Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 30, 2026
স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের নির্দেশ এনবিআরের

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
15 April, 2025, 06:30 pm
Last modified: 15 April, 2025, 06:29 pm

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের নির্দেশ এনবিআরের

টেক্সটাইল মিল মালিকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারকদের সমালোচনার মুখে পড়েছেন।
টিবিএস রিপোর্ট
15 April, 2025, 06:30 pm
Last modified: 15 April, 2025, 06:29 pm
প্রতীকী ছবি: পিক্সাবে

দেশীয় টেক্সটাইল মিল মালিকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের নির্দেশ দিয়েছে।

১৩ এপ্রিল তারিখের এই নির্দেশনা আজ (১৫ এপ্রিল) জনসমক্ষে প্রকাশ করা হয়েছে।

টেক্সটাইল মিল মালিকরা এ সিদ্ধান্তকে স্বাগত জানালেও, তৈরি পোশাক (আরএমজি) রপ্তানিকারকদের সমালোচনার মুখে পড়েছেন।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সভাকক্ষে প্রাক-বাজেট আলোচনায় বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ)- সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, 'এ পদক্ষেপের ফলে ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প ক্ষতিগ্রস্ত হবে।'

তিনি বলেন, 'স্থলপথে সুতা আমদানি বন্ধ করা হলে ক্ষুদ্র ও মাঝারি পোশাক শিল্প স্বল্প সময়ের মধ্যে সুতা আমদানির সুযোগ থেকে বঞ্চিত হবে, যার ফলে তাদের ব্যয় আরও বেড়ে যাবে।'

হাতেম এ সুবিধা আরও ছয় মাস বাড়ানোর দাবি জানান।

তবে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, বিষয়টি ইতিমধ্যে উচ্চপর্যায়ের সরকারের বৈঠকে চূড়ান্ত করা হয়েছে এবং বোর্ড এই সিদ্ধান্ত পুনঃপর্যালোচনা করতে পারবে না।

বেনাপোল স্থলবন্দর দিয়ে বেশির ভাগ সুতা আমদানি করা হয়, প্রধানত ভারত থেকে এগুলো আমদানি করা হয়। 

টেক্সটাইল মিল মালিকরা দীর্ঘদিন ধরে স্থলপথে সুতা আমদানিতে অনিয়মের অভিযোগ করে আসছেন।

তাদের দাবি, স্থল বন্দরে তদারকির অভাব এবং সক্ষমতার অভাবে সিস্টেমের অপব্যবহার হয়, যার ফলে স্থানীয় মিলগুলো ক্ষতিগ্রস্ত হয়। 

এর আগে, গত ২৭ মার্চ টেক্সটাইল মিল মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে, বাংলাদেশের স্থলবন্দর দিয়ে সুতা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগের মধ্যে ভারত সম্প্রতি বাংলাদেশের জন্য তার ট্রানশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে।

Related Topics

টপ নিউজ

স্থলবন্দর / বেনাপোল / সুতা আমদানি / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
    কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি
  • মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
    মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
  • চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
    ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 
  • ফাইল ছবি: এএফপি
    পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা
  • ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
    ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও
  • ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
    ৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

Related News

  • বার্ষিক ২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করা প্রতিষ্ঠানকে কর ছাড় দেবে এনবিআর
  • করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • দুর্নীতি বন্ধে ব্যবস্থায় পরিবর্তনের সুপারিশ সংসদীয় কমিটির; রাজস্ব বাড়াতে তাগিদ
  • কলকাতায় হোটেলে আগুন: বেনাপোলে স্বজনদের কাছে ৫ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
  • শিল্প কারখানায় ১% শুল্কে সৌর সরঞ্জাম আমদানির সুবিধা বহাল রয়েছে, ব্যাখ্যা দিল এনবিআর

Most Read

1
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: উইকিপিডিয়া
বাংলাদেশ

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, আজ রাতেই ১৬ গেট খোলার প্রস্তুতি

2
মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের
অর্থনীতি

মুনাফা বাড়ায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৯০% লভ্যাংশ ঘোষণা ওয়ালটনের

3
চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালের প্রস্তাবিত নকশা। ছবি: এপিএম টার্মিনালসের সৌজন্যে
অর্থনীতি

৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন আগামীকাল 

4
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

পশ্চিমাদের বিরুদ্ধে ‘ঐক্য’ দেখাতে কিরগিজস্তান সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়া-চীন-ইরানের নেতারা

5
ডোনাল্ড ট্রাম্প ও ব্যারন ট্রাম্প। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে নাম: ভয়ে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন ট্রাম্পের ছেলে, যান না বাইরেও

6
৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা
বাংলাদেশ

৬ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ সরকারের, শিক্ষক সংকট কাটাতে দেবে প্রণোদনা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net