Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
কুষ্টিয়ায় বিশ্বকবির ম্যুরালে কালি, ভাঙচুর

বাংলাদেশ

ইউএনবি
04 April, 2025, 07:30 pm
Last modified: 04 April, 2025, 07:38 pm

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়

কুষ্টিয়ায় বিশ্বকবির ম্যুরালে কালি, ভাঙচুর

তবে কে বা কারা কবে কখন এ ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ইউএনবি
04 April, 2025, 07:30 pm
Last modified: 04 April, 2025, 07:38 pm
কালি লেপন করা রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরাল। ছবি: ইউএনবি

কুষ্টিয়ার কুমারখালীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখ ঢেকে দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি তার নামের বানানও বিকৃত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ম্যুরালের কালি লাগানো একটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন রবীন্দ্রভক্তসহ সুশীল সমাজ।

তবে কে বা কারা কবে কখন এ ঘটনাটি ঘটিয়েছে, তা এখনও জানতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ম্যুরালটি কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর প্রবেশপথ জিলাপীতলা এলাকায় অবস্থিত। তবে এখানে প্রশাসনের কোনোরকম নজরদারি নেই বলে অভিযোগ করেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা।

তিনি বলেন, 'দীর্ঘদিন ধরে অবহেলা-অযত্নে ম্যুরালটি পড়ে রয়েছে। আজকে সকালে এসে দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালটির মুখে কালি লাগানো। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।'

আজ শুক্রবার (৪ এপ্রিল) সকালে সরেজমিনে গিয়ে ওই ব্যক্তির কথার সত্যতা মেলে। দেখা যায়, দীর্ঘদিন ধরে রক্ষাণাবেক্ষণের অভাবে ম্যুরাল চত্ত্বরে জন্মেছে আগাছা ও লতাপাতা। উঠে গেছে ম্যুরালের রঙ। সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা থাকলেও তা অকেজো।

এছাড়া ম্যুরালে কবির মুখমণ্ডল কালো রঙে ঢাকা। রবীন্দ্রনাথ ও ঠাকুর বানান দুটিও ভেঙেচুরে বিকৃত করা হয়েছে।

আক্ষেপ করে কুমারখালীর রবীন্দ্র গবেষক রেফুল করিম বলেন, 'যে স্থানে বসে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের সিংহভাগ রচনা করেছিলেন, সেখানকার মানুষের আজ বিকৃত মস্তিষ্কের পরিচয় উদ্ভাসিত হলো।'

স্থানীয় কবি ও সাহ্যিতিক লিটন আব্বাস বলেন, 'রবীন্দ্রনাথ নন, এ কালি পুরো বাঙালি জাতির মু্খে লেগেছে। কে বা কারা কী উদ্দেশ্যে এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে প্রকাশ্যে আনার দাবি জানাচ্ছি।'

ম্যুরাল ভাঙার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

তিনি বলেন, 'কে বা কারা কখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি লাগিয়েছে, তা এখনও জানতে পারিনি। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।'

এছাড়া খুব শিগগিরই ম্যুরালটির সংস্কার করা হবে বলেও সেখানে উপস্থিতদের আশ্বস্ত করেন তিনি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, 'খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, 'ঈদের ছুটিতে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।'
 
Related Topics

টপ নিউজ

রবীন্দ্রনাথ ঠাকুর / কুষ্টিয়া / ম্যুরাল / বিকৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • কুষ্টিয়ার মিরপুরে এক রাতে ৩ সরকারি দপ্তরে চুরি
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • কুষ্টিয়ায় পার্ক থেকে মহাবিপন্ন ঘড়িয়াল ও তিনটি কচ্ছপ উদ্ধার
  • কুষ্টিয়ায় চার নির্বাচনি আসনের তিনটিতে জামায়াত, একটিতে বিএনপির বিজয়

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net