Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
স্বস্তির ঈদযাত্রা: মহাসড়কে নেই যানজট, বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 March, 2025, 04:45 pm
Last modified: 27 March, 2025, 04:50 pm

Related News

  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

স্বস্তির ঈদযাত্রা: মহাসড়কে নেই যানজট, বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ

এদিকে আজ বৃহস্পতিবার সরকারি অফিসগুলোর শেষ কার্যদিবস হওয়ায় ছুটির শুরুতে মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা।
টিবিএস রিপোর্ট
27 March, 2025, 04:45 pm
Last modified: 27 March, 2025, 04:50 pm
গাজীপুর মহাসড়কে ঈদযাত্রায় নেই যানযট। ছবি: টিবিএস

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঈদযাত্রা স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে দুটি মহাসড়কে ঘরমুখো মানুষের ভিড় থাকলেও যানজট দেখা যায়নি।

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। যানজট নিয়ন্ত্রণে মহাসড়কে পুলিশ, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা কাজ করছে।

গাজীপুরের বিভিন্ন শিল্প-কারখানায় ছুটি ও বেতন-বোনাস প্রদান শুরু হওয়ায় কর্মজীবী মানুষের গ্রামে ফেরার চাপ বেড়েছে। এদিকে আজ বৃহস্পতিবার সরকারি অফিসগুলোর শেষ কার্যদিবস হওয়ায় ছুটির শুরুতে মহাসড়কে বেড়েছে গাড়ির সংখ্যা।

মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার, টঙ্গী, কালিয়াকৈরের চন্দ্রা ও শ্রীপুরের মাওনা এলাকায় যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে, যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেকে।  

গাজীপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক জানান, 'ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে জেলা পুলিশের ৮২০ জন সদস্য কাজ করছে। কালিয়াকৈরের চন্দ্রায় ৬০০ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।'  

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, মহানগরীর যানজট নিয়ন্ত্রণে ৩৭১ জন পুলিশ সদস্য ও ১০০ স্বেচ্ছাসেবক কাজ করছে। অতিরিক্ত ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।  

হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া জানান, যানজট নিয়ন্ত্রণে টহল দল, চেকপোস্ট, মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ার ব্যবহার করা হচ্ছে। এবারের ঈদ যাত্রায় সকল উপায়ে মহাসড়কে শৃঙ্খলা বিধান করা হবে।

যানবাহনের শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের ভোগান্তি কমাতে মহাসড়কের ফুটপাথ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

Related Topics

টপ নিউজ

ঈদ যাত্রা / মহাসড়ক / গাজীপুর / ছুটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  • প্রতীকী ছবি। সংগৃহীত
    অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট
  • যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
    ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Related News

  • ২০৪০ সালের মধ্যে ১০২ কিমি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে: সংসদে সড়কমন্ত্রী   
  • ঈদযাত্রার চার দিনে যমুনা সেতুতে ১.৭৯ লাখ যানবাহন পারাপার, ১৩ কোটি টাকা টোল আদায়
  • গাজীপুরে আজ আরও ৮৩৩ কারখানা ছুটি: বিকেলে যানজটের শঙ্কা
  • গাজীপুরে পোশাক কারখানায় আগুন, সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
  • গাজীপুরে দুই মহাসড়কে ঘরমুখো মানুষের ঢল, চন্দ্রায় ধীরগতি

Most Read

1
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
প্রতীকী ছবি। সংগৃহীত
বাংলাদেশ

অন্তর্বর্তী সরকারের ক্রয়নীতির কারণেই হামের টিকার ঘাটতি: রিপোর্ট

6
যুক্তরাষ্ট্রের নেভাডার নেলিস বিমানঘাঁটিতে একটি ট্রাকে করে দীর্ঘপাল্লার হাইপারসনিক অস্ত্র পরিবহনকারী টান্সপোর্টার ইরেক্টর লঞ্চার নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: ইউএস আর্মি
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net