Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার, শুনানি ২২ এপ্রিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 February, 2025, 12:00 pm
Last modified: 26 February, 2025, 07:48 pm

Related News

  • ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেলেন জামায়াত নেতা আজহার, শুনানি ২২ এপ্রিল

রিভিউ আবেদনের শুনানিতে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।
টিবিএস রিপোর্ট
26 February, 2025, 12:00 pm
Last modified: 26 February, 2025, 07:48 pm
এটিএম আজহারুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদন শুনানির অনুমোদন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

আপিলের ওপর আগামী ২২ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ঠিক করেছেন সর্বোচ্চ আদালত।

রিভিউ আবেদনের শুনানিতে আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এ সংক্রান্ত বিষয়ে আদেশ দেন।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজহারুল ইসলামের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করা হয়। তার পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) আবেদন শুনানির দিন দার্য করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

শুনানিতে এটিএম আজহারের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী গাজী এমএইচ তামিম।

ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী বলেন, তারা সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী রিভিউ করেননি  এবং তারা আন্তর্জাতিক অপরাধ মামলার পুরো প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করেছেন।

তিনি আরও বলেন, কাদের মোল্লাকে (জামায়াতের আরেক নেতা) সাজা দেওয়ার রায় ত্রুটিপূর্ণ ছিল এবং তারা এটিকে চ্যালেঞ্জ করেছেন। আদালত যদি তাদের যুক্তি গ্রহণ করেন, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাদের মোল্লা থেকে শুরু করে অন্যদের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। 

আপিল বিভাগ চারটি কারণে এটিএম আজহারুল ইসলামের মামলা পর্যালোচনা করার অনুমতি দিয়েছেন। 

২০১৯ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রাখেন। পরে আজহারুল ইসলাম রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন।

২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুল ইসলামকে ফাঁসির রায় দেন। পরের বছরের ২৮ জানুয়ারি তার আইনজীবীরা অপরাধে জড়িত না থাকার তথ্য উপস্থাপন করে আদালতের কাছে তাকে খালাস চেয়ে আপিল করেন। 

আজহারুল ইসলামের বিরুদ্ধে মহান মুক্তিযুদ্ধের সময় রংপুরে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, ও নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ছয়টি মামলা করা হয়। এর মধ্যে পাঁচটি অভিযোগে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। জামায়াত ধারাবাহিকভাবে এ রায়কে প্রহসন বলে অভিহিত করে আসছে।

Related Topics

টপ নিউজ

জামায়াত নেতা / এটিএম আজহারুল ইসলাম / মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী / রিভিউ শুনানি / ২২ এপ্রিল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • মৃত্যুদণ্ড থেকে মুক্তি: ফাঁসির কাষ্ঠ থেকে ফেরা ও তার পরের জীবন
  • আ.লীগকে সরাতে ১৬ বছর লেগেছে, আপনাদের সরাতে ১৬ দিনও লাগবে না: এটিএম আজহার
  • ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার
  • সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে এটিএম আজহারের অপসারণ দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

Most Read

1
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

2
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net