Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 27, 2026
ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের নির্দেশ আটকে দিলেন বিচারক

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 April, 2025, 10:15 am
Last modified: 23 April, 2025, 10:20 am

Related News

  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত
  • ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের নির্দেশ আটকে দিলেন বিচারক

বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, প্রশাসন সম্ভবত আন্তর্জাতিক সম্প্রচার আইন (ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং অ্যাক্ট) এবং কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতাও লঙ্ঘন করেছে।
টিবিএস ডেস্ক
23 April, 2025, 10:15 am
Last modified: 23 April, 2025, 10:20 am
ভয়েস অব আমেরিকার সদর দপ্তর। ছবি: রয়টার্স

ভয়েস অব আমেরিকা (ভিওএ) ও যুক্তরাষ্ট্র সমর্থিত অন্যান্য গণমাধ্যম পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন এক মার্কিন বিচারক। তিনি ট্রাম্প প্রশাসনকে এ গণমাধ্যমগুলোর কর্মীদের চাকরীতে পুনর্বহাল ও অর্থায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এগুলো বন্ধ করার চেষ্টা আইন ও সংবিধানের লঙ্ঘন। খবর বিবিসির।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে ভয়েস অব আমেরিকার ১,৩০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছিল। এর মধ্যে পরবর্তীকে এক হাজার সাংবাদিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সেসময় হোয়াইট হাউস এই সংবাদমাধ্যমকে 'অ্যান্টি-ট্রাম্প' (ট্রাম্পবিরোধী) এবং 'চরমপন্থি' বলে অভিযুক্ত করেছিল।

ভয়েস অব আমেরিকা মূলত একটি রেডিও সার্ভিস। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার (প্রোপাগান্ডা) বিরুদ্ধে পাল্টা প্রচার চালানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। এখন এটি একটি বড় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে পরিণত হয়েছে।

বিচারকের রায়ে উল্লেখ করা হয়েছে, এই চাকরিচ্যুত করা ও অর্থায়ন বন্ধের কারণে ভিওএ তার ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো খবর প্রচার করতে পারছে না।

বিচারক রয়েস ল্যামবার্থ বলেন, প্রশাসন কোনো রকম চিন্তা না করেই এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে কর্মী, চুক্তিভিত্তিক কর্মচারী, সাংবাদিক এবং সারা বিশ্বের সংবাদ পাঠকদের বড় ধরনের ক্ষতি হয়েছে।

তিনি নির্দেশ দিয়েছেন, প্রেসিডেন্টের নির্বাহী আদেশ জারির আগের অবস্থায় সকল কর্মী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের ফিরিয়ে নিতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে রেডিও ফ্রি এশিয়া ও মিডল ইস্ট ব্রডকাস্টিং নেটওয়ার্কসের ক্ষেত্রেও।

বিচারক আরও বলেন, প্রশাসন সম্ভবত আন্তর্জাতিক সম্প্রচার আইন (ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং অ্যাক্ট) এবং কংগ্রেসের অর্থ বরাদ্দের ক্ষমতাও লঙ্ঘন করেছে।

ভয়েস অব আমেরিকার হোয়াইট হাউস বিষয়ক ব্যুরোর প্রধান ও মামলার প্রধান বাদী প্যাটসি উইডাকুসওয়ারা বলেন, "আমি এবং আমার সহকর্মীরা এই রায়ের জন্য কৃতজ্ঞ। তবে আমরা জানি, এটা কেবল সামান্য এক ধাপ এগিয়ে যাওয়া মাত্র, কারণ সরকার সম্ভবত এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।"

প্যাটসি উইডাকুসওয়ারা আরও বলেন, "আমরা আমাদের এই লড়াই চালিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা মনে করি, প্রশাসন বেআইনিভাবে ভয়েস অব আমেরিকাকে চুপ করিয়ে দিতে চেয়েছে। আমরা চাই আমরা যেন আবার আমাদের কংগ্রেশনাল দায়িত্বে ফিরতে পারি। আমরা আবারও যাতে সত্য, নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ প্রতিবেদনের মাধ্যমে আমেরিকার গল্প তুলে ধরতে পারি।"

ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই ভয়েস অব আমেরিকার সমালোচনা করে আসছিলেন। তিনি প্রায়ই মূলধারার সংবাদমাধ্যমগুলোকে পক্ষপাতদুষ্ট বলে অভিযুক্ত করতেন।

২০২৫ সালের জানুয়ারিতে আবারো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর, ট্রাম্প ভিওএ-এর পরিচালনার জন্য তাঁর রাজনৈতিক মিত্র ক্যারি লেককে নিয়োগ দেন। ক্যারি লেক এর আগেও, ২০২০ সালের নির্বাচন ট্রাম্পের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, এ দাবিকে সমর্থন করে গেছেন।

Related Topics

টপ নিউজ

ভয়েস অব আমেরিকা / প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প / বিচারক / স্থগিত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী
  • মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
    হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান
  • ছবি- রয়টার্স
    বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান
  • ফাইল ছবি: সংগৃহীত
    ১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
    যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

Related News

  • ভুয়া আইন ডিগ্রি নিয়ে যেভাবে হাইকোর্টে ৫ বছর চাকরি করেছেন পাকিস্তানি বিচারক
  • বরিশালে বিচারককে এজলাস ত্যাগ করতে বাধ্য করলেন আইনজীবীরা
  • জামায়াতে ইসলামীর মহিলা সমাবেশ স্থগিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের উদ্বোধন স্থগিত
  • ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থীর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ, ৮ জনের বাতিল

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি পরীক্ষা, প্রতিটি কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা: শিক্ষামন্ত্রী

2
মানচিত্রে দেখানো হয়েছে হরমুজ প্রণালিকে, যা বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এক নৌপথ। ইলাস্ট্রেশন: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ নয়, বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ চলতে পারবে: ইরান

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশগামী জ্বালানিবাহী জাহাজের বিস্তারিত তথ্য চেয়েছে তেহরান

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১২ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ, বড় রদবদল প্রশাসনে

5
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

6
ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনের সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: গেটি/ ভায়া বিবিসি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার সম্ভাবনায় চাপের মুখে নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net