Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
৫ আগস্ট গাজীপুরে শিক্ষার্থীর পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ ১১ মার্চ

বাংলাদেশ

 টিবিএস রিপোর্ট
05 March, 2025, 06:55 pm
Last modified: 05 March, 2025, 07:02 pm

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

৫ আগস্ট গাজীপুরে শিক্ষার্থীর পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করা সেই কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ ১১ মার্চ

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আকরাম হোসেনকে ট্রাইব্যুনাল আগামী ১১ মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
 টিবিএস রিপোর্ট
05 March, 2025, 06:55 pm
Last modified: 05 March, 2025, 07:02 pm
পুলিশ কনস্টেবল আকরাম হোসেন। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে আন্দোলরত কলেজশিক্ষার্থী হৃদয় হোসেনের পিঠে রাইফেল ঠেকিয়ে গুলি করে হত্যার আলোচিত ঘটনায় পুলিশ কনস্টেবল আকরাম হোসেনকে একদিনের জন্য জিজ্ঞাসাবদের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। বুধবার (৫ মার্চ) এই মামলার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলার আসামিরা হলেন- আকরাম হোসেন (কনস্টেবল), এম আশরাফ উদ্দিন, (সাবেক ওসি কাপাসিয়া), মো. শফিকুল ইসলাম, (পুলিশ পরিদর্শক), মো. ফাহিম হাসান (কনস্টেবল) ও মো. মাহমুদুল হাসানকে (কনস্টেবল) 

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আকরাম হোসেনকে ট্রাইব্যুনাল আগামী ১১ মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।'

তাজুল ইসলাম বলেন, 'জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাকে রাইফেল দিয়ে গুলি করার হুকুম কে দিয়েছিল, তার সঙ্গে কারা কারা ছিল, তার হুকুমদাতাদের চিহ্নিত ও তার লাশটি কোথায় নিয়ে ফেলা হয়েছে বা কি করা হয়েছে, সব জানা যাবে।'

তিনি আরও বলেন, 'কনস্টেবল আকরাম হোসেন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ট্রাইব্যুনালের কাছে আমরা একদিনের অনুমতি চাইলে আগামী ১১ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়। আমাদের তদন্ত সংস্থাও তাকে জিজ্ঞাসাবাদ করবে।'

চিফ প্রসিকিউটর বলেন, 'গাজীপুরের কোনাবাড়ীতে গত ৫ আগস্ট একটি নির্মম হত্যাকাণ্ড হয়। তারা একজন বিক্ষোভকারীকে ধরে নিয়ে নানাভাবে অত্যাচার করে। বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে ঘিরে ধরে রাস্তার মাঝখানে নিয়ে যায়। ঠান্ডা মাথায় তাকে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। এরপর আরেকজন পুলিশ সদস্য এসে তাকে টেনে গলির মধ্যে নিয়ে যায়। আজ পর্যন্ত তার স্বজনরা জানে না, লাশ কোথায় আছে।'

তিনি বলেন, 'আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তদন্ত করছে। এই মামলার আসামি কনস্টেবল আকরাম পিঠে রাইফেল ঠেকিয়ে সেই বিক্ষোভকারী হৃদয় হোসেনকে গুলি করে। আজ এই মামলার পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়েছে। মামলায় এক আসামি এখনও পলাতক।'

বিচারে চাপ না দেওয়ার আহ্বান

মানবতাবিরোধী অপরাধের বিচারে চাপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বুধবার ট্রাইব্যুনালে করা এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি।

তাজুল ইসলাম বলেন, 'মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না। '

এর আগে বিচার প্রক্রিয়ায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। 'রাইট টু ফ্রিডম'- নামের মার্কিন থিংকট্যাংক-এর পক্ষ থেকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেন তারা।

সকালে ট্রাইব্যুনাল পরিদর্শন করেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ। পরে তারা তাজুল ইসলামের সঙ্গে বৈঠক করেন। এ সময় তারা মানবতাবিরোধী অপরাধের বিচারের বর্তমান অগ্রগতি ও সার্বিক খোঁজখবর নেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম-খুনের শিকার তারা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তারা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলেও জানান চিফ প্রসিকিউটর।

Related Topics

টপ নিউজ

গাজীপুর / পুলিশ কনস্টেবল / গুলি করে হত্যা / আকরাম হোসেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • আইনশৃঙ্খলা কমিটির সভায় গাজীপুরে কয়েক জায়গায় ‘টর্চার সেল’ -এর অভিযোগ এমপির: দ্রুত তদন্তের নির্দেশ
  • চট্টগ্রামের রাউজানে যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • কোটি কোটি টাকা খরচের পরও ঢাকার নদীগুলো মরছেই
  • ঈদযাত্রা: রাতভর গাজীপুরের দুই মহাসড়কে যানজটের সঙ্গে ভোগান্তি বাড়িয়েছে বৃষ্টি-বাড়তি ভাড়া

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net