Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
নতুনবাজার থেকে বাড্ডা পর্যন্ত তীব্র যানজট: কেন সড়কের ওপর ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা?

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 03:00 pm
Last modified: 22 April, 2025, 04:08 pm

Related News

  • ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার
  • যুক্তরাষ্ট্রে ভুল ঠিকানায় যাওয়া পরিচ্ছন্নতাকর্মীকে গুলি করে হত্যা

নতুনবাজার থেকে বাড্ডা পর্যন্ত তীব্র যানজট: কেন সড়কের ওপর ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা?

এক পরিচ্ছন্নতা কর্মী জানান, ডাম্পিং স্টেশনটি ইতোমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো সেটি পরিষ্কার করেনি। তাই তারা সড়কে ময়লা ফেলছেন।
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 03:00 pm
Last modified: 22 April, 2025, 04:08 pm
নতুন বাজার- বাড্ডা সড়কের ওপর ময়লা ফেলছেন উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নতুনবাজার থেকে বাড্ডা সড়কের এক পাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে রেখেছেন। এর ফলে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা গেছে, বর্জ্যে ভরা ট্রাকগুলো সড়কের পাশে দাঁড় করানো রয়েছে, আর সেগুলোর পাশেই ছড়িয়ে আছে ময়লার স্তূপ, যা সড়কটিকে আরও সংকীর্ণ করে তুলেছে। বর্জ্য ব্যবস্থাপনার শার্ট বা ক্যাপ পরিহিত কর্মীরা নিজ নিজ ভ্যান উল্টে সড়কের ওপর ময়লা ফেলে দিচ্ছেন।

একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করা চয়ন নামে এক ভ্যানচালক জানান, তাদের তিন মাস ধরে কোনো বেতন দেওয়া হয়নি।

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

তবে বেতনা না পাওয়ার কারণে তারা এভাবে ময়লা ফেলছেন না বলে জানান তিনি। তিনি বলেন, "ডাম্পিং স্টেশনটি ইতোমধ্যে ভরে গেছে এবং কর্তৃপক্ষ এখনো সেটি পরিষ্কার করেনি। আমরা যে ময়লা সংগ্রহ করেছি সেগুলো কোথায় ফেলবো?" 

বর্জ্যের কারণে সড়কে কিছু স্থান প্রায় বন্ধ হয়ে গেছে। এর ফলে গাড়িগুলোকে ধীরে ধীরে পাশ কাটিয়ে যেতে হচ্ছে, আর এতে যান চলাচলে মারাত্মকভাবে বিঘ্ন হচ্ছে।

সড়কের ওপর ময়লা ফেলছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

স্থানীয় বাসিন্দা সাব্বির অভিযোগ করে বলেন, কর্মীরা ইচ্ছাকৃতভাবেই রাস্তায় ময়লা ফেলে দিচ্ছেন।

তিনি আরও বলেন, "সকাল ১১টা থেকেই তারা সড়ক অবরোধ করে রাখে। এরপর দুপুর ১২টা ৩০ মিনিটের পর থেকে তারা ময়লা ফেলতে শুরু করে।"

ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

তবে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে ঢাকা উত্তর সিটি করপোরেশন জানায়, ঘটনাটি নিয়ে তারা কিছুই জানেন না—যদিও এ ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এর আগে জুলাই মাসে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক অস্থিরতায় করপোরেশনের এক চতুর্থাংশ বর্জ্যবাহী যানবাহন পুড়ে যাওয়ায় বা ক্ষতিগ্রস্ত হওয়ায়, বাসাবাড়ির ময়লা সংগ্রহে অতিরিক্ত ১১৫টি ট্রাক ভাড়া করে এবং খাল পরিষ্কারের কাজে ব্যবহৃত ২৭টি ভারী কম্প্যাক্টর পুনঃব্যবহারযোগ্য করে কাজে লাগায় সিটি করপোরেশন।

Related Topics

টপ নিউজ

নতুন বাজার / সিটি করপোরেশন / পরিচ্ছন্নতা কর্মী / রাস্তার ওপর ময়লার স্তূপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • অলংকরণ: দা আটলান্টিক
    শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন
  • নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
    পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ
  • ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
    তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

Related News

  • ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • ঢাকাসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জে হাইকোর্টে রিট
  • ৬ সিটি করপোরেশনের প্রশাসক পদে বিএনপি নেতারা, কারা তারা?
  • ঢাকা উত্তর ও দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার
  • যুক্তরাষ্ট্রে ভুল ঠিকানায় যাওয়া পরিচ্ছন্নতাকর্মীকে গুলি করে হত্যা

Most Read

1
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

2
অলংকরণ: দা আটলান্টিক
আন্তর্জাতিক

শৈশব ছিল বাবা-মায়ের সোশ্যাল মিডিয়া ‘কন্টেন্ট’, এখন আতঙ্কে দিন কাটছে বড় হওয়া সেই শিশুদের

3
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের শিকারে পরিণত হওয়া কুকুরটি ছিল ‘জলাতঙ্ক’ আক্রান্ত: তদন্ত প্রতিবেদন

4
নির্মাতা প্রতিষ্ঠান নরথ্রপ গ্রুম্যান এমকিউ-৪সি ট্রাইটনকে বিশ্বের অন্যতম সেরা সামুদ্রিক গোয়েন্দা নজরদারি ও লক্ষ্যবস্তু শনাক্তকরণ ড্রোন হিসেবে বর্ণনা করেছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর ২৪০ মিলিয়ন ডলারের গোয়েন্দা ড্রোন নিখোঁজ

5
ছবি: জাপান ক্যাবিনেট পাবলিক অ্যাফেয়ার্স অফিস
আন্তর্জাতিক

তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের

6
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পেল ‘স্বাধীনতা পুরস্কার’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net