো রুবিও

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • চুক্তি পছন্দ না হলে এবং ইরান ভালো ব্যবহার না করলে আবারও বোমা হামলা চালাব: ট্রাম্প
  • ইরানে এখন আরও ‘যৌক্তিক নেতৃত্ব’ রয়েছে: ট্রাম্প
  • চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে তেল ও জ্বালানি বিক্রি করতে পারবে ইরান, উঠে যাবে নিষেধাজ্ঞা
  • বিশ্বকাপে সবচেয়ে ‘নিপীড়িত’ দল ইরান: ম্যাচ শেষেই যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশে ক্ষুব্ধ কোচ গালেনোই 

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net