Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে আগে ভাবতে হবে: রাজনৈতিক দলগুলোর প্রতি তারেক  

বাংলাদেশ

ইউএনবি
23 March, 2025, 09:50 pm
Last modified: 23 March, 2025, 10:12 pm

Related News

  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস

সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা নিয়ে আগে ভাবতে হবে: রাজনৈতিক দলগুলোর প্রতি তারেক  

তারেক রহমান বলেন, ‘একটি দেশের ক্ষমতা জনগণের হাতে থাকলে সবকিছুই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আমি বোঝাতে চাই— জনগণের দ্বারা নির্বাচিত সরকার  ক্ষমতায় থাকলে দ্রুত যেকোনও সিদ্ধান্ত নেওয়া যায়।’
ইউএনবি
23 March, 2025, 09:50 pm
Last modified: 23 March, 2025, 10:12 pm
বাংলাদশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: সংগৃহীত

জনগণকে রাজনীতিবিদদের সবচেয়ে বড় পুঁজি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, সংস্কারের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও চাওয়া নিয়ে আগে ভাবতে হবে।

আজ রোববার (২৩ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে একটি রেস্তোরাঁয় জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক বলেন, 'জনগণ রাজপথে নেমে আসায় একজন মাফিয়া স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। আমরা এখন কথা বলছি আমাদের সংস্কার কেমন হওয়া উচিত তা নিয়ে। আমরা কে কোথায় কতদিন দায়িত্ব পালন করব, তা নিয়ে আলোচনা করছি। কিন্তু আমাদের রাজনীতির সবচেয়ে বড় বিষয় হলো জনগণ, জনগণকে নিয়ে কি আমাদের কথা বলা উচিত নয়? আসুন আমরা আলোচনা শুরু করি। জনগণের যে প্রত্যাশা ও চাওয়া, তাদের যে মূল লক্ষ্য ও উদ্দেশ্য- সেগুলো আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি তার সমাধান বের করি।'

তিনি আরও বলেন, 'একটি দেশের ক্ষমতা জনগণের হাতে থাকলে সবকিছুই দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে। আমি বোঝাতে চাই—জনগণের দ্বারা নির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে দ্রুত যেকোনো সিদ্ধান্ত নেওয়া যায়।'

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 'বাংলাদেশ স্বাধীন হয়েছিল লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতার পরে বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করেছেন অনেকেই।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ এক দলীয় বাকশাল প্রতিষ্ঠাসহ বিভিন্নভাবে দেশকে ধ্বংস করেছে। বিগত সাড়ে ১৫ বছরেও ফ্যাসিস্ট সরকার দেশের সাংবিধানিক সব কাঠামো ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নির্বাচনি কাঠামো। এ কাঠামোগুলোর মেরামত না করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।'

জনগণের প্রত্যাশার কথা উল্লেখ করে তারেক বলেন, 'জুলাই-আগস্টের আন্দোলনে জনগণ রাজপথে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোর পাশে দাঁড়িয়েছে। দল-মত-নির্বিশেষে সবাই সমর্থন দিয়েছে। একটি পরিবর্তনের প্রত্যাশায় তারা নিজেদের উৎসর্গ করেছে। তারা অনেক কিছু প্রত্যাশা করে রাজনৈতিক দলগুলোর কাছে।'

সংস্কারের বিষয় নিয়ে কথা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, 'আজ অনেকেই সংস্কার নিয়ে অনেক কিছু বলছেন। কিন্তু বাংলাদেশে যে সংস্কার প্রয়োজন, সেই কথা সবার আগে সেদিন আমরা বলেছিলাম। আমরা সংস্কার নিয়ে কথা বলছি। আমাদের রাজনীতির সবচেয়ে বড় ভরসা জনগণ। তাদের ইস্যুগুলো নিয়ে আমাদের কি চিন্তা-ভাবনা করা উচিত না? অবশ্যই উচিত। কারণ এটিই হচ্ছে আমাদের রাজনীতি।' 

তিনি আরও বলেন, 'আমরা দেশের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার সবকিছুকে সামনে রেখে একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি। রাষ্ট্রীয় কাঠামো মেরামতের বিষয়ে সবচেয়ে আগে আমরা কথা বলেছিলাম। আমরা ৩১ দফায় সেসব বিষয়গুলো বলেছি।'

তারেক বলেন, 'দেশ ও জনগণ নিয়েই বিএনপির রাজনীতি। আমরা যদি রাষ্ট্রের কাঠামো ঠিক না করি, তাহলে আমরা জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারব না অথবা তাদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ে তুলতে পারব না।'

Related Topics

টপ নিউজ

তারেক রহমান / বিএনপি / সংস্কার / জনগণ / দেশ / রাজনীতি / স্বাধীনতা / স্বৈরাচার / আওয়ামী লীগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস
  • মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
    হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের
  • সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
    ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট
  • বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
    বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী
  • ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
    ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 
  • ফাইল ছবি: সংগৃহীত
    চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

Related News

  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনীসহ ৫ বিল পাস

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখে সংসদে ‘ব্যাংক রেজল্যুশন বিল’ পাস

2
মাশুল প্রদানকারী জাহাজগুলোর জন্য প্রণালির ভেতর দিয়ে একটি পথ খোলা রেখেছে ইরান। ছবি: প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজের কোথায় কোথায় মাইন পেতেছিল ইরান নিজেই খুঁজে পাচ্ছে না, অপসারণের সক্ষমতা নেই, দাবি যুক্তরাষ্ট্রের

3
সিরিয়া ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমির সীমান্ত এলাকায় পড়ে থাকা একটি ইরানি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের এখনো হাজার হাজার মিসাইল অক্ষত; যেকোনো সময় মেরামত করতে পারবে লঞ্চার: গোয়েন্দা রিপোর্ট

4
বাগেরহাটে খান জাহান আলীর মাজারের দিঘিতে কুকুরটি ছিটকে পড়লে কুমির টেনে নিয়ে যায়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
বাংলাদেশ

বাগেরহাটে কুমিরের মুখে কুকুর—ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন মাজারের নিরাপত্তাকর্মী

5
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস
ফিচার

ফলের রসের রহিম বিরিয়ানি: আট দশকেও সমান জনপ্রিয় 

6
ফাইল ছবি: সংগৃহীত
ফিচার

চার অধ্যাদেশ বাতিল: সংসদ কি পথ হারাইয়াছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net