Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 16, 2026
ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে: ব্যারিস্টার কায়সার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:05 pm
Last modified: 21 April, 2025, 06:05 pm

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে: ব্যারিস্টার কায়সার

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সোমবার (২১ এপ্রিল) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশে এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 06:05 pm
Last modified: 21 April, 2025, 06:05 pm
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ফাইল ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের সহযোগী বিচারপতিদের স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে বলে মন্তব্য করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন,' ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে যেসব বিচারপতি ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য কাজ করেছেন, তাদেরকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।'

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে সোমবার (২১ এপ্রিল) সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশে এসব কথা বলেন ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় তিনি বলেন, 'এই বিচার বিভাগে অনেক বিচারপতি ছিলেন, যারা মাথা উঁচু করে চলার চেষ্টা করতেন। আর সাবেক সরকারের আমলে নিয়োগ পাওয়া অনেক বিচারপতি আছেন যারা শেখ হাসিনার ফ্যাসিজমকে প্রলম্বিত করার জন্য সিদ্ধান্ত দিতেন। খালেদা জিয়াসহ বিএনপির অনেক যোগ্য নেতাকে অন্যায় ও অবৈধভাবে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছিলেন।'

কায়সার কামাল বলেন, '২০১৮ সালের নির্বাচনের আগে বর্তমান প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে নির্বাচনে যোগ্য ঘোষণা করেছিলেন। কিন্তু বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন আরেকটি তৃতীয় বেঞ্চ খালেদা জিয়াকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করেন।'

তিনি বলেন, 'শুধু তাই নয়, বিএনপির প্রায় ৩০ জন প্রার্থীকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ ২০১৮ নির্বাচনে আওয়ামী লীগকে বিনা প্রতিদ্বন্দীতায়ি নির্বাচনে জেতার পথ তৈরি করে দেন। ওই বিচারপতিরা ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করেছেন।'

তিনি আরও 'বলেন, আজকে আমরা আশা করি সেই সব বিচারপতি নিজেরাই বিবেকের তাড়নায় স্বেচ্ছায় এই পবিত্র বিচারাঙ্গণ থেকে বিদায় নিয়ে বাড়ি চলে যাবেন। কিন্তু এখনো কিছু কিছু ফ্যাসিস্ট বিচারক আরও প্রমোশনের আশায় বহাল তবিয়তে রয়ে গেছেন। অনতিবিলম্বে তারা যেন চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। অন্যথায় যেসব বিচারপতি দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করবে তাদের সমুচিত জবাব দেওয়ার চেষ্টা করা হবে।'

বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন বলেন, 'আমরা ভেবেছিলাম ৫ আগস্টের পর স্বৈরাচারের দোসররা যেভাবে পালিয়েছিলেন, আপনারাও (ফ্যাসিস্ট বিচারপতি) সেভাবে চলে যাবেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আপনারা যাননি। আপনাদের জন্য আবার আইনজীবী ফোরামকে রাস্তায় দাঁড়াতে হয়েছে। এখনো সময় আছে চলে যান। কারণ আইনজীবীরা জাগলে কী হয়; আইনজীবীরা জাগলে ফ্যাসিস্টের পতন হয়।'

তিনি বলেন, 'আইনজীবীরা জাগলে দেশের মানুষ জেগে ওঠে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিজেরাই কেটে পড়ুন। অন্যথায় আইনজীবীরা যেদিন ব্যবস্থা গ্রহণ করবে, তখন আপনারা আপনাদের অস্তিত্ব নিয়ে যেতে পারবেন না। আমরা মনে করি ফ্যাসিস্ট বিচারপতিরা বিদায় নিলে বিচার বিভাগ সুষ্ঠুভাবে চলবে, মানবাধিকার সুষ্ঠুভাবে চলবে এবং গণতন্ত্র এগিয়ে যাবে।'

Related Topics

টপ নিউজ

বিএনপি / ফ্যাসিবাদের সহযোগী / বিচারপতি / ব্যারিস্টার কায়সার কামাল / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
    মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: এনডিটিভি
    বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
  • ছবি: টিবিএস
    ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন
  • মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
    আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান
  • ছবি: সংগৃহীত
    গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

Related News

  • একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে: রিজভী
  • মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার
  • বিএনপির বিরুদ্ধে গ্যাসের মূল্যবৃদ্ধি, সারের ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ এনসিপির
  • পরাজিত শক্তির কালো টাকায় অরাজকতা সৃষ্টির চক্রান্ত চলছে: রিজভী
  • সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

Most Read

1
ছবি: সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
বাংলাদেশ

মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: এনডিটিভি
বিনোদন

বিক্ষোভে অংশ নেয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

3
ছবি: টিবিএস
অর্থনীতি

ফের পুরোদমে ব্যাংকিং সেবা চালু ন্যাশনাল ব্যাংকের: চাহিদামতো বিভিন্ন শাখা থেকে টাকা তুলতে পারছেন গ্রাহকরা, দিচ্ছেন জমাও

4
ইলাস্ট্রেশন: টিবিএস
টপ নিউজ

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

5
মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান। ছবি: রয়টার্স
মতামত

আগামী দুই বছর নিয়ে আমার আশঙ্কা: পল ক্রুগম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গড় ট্যারিফের চেয়ে বেশি দামে বিদ্যুৎ কেনা বন্ধ করছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net