Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
প্রতিযোগিতায় মুস্তাফিজ-শরিফুল

খেলা

টিবিএস রিপোর্ট
05 December, 2020, 05:45 pm
Last modified: 05 December, 2020, 05:50 pm

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি

প্রতিযোগিতায় মুস্তাফিজ-শরিফুল

বয়সের ব্যবধান ছয় বছরের। একজন জাতীয় দলের, অন্যজন জাতীয় উদ্দেশে ছুটে চলেছেন। তবে তাদের জুটিটা ভালোই জমেছে। গাজী গ্রুপ চট্টগ্রামে অগ্রজ মুস্তাফিজের সঙ্গে সময়টা ভালোই কাটছে বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুলের।
টিবিএস রিপোর্ট
05 December, 2020, 05:45 pm
Last modified: 05 December, 2020, 05:50 pm

বয়সের ব্যবধান ছয় বছরের। একজন জাতীয় দলের, অন্যজন জাতীয় উদ্দেশে ছুটে চলেছেন। তবে তাদের জুটিটা ভালোই জমেছে। বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম একাদশের হয়ে খেলেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও একই দলের হয়ে খেলছেন এই দুই বাঁহাতি পেসার। গাজী গ্রুপ চট্টগ্রামে অগ্রজ মুস্তাফিজের সঙ্গে সময়টা ভালোই কাটছে বিশ্বজয়ী যুব দলের সদস্য শরিফুলের। 

বোলিংয়ে যাওয়ার আগে নিয়মিতভাবে মুস্তাফিজের নির্দেশনা পাচ্ছেন শরিফুল। ওভার শেষেও অনুজের ভুল ধরিয়ে দেওয়ার কাজটি করে যাচ্ছেন মুস্তাফিজ। অন্যান্য সময়ে ম্যাচের অবস্থা অনুযায়ী কীভাবে বোলিং করতে হবে, মুস্তাফিজের কাছ থেকে সেই নির্দেশনাও পাচ্ছেন ১৯ বছর বয়সী শরিফুল। এমনকি তাদের মধ্যে চলছে ভালো করার প্রতিযোগিতাও। 

শনিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনের পর শরিফুল বলেন, 'মুস্তাফিজ ভাইয়ের সঙ্গে বোলিং করে খুবই উপভোগ করছি। সব সময়ই প্রতি ওভারে যাওয়ার আগে ভালো পরামর্শ দিয়ে থাকেন মুস্তাফিজ ভাই। অবস্থা অনুযায়ী কীভাবে বোলিং করতে পারি, ম্যাচের পরে এ নিয়ে আমার সঙ্গে কথা বলেন।'

মুস্তাফিজের কাছ থেকে শুধু শিখছেনই না, অগ্রজের সঙ্গে ভালো খেলার প্রতিযোগিতাতেও নেমেছেন শরিফুল। তরুণ এই পেসার বলেন, 'দুইজনের মধ্যে ভালো একটা প্রতিযোগিতা চলছে। ওনার সাথে সব কিছু শেয়ার করা যায়, উনি সবকিছু বুঝিয়ে দেন। খুব ভালো লাগে, খুব মজা লাগে ওনার সাথে বোলিং করতে।'

দলের হয়ে নতুন বলে বোলিং করা উপভোগ করছেন চার ম্যাচে ৭ উইকেট নেওয়া শরিফুল 'নতুন বলে বোলিং করা খুবই উপভোগ করছি। কারণ সব পেস বোলাররাই চায় নতুন বলে বোলিং করতে। আর পেস বোলাররা আক্রমণাত্মক বোলিং করতে পছন্দ করে, আমি নতুন বলে বোলিং করাটা উপভোগ করছি।'

পেসার মানেই শারীরিক ভাষায় আক্রমণাত্মক একটা ভাব থাকবে, এমনই মনে করেন শরিফুল। এ কারণে ডেলিভারির পর ব্যাটসম্যানের দিকে তেড়ে যান বলে জানিয়েছেন এই পেসার। তিনি বলেন, 'আক্রমণাত্মক ভাবটা ইতিবাচক প্রভাব ফেলে। আর এটা অভ্যাস, ছোট বেলা থেকে বোলিং করে এমনি চলে যাই ব্যাটসম্যানের কাছে। এটার আগে থেকে কোনো পরিকল্পনা থাকে না।'

উইকেট নয়, কম রান খরচ করাই লক্ষ্য থাকে শরিফুলের। নিজের উইকেটের কথা না ভেবে দলের জন্য সর্বোচ্চ অবদান রাখতে চান তিনি, 'লক্ষ্য থাকে ডট বল করা, রান চেক দেওয়া। টি-টোয়েন্টি খেলায় যতো ডট বল করব, টিমের জন্য ততো ভালো হবে।' বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চার ম্যাচ খেলে সবগুলোতেই জিতেছে শরিফুলদের দল চট্টগ্রাম। পঞ্চম ম্যাচে রোববার বেক্সিমকো ঢাকার মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা দলটি।  

Related Topics

টপ নিউজ

মুস্তাফিজুর রহমান / শরিফুল ইসলাম / গাজী গ্রুপ চট্টগ্রাম / বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 
  • ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
    যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

Related News

  • আইপিএলে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ
  • আইপিএলে সাকিব-মুস্তাফিজদের দল না পাওয়ার ব্যাখ্যায় যা বললেন ফাহিম
  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • ঢাকায় মুস্তাফিজ, চিটাগংয়ে সাকিব; ড্রাফটের আগে কে গেলেন কোন দলে
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

6
ছবি: ডগলাস আর. ক্লিফোর্ড/তাম্পা বে টাইমস/এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টির হত্যাকাণ্ড তদন্তে চ্যাটজিপিটি যেভাবে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net