Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
আগামীকাল দেশজুড়ে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
19 April, 2025, 05:00 pm
Last modified: 19 April, 2025, 05:16 pm

Related News

  • ২০ বছর পর আগামীকাল বরিশাল সফরে আসছেন তারেক রহমান
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
  • জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা
  • শুক্রবারে ঢাকায় শিবিরের সদস্য সম্মেলন, ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ
  • বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

আগামীকাল দেশজুড়ে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছয় দফা দাবি আদায়ে আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট 
19 April, 2025, 05:00 pm
Last modified: 19 April, 2025, 05:16 pm
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের নামফলক লাল কাপড়ে ঢেকে দেন শিক্ষার্থীরা। ছবি: মো. রাকিবুল হাসান/ ইউএনবি

সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট ‌'কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ'। 

ছয় দফা দাবি আদায়ে আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে 'রাইজ ইন রেড' নামে মানববন্ধন কর্মসূচি শেষে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মানববন্ধনের সময় 'মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার', 'ডুয়েট যদি একটা হয়, ডিপ্লোমারা যাবে কই?', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব চাই', 'কারিগরিতে নন টেক, চলবে না চলবে না' ইত্যাদি স্লোগানে মুখরিত ছিল ঢাকা পলিটেকনিক।

ঘোষণা অনুযায়ী, আগামীকাল রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

শিক্ষার্থীরা বলেন, আগামীকাল দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে মহাসমাবেশ করা হবে। মহাসমাবেশের লক্ষ্য ছয় দফা দাবির বিষয়টি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। মহাসমাবেশ চলাকালে যে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, কর্তৃপক্ষকে বলব- আমাদের দাবি দ্রুততম সময়ের মধ্যে মেনে নিন, আমরা রাজপথ ছেড়ে দেবো। কুমিল্লার ভাইদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, এ সরকার আমাদের সরকার, শিক্ষার্থীদের সরকার, বিপ্লবীদের সরকার। এ সরকারকে পূর্ণ সহযোগিতা করতে আমরা প্রস্তুত। কারিগরি শিক্ষা সেক্টরে যে বৈষম্য আছে, আমরা চাই সরকার তা দূর করুক।

Related Topics

টপ নিউজ

কারিগরি শিক্ষার্থী / মহাসমাবেশ / কর্মসূচি ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • ২০ বছর পর আগামীকাল বরিশাল সফরে আসছেন তারেক রহমান
  • ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
  • জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত ঘোষণা
  • শুক্রবারে ঢাকায় শিবিরের সদস্য সম্মেলন, ৩ জানুয়ারি জামায়াতের মহাসমাবেশ
  • বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net