Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
গোলরক্ষক সময় নষ্ট করলেই প্রতিপক্ষ পাবে কর্নার, ফুটবলে নতুন নিয়ম

খেলা

02 March, 2025, 07:50 pm
Last modified: 04 March, 2025, 02:47 pm

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে

গোলরক্ষক সময় নষ্ট করলেই প্রতিপক্ষ পাবে কর্নার, ফুটবলে নতুন নিয়ম

আইএফএবির সভায় নতুন নিয়মটি অনুমোদন করা হয়, যা ২০২৫ সালের জুনে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে কার্যকর হবে।
02 March, 2025, 07:50 pm
Last modified: 04 March, 2025, 02:47 pm

গোলরক্ষকদের বল হাতে নেওয়ার সুযোগ থাকলেও অনেক সময় তারা ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করেন, যা খেলার গতি কমিয়ে দেয়। নতুন নিয়মের মাধ্যমে এই প্রবণতা কমানোর পদক্ষেপ নিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। নতুন নিয়ম অনুযায়ী, যদি কোনো গোলরক্ষক বল ধরে রেখে বেশি সময় নষ্ট করেন, তাহলে প্রতিপক্ষ দল সরাসরি কর্নার পাবে।

আইএফএবির সভায় নতুন নিয়মটি অনুমোদন করা হয়, যা ২০২৫ সালের জুনে অনুষ্ঠেয় ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে কার্যকর হবে। এতোদিন গোলরক্ষকদের ৬ সেকেন্ডের বেশি সময় বল ধরে রাখলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি-কিক দেওয়ার নিয়ম ছিল। তবে অনেক ক্ষেত্রে রেফারিরা এটা প্রয়োগ করতে দ্বিধায় থাকতেন। কারণ, ফ্রি-কিক থেকে সরাসরি গোল হওয়ার সম্ভাবনা কম থাকায় শাস্তির প্রভাবও তুলনামূলক কম ছিল। এবার শাস্তির ধরন পাল্টে আরও কঠোর করা হলো।

নতুন নিয়ম অনুযায়ী, গোলরক্ষক সর্বোচ্চ ৮ সেকেন্ড বল ধরে রাখতে পারবেন। ৮ সেকেন্ড পার হলে রেফারি ৫ সেকেন্ডের কাউন্টডাউন করবেন সতর্কবার্তা হিসেবে। এরপরও যদি গোলরক্ষক বল ছাড়তে দেরি করেন, তাহলে প্রতিপক্ষ কর্নার পাবে।

কার্যকর করার আগে ইংল্যান্ডের লিগ টু, মাল্টা ও ইতালির কিছু প্রতিযোগিতায় পরীক্ষামূলকভাবে এই নিয়ম প্রয়োগ করা হয়। ৪০০টির বেশি ম্যাচ পর্যালোচনা করে দেখা গেছে, ইংল্যান্ডে মাত্র তিনবার এই নিয়ম প্রয়োগ করে কর্নার দেওয়া হয়েছে, মাল্টায় একবারও প্রয়োজন হয়নি। ইতালিতে কর্নারের বদলে থ্রো-ইনের শাস্তি পরীক্ষা করা হয়েছিল, যা একবার প্রয়োগ করা হয়।

নর্দার্ন আয়ারল্যান্ডে অনুষ্ঠিত আইএফএবির বৈঠকে সর্বসম্মতিক্রমে এই নিয়ম অনুমোদিত হয়। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত আইএফএবিতে মোট ৮টি ভোটের মধ্যে ফিফার ৪টি এবং ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও আইরিশ ফুটবল অ্যাসোসিয়েশনের একটি করে ভোট রয়েছে। ফুটবলে নতুন কোনো নিয়ম চালু করতে তিন-চতুর্থাংশ ভোট প্রয়োজন হয়, যা এই নিয়মের পক্ষে পাওয়া গেছে।

Related Topics

টপ নিউজ

গোলরক্ষক / ফুটবল / নতুন নিয়ম / শাস্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ‘যদি আজীবন খেলতে পারতাম’: আবেগে ভাসিয়ে অশ্রুসজল বিদায় নিলেন মেসি
  • কর্নেলার পর এবার স্প্যানিশ দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের মালিকানা কিনলেন লিওনেল মেসি
  • রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াতের
  • উগান্ডান রাজ্যের রাজা হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের নবম স্তরে খেলা ফুটবলার
  • শেফিল্ডে হামজার স্থায়ী প্রত্যাবর্তন: ফিফা আসিয়ান কাপের আগে স্বস্তি লাল-সবুজ শিবিরে

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net