Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্ন ঈদযাত্রা

বাংলাদেশ

তৈয়বুর রহমান সোহেল
29 March, 2025, 01:40 pm
Last modified: 29 March, 2025, 01:42 pm

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট, নির্বিঘ্ন ঈদযাত্রা

কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকেই আগের তুলনায় কম সময়ে ঘরে ফিরতে পেরেছেন।
তৈয়বুর রহমান সোহেল
29 March, 2025, 01:40 pm
Last modified: 29 March, 2025, 01:42 pm
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ। ছবি: তৈয়বুর রহমান সোহেল

দেশের সবচেয়ে ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদযাত্রায় কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। কুমিল্লা অংশে পরিবহনের কিছুটা চাপ থাকলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনেকেই আগের তুলনায় কম সময়ে ঘরে ফিরতে পেরেছেন।

শনিবার (২৯ মার্চ) পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সরেজমিনে দেখা গেছে, মহাসড়কে বাস ও প্রাইভেটকারের আধিপত্য থাকলেও অন্যান্য পরিবহনের সংখ্যা তুলনামূলক কম। যান চলাচল নির্বিঘ্ন রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও রোভার স্কাউট সদস্যদের টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার, গণপরিবহনগুলোতে নিয়মিত তল্লাশিও চালানো হচ্ছে।

জানা গেছে, কুমিল্লা অংশের প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মোতায়েন করা হয়েছে এক হাজারের বেশি পুলিশ সদস্য, দুই শতাধিক রোভার স্কাউট এবং সেনাবাহিনী ও আনসার সদস্য।

হাইওয়ে পুলিশের তথ্যমতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটপ্রবণ ১২টি হটস্পট রয়েছে। উল্টো পথে গাড়ি চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা ও ফুটওভার ব্রিজ ব্যবহার না করে পথচারীদের সড়ক পারাপারের মতো অনিয়মে এসব এলাকায় যানজট দেখা দেয়। এবার এসব পয়েন্টে বিশেষ নজরদারি ও বাড়তি তদারকি করা হয়েছে।

ঢাকা থেকে এশিয়া এয়ারকন বাসে কুমিল্লা আসা প্রকৌশলী শরীফুল আলম বলেন, "মাত্র দুই ঘণ্টায় ঢাকার মতিঝিল থেকে কুমিল্লায় পৌঁছেছি। পথে কোথাও কোনো সমস্যা হয়নি। ভাড়াও বেশি নেয়নি।"

হাইওয়ে রিজিয়ন কুমিল্লার পুলিশ সুপার খাইরুল আলম বলেন, "রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট সদস্যদের প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো হয়েছে। জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ একসঙ্গে কাজ করছে। সেনাবাহিনীও মাঠে রয়েছে। আমি নিজেও নিয়মিত মাঠে ছিলাম, যাতে অন্যান্য কর্মকর্তারাও উৎসাহ পান। সাধারণ মানুষও সহযোগিতা করছে।"

তিনি আরও জানান, "ডাকাতি ও ছিনতাইরোধে অভিযান চালিয়ে অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। "সমন্বিত প্রচেষ্টার ফলে এবার দ্রুত সময়ে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।"

Related Topics

টপ নিউজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক / যানজট / ঈদযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
    জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
  • সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
    সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 
  • ফাইল ছবি
    দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা
  • ফাইল ছবি: টিবিএস
    কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩
  • ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
    সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

Related News

  • চট্টগ্রামে ৬৩ নতুন আদালত হলেও অবকাঠামো সংকটে ব্যাহত হচ্ছে বিচারিক কার্যক্রম
  • যানজট কমাতে অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট বন্ধের নির্দেশ, সড়ক খননেও কড়াকড়ি সরকারের  
  • অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ: ২ ঘণ্টা পর প্রত্যাহার
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট: অ্যাম্বুলেন্সেই প্রাণ গেল রোগীর
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, ভোগান্তি

Most Read

1
জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা
বাংলাদেশ

জমির শেয়ার বিক্রির নামে প্রতারণা: ৪০ হাজার ক্রেতার ১২ হাজার কোটি টাকা নিয়ে দেশজুড়ে প্রায় ১০ হাজার মামলা

2
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

3
সেন্টমার্টিন জেটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সেন্টমার্টিনে পর্যটনের সময় বাড়ল ১৫ দিন; পরিবেশ ফি ১০০, দৈনিক যেতে পারবেন সাড়ে ৩ হাজার পর্যটক 

4
ফাইল ছবি
বাংলাদেশ

দেশে সোনার দামে আবারও পতন, ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

কাল থেকে কক্সবাজার যাচ্ছে মহানগর এক্সপ্রেস, ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনের সংখ্যা বেড়ে ৩

6
ইলাস্ট্রেশন: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

সৌদি আরবে কর্মসংস্থানে ধস, রেমিট্যান্সে ঝুঁকি বাড়ছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net