Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 16, 2026
করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে ভারত ও বাংলাদেশে, দাবি চীনা বিজ্ঞানীদের

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 November, 2020, 10:40 pm
Last modified: 29 November, 2020, 12:43 am

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে ভারত ও বাংলাদেশে, দাবি চীনা বিজ্ঞানীদের

শতাব্দীর সবচেয়ে মারাত্মক এই মহামারিটির উৎপত্তিস্থল চীনের উহান হিসেবে বিবেচিত হলেও চীন বরাবরই তা অস্বীকার করে আসছে। ভাইরাসের উৎপত্তিস্থল সংক্রান্ত প্রচলিত ধারণা চীনের সীমানার বাইরে নিয়ে যাওয়ার জন্য দেশটির সর্বশেষ একাডেমিক প্রয়াস এটি।
টিবিএস ডেস্ক
28 November, 2020, 10:40 pm
Last modified: 29 November, 2020, 12:43 am

২০১৯ সালের গ্রীষ্মে তীব্র দাবদাহের মধ্যে ভারত-বাংলাদেশে করোনাভাইরাসের উৎপত্তি হয়েছে বলে দাবি করেছেন চীনা একদল গবেষক।

গবেষকরা বলেছেন, তাদের কাছে যে প্রমাণ আছে তাতে ইঙ্গিত মিলে বাংলাদেশ, আমেরিকা যুক্তরাষ্ট্র, গ্রীস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া বা সার্বিয়ায় এই ভাইরাসটি উদ্ভূত হয়েছে। খবর ডেইলি মেইলের। 

শতাব্দীর সবচেয়ে মারাত্মক এই মহামারিটির উৎপত্তিস্থল চীনের উহান হিসেবে বিবেচিত হলেও চীন বরাবরই তা অস্বীকার করে আসছে। ভাইরাসের উৎপত্তিস্থল সংক্রান্ত প্রচলিত ধারণা চীনের সীমানার বাইরে নিয়ে যাওয়ার জন্য দেশটির সর্বশেষ একাডেমিক প্রয়াস এটি।

চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের একটি দল যুক্তি দিচ্ছে, উহানে ছড়িয়ে পড়ার আগে ২০১৯ সালের গ্রীষ্মে ভারতে ভাইরাসটি উদ্ভূত হয়েছিল। দূষিত পানির মাধ্যমে প্রাণী দেহ থেকে মানুষের দেহে এটি ছড়িয়ে পড়ে বলে তাদের যুক্তি। 

তবে যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড রবার্টসন, এই গবেষণাটিকে 'অত্যন্ত ত্রুটিপূর্ণ' হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, 'এটি করোনাভাইরাস সম্পর্কে আমাদের বোঝার ক্ষেত্রে কোনও ভ্যালু অ্যাড করে না।' 

ভাইরাসের উৎপত্তিস্থল নিয়ে এবারই প্রথম অন্য দেশকে দোষারোপ করছে না চীন। এর আগেও কোনো প্রমাণ ছাড়াই ইতালি এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই মূল সংক্রমণের স্থান হতে পারে বলে দেশটির বিজ্ঞানীরা মন্তব্য করেছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে চীনে করোনভাইরাসের উৎস খুঁজছে। বৈজ্ঞানিক বিভিন্ন প্রমাণাদিও এখানে রোগটির উৎপত্তি হতে পারে বলে ইঙ্গিত দেয়।

তাদের গবেষণাপত্রে চীনা বিজ্ঞানীদের এই দল দাবি করেছে, তারা ফাইলোজেনেটিক বিশ্লেষণ ব্যবহার করে কোভিড -১৯ এর মূল উত্স সনাক্ত করার চেষ্টা করেছে। এই পদ্ধতিতে ভাইরাস কীভাবে পরিবর্তিত (মিউটেট) হয় তা জানা যায়। 

তারা বলেছে যে এই পদ্ধতিটি ব্যবহার করার পর উহান যে ভাইরাসটির 'আদি উৎস' তা নাকচ হয়ে যায়, বরং বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রীস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক প্রজাতন্ত্র, রাশিয়া বা সার্বিয়ার দিকে ইঙ্গিত যায়।

গবেষকরা যুক্তি দেখাচ্ছেন, ভারত এবং বাংলাদেশ উভয়ই কম পরিব্যক্তি নিয়ে নমুনা সংগ্রহ করেছে এবং এই দুই দেশ ভৌগলিক প্রতিবেশী, তাই সম্ভবত সেখানে প্রথম সংক্রমণ ঘটেছিল।  

ভাইরাসটি একবার মিউটেট করতে কতটা সময় নেয় তা অনুমান করে এবং সেখানে নেওয়া নমুনাগুলির সাথে তুলনা করে তারা এমন তাত্ত্বিক ধারণাও দিয়েছে যে, ভাইরাসটি ২০১৯ সালের জুলাই বা আগস্ট এর দিকে এই অঞ্চলে প্রথম উদ্ভূত হয়েছে।

তারা আরও বলেছে, '২০১৯ সালের মে থেকে জুন পর্যন্ত উত্তর-মধ্য ভারত এবং পাকিস্তানের ওপর দিয়ে রেকর্ড তাপপ্রবাহ হওয়ায় এই অঞ্চলে মারাত্মক পানির সংকট তৈরি হয়েছিল।

'পানির অভাবে বন্য প্রাণীরা একে অপরের সঙ্গে পানির উপর মারাত্মক লড়াইয়ে জড়িত হয় যার ফলে ওই পানির মাধ্যমেই মানব-বন্য প্রাণীর মিথস্ক্রিয়া হওয়ার সুযোগ তৈরি হয়।'

'আমরা অনুমান করেছি যে SARS-CoV-2 এর (প্রাণী থেকে মানুষের মধ্যে) সংক্রমণ এই অস্বাভাবিক উত্তাপের তরঙ্গের সাথে যুক্ত হতে পারে।' 

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাস / করোনার উৎপত্তিস্থল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
    দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
  • ছবি: টিবিএস
    কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • ফাইল ছবি: পিএমও
    ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

Related News

  • করোনায় ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু
  • সংক্রমণ বাড়লেও সব রোগীর করোনা পরীক্ষার প্রয়োজন নেই: স্বাস্থ্যের ডিজি
  • দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে
  • দেশে আরও ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত
  • এ বছর ১ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

Most Read

1
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার প্রায় সাড়ে ৬ হাজার ‘ভুয়া’ মুক্তিযোদ্ধা বাদ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

3
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: রয়টার্স
বাংলাদেশ

দেশে পেপাল চালু করতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
ফাইল ছবি: পিএমও
বাংলাদেশ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net